মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : মূলনীতি হল, যার কাছ থেকে ইলম গ্রহণ করা হবে, তার ব্যাপারে খোঁজখবর নেয়া এবং সে বিশ্বস্ত ও যোগ্য প্রমাণিত হওয়ার পর তার কাছ থেকে ইলম গ্রহণ করা। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘শেষ যুগে কিছু সংখ্যক প্রতারক ও মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের কাছে এমন সব হাদীছ বর্ণনা করবে, যা কখনও তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা শোনোনি। সুতরাং তাদের থেকে সাবধান থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। তারা যেন তোমাদের বিভ্রান্ত না করতে পারে এবং তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে’ (ছহীহ মুসলিম, হা/৭; মিশকাত, হা/১৫৪)। অন্য হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক আগত দলের মধ্যে সৎকর্মপরায়ণ ও নির্ভরযোগ্য মানুষ (কিতাব ও সুন্নাহর) এই ইলম গ্রহণ করবে। আর তারাই কিতাব ও সুন্নাহর ইলমের ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী ব্যক্তিবর্গ কর্তৃক কৃত রদবদল, বাতিলপন্থীদের মিথ্যাচার এবং জাহিল ব্যক্তিদের ভুল ব্যাখ্যা খণ্ডন করবে’ (বাইহাক্বী, সুনানুল কুবরা, হা/২১৪৩৯; ইবনু বাত্বত্বাহ, ইবানাতুল কুবরা, হা/৩৪; মিশকাত, হা/২৪৮, সনদ ছহীহ)।

ইলম গ্রহণের ক্ষেত্রে প্রখ্যাত তাবি‘ঈ ইমাম মুহাম্মাদ ইবনু সীরীন (রাহিমাহুল্লাহ) বলেছেন, إِنَّ هَذَا الْعِلْمَ دِيْنٌ فَانْظُرُوْا عَمَّنْ تَأْخُذُوْنَ دِيْنَكُمْ ‘নিশ্চয় এ ‘ইলম হলো দ্বীন। কাজেই কার কাছ থেকে তোমরা দ্বীন গ্রহণ করছ তা যাচাই করে নাও’ (ছহীহ মুসলিম, ‘ভূমিকা’; পরিচ্ছেদ-৫; দারেমী, হা/৪২৪; মিশকাত, হা/২৭৩, সনদ ছহীহ)। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘তোমাদের মধ্যে কেউ যদি অন্য কাউকে অনুকরণ করতে চায়, তাহলে সে যেন যারা মারা গেছেন তাঁদের অনুকরণ করে। আর তাঁরা হচ্ছেন রাসূলুল্লাহ (ﷺ)-এর ছাহাবীগণ। তারা এ উম্মতের সবচেয়ে উত্তম লোক; অন্তরের দিক থেকে তারা নেককার, ইলমের দিক থেকে গভীর, কৃত্রিমতা প্রকাশে খুবই কম। তাঁরা এমন এক কাফেলা, যাদেরকে আল্লাহ তা‘আলা তাঁর নবীর ছাহাবী হিসাবে মনোনীত করেছেন এবং দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চয়ন করেছেন। সুতরাং তোমরা চরিত্র গঠনের ক্ষেত্রে এবং পথ চলার ক্ষেত্রে তাঁদের অনুকরণ কর; কারণ তাঁরা সকলেই ছিলেন সঠিক পথ ও হেদায়াতের উপর’ (ইমাম বাগাভী, শারহুস সুন্নাহ, হা/১০৪, ১/২১৪ পৃ.)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমাদের কাছে আক্বীদা ও সুন্নাতের মূলনীতি হচ্ছে, রাসূল (ﷺ)-এর ছাহাবীগণ যে পথের উপর ছিলেন তা আঁকড়ে থাকা, তাদের অনুসরণ-অনুকরণ করা। কারণ তাঁরা অনুসরণীয় ও অনুকরণীয়। আর বিদ‘আতকে প্রত্যাখ্যান করা। প্রত্যেক বিদ‘আতই ভ্রষ্টতা। তর্ক-বিতর্ক পরিত্যাগ করা। কেননা তা আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য নয়। বরং ঝগড়া, তর্ক-বিতর্ক করা বিদ‘আতীদের বৈশিষ্ট্য’ (লালকাঈ, শারহু উছূলি ই‘তিক্বাদি আহলিস সুন্নাহ, ১১/৫ পৃ.)।

প্রশ্নকারী : মাযহারুল ইসলাম, মৌলভীবাজার।




প্রশ্ন (৩৩) : জনৈক যুবক ভাই ফাসেকী জীবন ছেড়ে দ্বীনের পথ অবলম্বন করেছেন। প্রশ্ন হল- দ্বীনের পথে অবিচল থাকার জন্য ঐ যুবকের প্রতি কী উপদেশ দেয়া যেতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫): দরিদ্র ও অস্বচ্ছল নিকটাত্মীয় যেমন ভাই, বোন, চাচা অথবা ফুফুকে যাকাতের অর্থ দেয়া জায়েয হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রচলিত রয়েছে যে, ইফতারের পূর্বমুহূর্তে দু‘আ কবুল হয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত মহিলারা রাগের মাথায় গালি দেয়, ‘আল্লার ঘরের আল্লা আমার কপালে শান্তি দিলা না’ (নাউজুবিল্লাহ)। এই কথা বললে সে কি মুসলিম থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : পাঁচটি রাত জেগে ইবাদত করলে তার জন্য জান্নাত যরূরী হয়ে যাবে। (১) তারবিয়ার রাত বা যিলহজ্জের ৮ তারিখের রাত, (২) আরাফার রাত, (৩) কুরবানীর রাত ,(৪) ঈদুল ফিতরের রাত ও (৫) ১৫ শা‘বানের রাত। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কবরের কাছে গিয়ে কোন্ দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : অন্যের খরচে হজ্জ আদায় করলে সেই হজ্জটি কি ইসলামের ফরয হজ্জ হিসাবে আদায় হবে? অথচ তিনি তার হজ্জের জন্য নিজের সম্পদ থেকে কিছুই ব্যয় করেননি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : হারাম বা অবৈধ অর্থ দান করলে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘দাতা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জাহান্নাম হতে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষ হতেও দূরবর্তী, নিকটবর্তী। নিশ্চয় মূর্খ দানশীল কৃপণ জ্ঞানী অপেক্ষা আল্লাহ্র নিকট অধিক প্রিয়’- মর্মে বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘মুযিল্লাতুল ফিতান (مُضِلَّاتُ الفِتَن)’ বা পথভ্রষ্টকারী ফিতনাসমূহ বলতে কী বোঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : পোশাকে রংধনুর ছাপ থাকলে তা পরিধান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সঠিক সময় না জানার কারণে কেউ যদি সাহরির সময় শেষ হওয়ার পর পানাহার করে, তাহলে তার ছিয়াম সঠিক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ