রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এ ধরনের কার্যাদি শরী‘আতসম্মত নয়। মসজিদে কারুকার্য করা নিষিদ্ধ। কেননা এতে ছালাতের মধ্যে মুছল্লীর দৃষ্টি আকর্ষণ করে। ফলে সে অমনোযোগী হয়ে যায় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৫ম খণ্ড, পৃ. ১৯১; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৭৯৮৭)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‏‏لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ ‘লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহঙ্কারে মেতে না উঠা পর্যন্ত ক্বিয়ামত সংঘটিত হবে না’ (আবূ দাঊদ, হা/৪৪৯)। আবূ দারদা (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

إِذَا زُخْرَفْتُمْ مَسَاجِدَكُمْ وَحَلَّيْتُمْ مَصَاحِفَكُمْ فَالدَّمَارُ عَلَيْكُمْ

‘যখন তোমরা তোমাদের মসজিদসমূহকে চাকচিক্য ও রংচঙ করবে এবং তোমরা তোমাদের পবিত্র গ্রন্থগুলোকে (অর্থাৎ কুরআনকে) অলংকৃত করবে, তখন তোমাদের ধ্বংস অবশ্যম্ভাবী’ (সিলসিলা ছহীহাহ, হা/১৩৫১; ছহীহুল জামে‘, হা/৫৮৫; কিতাবুয যুহুদ, আছার নং-৭৯৭)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদা একটি কারুকার্য খচিত চাদর পরিধান করে ছালাত আদায় করছিলেন। ছালাতের মধ্যেই চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। ছালাত শেষে তিনি বললেন,

إذْهَبُوْا بِخَمِيْصَتِيْ هَذِهِ إِلَى أَبِيْ جَهْمٍ وَأْتُوْنِيْ بِأَنْبِجَانِيَّةِ أَبِيْ جَهْمٍ فَإِنَّهَا أَلْهَتْنِيْ آنِفًا عَنْ صَلَاتِيْ

‘আমার এই চাদরটা আবূ জাহমের নিকট নিয়ে যাও এবং তার কাছ থেকে আমবিজানিয়্যাহ (কারুকার্য ছাড়া মোটা চাদর) নিয়ে এসো। এটা তো আমাকে ছালাত হতে অমনোযোগী করে দিচ্ছিল’ (ছহীহ বুখারী, হা/৩৭৩; ৭৫২, ৫৮১৭)।

ফক্বীহদের বক্তব্য অনুযায়ী ওয়াক্বফের অর্থ দ্বারা মসজিদকে কারুকার্য ও চাকচিক্য করা হারাম’ (মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ আল-কুয়েতিয়্যাহ, ১১তম খণ্ড, পৃ. ২৭৫ ও ২৩তম  খণ্ড, পৃ. ২১৭-২১৮)। ইমাম মুনাবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মসজিদ কারুকার্য ও চাকচিক্য করা নিষিদ্ধ। কেননা এগুলো একাগ্রতা ও একনিষ্ঠতা বিনষ্ট করে, অন্তরকে ব্যতিব্যস্ত করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে’ (ফায়যুল ক্বাদীর, ১ম খণ্ড, পৃ. ৩৬৭)।


প্রশ্নকারী : শহীদুল ইসলাম, ধামরাই, ঢাকা।





প্রশ্ন (২৮) : একজন নিকটাত্মীয় অসৎ পথে টাকা অর্জন করে। এখন তিনি যদি কোন উপহার দেন তাহলে তা কি গ্রহণ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছিয়াম অবস্থায় সাইনোসাইটিস রোগীর পেটের ভেতরে নাকের শ্লেষ্মা চলে গেলে তার ছিয়ামের হুকুম কী? একই রোগী যদি নাকে রক্তসহ ঘুম থেকে জেগে উঠে এবং তার মুখে রক্তের স্বাদ পায় সেক্ষেত্রে হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : মহানবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে নবীদের (আলাইহিস সালাম) ছালাতের ইমামতি করছেন। নবীরা (আলাইহিস সালাম) পৃথিবীতে কি করছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জায়গা সংকুলান না হলে একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ছালাতে আমীন বলতে হবে ইমামের সাথে, না-কি ইমামের পরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : পাত্রীর পরিবারে কারো কারো সন্তান হচ্ছে না, বিয়ের প্রস্তাবকারী ছেলেকে এ কথা অবহিত করা কি আবশ্যক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হিন্দুদের শাখা ধোয়া পানি খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : হাজারে আসওয়াদ পাথরটি প্রথমে সাদা ছিল। এটা এখন কালো হয়ে গেছে। এটা কালো কিভাবে হল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমি ফজরের দু’রাক‘আত সুন্নাত বাড়ী থেকে আদায় করে এমন সময় মসজিদে এসেছি, যখন জামা‘আত শুরু হতে অনেক সময় রয়েছে। এমতাবস্থায় আমি কি আবার ছালাত আদায় করব, না-কি বসে পড়ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমরা প্রায়শই দেখতে পাই, ঘরে কিংবা দরজায় বিভিন্ন সূরা, আয়াতুল কুরসি লিখে টাঙিয়ে দেয়া হয়। এছাড়াও হাতে বিভিন্ন ধরনের তাবীয পড়া হয়। বিভিন্ন হুজুরদের কাছে গিয়ে পানি পড়া এনে সেটা খাওয়া হয়। এই বিষয়টা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : দর্শনীয় কোন স্থানের ছবি সংরক্ষণের জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলা অথবা সেই প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজের ছবি তোলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জন্মের পর পরেই একটি ছেলেকে একজন দত্তক হিসাবে নিয়ে নেয়। ঐ ব্যক্তি তার বাবা-মায়ের নাম জানতে পারেননি। এখন কিভাবে তার পরিচয় দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ