রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : প্রথমতঃ যদি বাবা সম্পূর্ণ হারাম উপায়ে (যেমন সূদ, ঘুষ, জুয়া, চুরি, প্রতারণা ইত্যাদি) উপার্জন করেন, তবে সেই টাকা তাঁর সন্তানের জন্যও হারাম হবে। দ্বিতীয়তঃ যদি বাবার উপার্জনে হালাল ও হারাম উভয় মিশ্রিত থাকে, তাহলে সন্তানের জন্য সেই টাকা গ্রহণ করা কিছুটা শিথিল হবে, তবে যতটুকু সম্ভব তা এড়িয়ে চলা উত্তম। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘নিশ্চয় হারাম দ্বারা লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না’ (তিরমিযী, হা/৬১৪)। কিন্তু যদি আপনি সম্পূর্ণরূপে নিরুপায় হন অর্থাৎ আপনার কাছে কোন বিকল্প নেই এবং আপনার মৌলিক চাহিদা (খাবার, বাসস্থান ইত্যাদি) বাবার টাকা ছাড়া পূরণ করা সম্ভব নয়, তাহলে শুধু প্রয়োজনীয় পরিমাণ টাকা ব্যবহার করা যাবে। ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি সম্পূর্ণ অসহায় এবং কোন হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারছে না, সে প্রয়োজনীয় পরিমাণ হারাম খাবার গ্রহণ করতে পারবে, তবে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা যাবে না।

অর্থাৎ সম্পূর্ণ নিরুপায় হলে মৌলিক প্রয়োজনের জন্য হারাম টাকা ব্যবহার করা অনুমোদিত, তবে বিলাসিতার জন্য নয়। পরে সেই টাকা ফেরত দিলে বা গরীবদের দান করলে কি তা হালাল হবে? যদি আপনার বাবার টাকা সম্পূর্ণ হারাম উপার্জনের হয়, তবে তা ব্যবহারের কারণে আপনি গুনাহগার হতে পারেন, তবে পরে ফেরত দেয়া বা দান করা আপনার দায়িত্ব নয়, বরং এটি বাবার দায়িত্ব। কিন্তু যদি আপনি ইতোমধ্যে সেই টাকা ব্যবহার করে ফেলেন এবং পরে এর ক্ষতিপূরণ করতে চান, তাহলে গরীবদের দান করাই উত্তম। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কেউ হারাম সম্পদ থেকে মুক্তি পেতে চায়, তাহলে তা দান করা উত্তম, তবে তা নিজের জন্য হালাল হয়ে যাবে না’ (আল-মুগনী, ৪/৩১৩ পৃ.)।


প্রশ্নকারী: রোহান, যশোর।





প্রশ্ন (১০) : সহশিক্ষা চালু আছে এমন কলেজে পড়া বা শিক্ষকতা করা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘কতক ক্বারীকে কুরআন লা‘নত করে’। এ মর্মে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : হজ্জের সময় নারীরা ঋতুবতী হয়ে পড়লে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ‘মাযহাব’ শব্দটি কোন্ ভাষার, এর অর্থ কী? মাযহাব না মানলে কি কাফের হয়ে যাবে? মাযহাবের সংখ্যা কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সানস্ক্রিন ক্রীম সূর্যের ক্ষতিকর আলো থেকে ত্বককে রক্ষা করে এবং এতে ত্বক ফর্সা হওয়ার লেয়ার থাকে। পুরুষের জন্য এ ধরনের ক্রীম ব্যবহার করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা এক বছরের জন্য প্রদান করি এই শর্তে যে, বছর শেষে আমাকে ১৯ হাজার ইট দেবে। আর ঐ সময় প্রতি হাজার ইটের মূল্য ৭ হাজার টাকা করে নিলে সেক্ষেত্রে আমাকে দিবে ১,৩৩,০০০ টাকা। কিন্তু আমি যদি তার কাছে ইট বিক্রি করে দিই, তবে সেক্ষেত্রে আমাকে দিবে ১,২০,০০০ টাকা। উক্ত টাকা আমার জন্য হালাল হবে, না-কি সূদ হিসাবে গণ্য হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : তারাবীহর ছালাতে কুরআন খতম করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আল্লাহ ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কটুক্তি করার প্রতিবাদে যারা মৃত্যুবরণ করেছে, তারা কি শহীদ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : শী‘আরা বলে, ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাযিয়াল্লাহু আনহু)-কে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমার দলের লোকদের পাপ আমার উপর চাপিয়ে দিয়েছেন। এরপর তিনি তা আমার জন্য মাফ করে দিয়েছেন’ (আশ-শী‘আ ওয়া আহলুল বাইত, পৃ. ২৫৪)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মাজার সংশ্লিষ্ট মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমাদের এলাকায় কিছু মানুষকে হাই উঠলে ‘লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে থাকে। এরূপ বলার কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : তারাবীহর ছালাত নিয়মিত জামা‘আতের সাথে আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ