রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ইসলামী বই-পুস্তক একটির উপর অন্যটি রাখতে কোন অসুবিধা নেই। তবে মুছহাফ বা কুরআন গ্রন্থের উপরে ইসলামী বই-পুস্তক রাখা যাবে না। আল্লাহ তা‘আলা বলেন, ذٰلِکَ ٭ وَ مَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ  اللّٰہِ فَاِنَّہَا مِنۡ  تَقۡوَی  الۡقُلُوۡبِ ‘আল্লাহর নিদর্শনকে যে সম্মান করে, এটা তার তাক্বওয়ার পরিচয়’ (সূরা আল-হজ্জ : ৩২)। আল-হাকীম আত-তিরমিযী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুছহাফের মর্যাদা হচ্ছে- মুছহাফকে খোলা না রাখা। এবং তার উপর অন্য কোন বই না রাখা; যাতে করে মুছহাফ সবসময় অন্য সকল কিতাবের উপরে থাকে’ (নাওয়াদিরুল উছূল, ৩য় খণ্ড, পৃ. ২৫৪)।

ইসলামী বই-পুস্তকের উপর সাংস্কৃতিক বই-পুস্তক কিংবা অন্য বিষয়ের বই-পুস্তক রাখা বাঞ্ছনীয় নয়। অনুরূপভাবে ইসলামী বই-পুস্তকের উপর অন্য কোন জিনিস পত্র যেমন-পাত্র, পোশাক-আশাক, খাবার-দাবার ইত্যাদি রাখা ঠিক নয়। কারণ এ সব গ্রন্থে আল্লাহর যিকির আছে ও ইসলামী জ্ঞান রয়েছে, যা সম্মানজনক। আল-হাইছামী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘হালিমীর মত বায়হাক্বীও বলেছেন, উত্তম হচ্ছে মুছহাফের উপর মুছহাফ ছাড়া অন্য কোন কিতাব বা কাপড় না রাখা। হালিমী এর সাথে আরও যুক্ত করেছেন যে, হাদীছের গ্রন্থাবলীও। অর্থাৎ হাদীছের গ্রন্থাবলীও মুছহাফের উপর রাখা যাবে না’ (আল-ফাতাওয়া আল-হাদীছাহ, পৃ. ১৬৪)। তবে কখনো কখনো এর বিধান হারাম পর্যায়ে পৌঁছে যেতে পারে। যদি শারঈ গ্রন্থাবলীর প্রতি অবজ্ঞা ও অপমান স্বরূপ সেটা করা হয়। ইবনুল মুফলিহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইবনু আব্দুল কাউয়্যি তাঁর লিখিত ‘মাজমাঊল বাহরাইন’ গ্রন্থে বলেন, ‘সর্বসম্মতিক্রমে মুছহাফের উপর, হাদীছের কিতাবের উপর কিংবা যে সব কিতাবে কিছু আয়াত আছে সে সব কিতাবের উপর ঠেক দেয়া হারাম’ (আল-আদাবুশ শারইয়্যাহ, ২য় খণ্ড, পৃ. ৩৯৩)।


প্রশ্নকারী : সামীউল ইসলাম, দারুশা, রাজশাহী।





প্রশ্ন (৫) : জনৈক আলেম বলেন, কেউ যদি মদীনায় মারা যায় তবে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জন্য সুপারিশ করবেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ‘যে ব্যক্তি ‘লা হাওলা ওয়ালা কুউওতা ইল্লাবিল্লাহ’ পাঠ করবে, তার যাবতীয় বিপদাপদ দূর করবে। যার সর্বনিম্ন হল দারিদ্র্যতা মোচন করা’ (তিরমিযী, ৩/১৮৬) মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : চরমপন্থা সম্পর্কে ইসলামের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : যাকাতের টাকা দিয়ে গোরস্থানের জমি ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : পিতার সূদের টাকা সন্তান ভক্ষণ করলে সন্তানের ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : প্রত্যেক ফরয ছালাতের পর সূরা আল-ইখলাছ তিনবার করে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : মাওলানা আবদুল মতীন বিন হুসাইন প্রণীত ‘জান্নাতের দুই রাস্তা : তাকওয়া ও তওবা’ শীর্ষক বইয়ে ‘আওলিয়াগণ আল্লাহপাকের ‘শানে-মাগফেরাত’-এর তাজাল্লীগাহ’ আলোচনায় বলা হয়েছে, আল্লাহওয়ালারা আল্লাহপাকের ‘ছিফাত‘-এর মাযহার’ তথা আল্লাহপাকের গুণাবলীর প্রকাশস্থল। এই কথার ভেতরে কি শিরক আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : তৃতীয় লিঙ্গ তথা হিজড়াদের অধিকার, মীরাছ, ইবাদতের পদ্ধতি, পোশাক, মু‘আমালাত, চালচলন, কর্মজীবন ইত্যাদি সম্পর্কে ইসলামের নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : বর্তমানে আহলেহাদীছদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে তাদের মসজিদ ভেঙ্গে দেয়া হচ্ছে, বন্ধ করে দেয়া হচ্ছে। আহলেহাদীছদের পরিচয় এবং তাদের মৌলিক নিদর্শনগুলো কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জনৈক মা তার সন্তানকে কারণে-অকারণে অভিশাপ দিয়ে থাকে। তাকে অভিশাপ দিতে নিষেধ করলেও শোনে না। এক্ষণে অভিশাপের ক্ষতি যেন সন্তানের জীবনে না আসে সেজন্য কী কারণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন মুসলিমকে কাফের বলার জন্য কোন শর্ত আছে কী? তাকফীরের মূলনীতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কেউ কোন নারীকে ধর্ষণ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য করণীয় কী? সে কি অস্ত্র ব্যবহার করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ