রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : দাইয়ূছ বলতে বুঝায়, যে ব্যক্তি তার স্ত্রী ও পরিবারের সদস্যদেরকে যিনা-ব্যভিচার, অন্যায়-অশ্লীল, বেহায়াপনা-বেলেল্লাপনা, অশালীন আচার-আচরণ এবং শাস্তিযোগ্য পাপাচারে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে না, বাধা প্রদান করে না, উপরন্ত সন্তুষ্টি প্রকাশ করে এবং বোবা শয়তানের ন্যায় বধির ও অন্ধের মত চোখ বুজে মৌন সম্মতি জ্ঞাপন করে। আর তাদের অবাধ বিচরণে ও তাদের হীন চরিতার্থ করণার্থে সার্বিকভাবে সহযোগিতার হস্তদ্বয় প্রসারিত করে বলেই তারা দাইয়ূছ’ (মির‘আতুল মাফাতীহ, ৬/২৩৯৯; লিক্বাউল বাব আল-মাফতূহ, ২/৪৮; ইসলাম সাওয়াল ওয় জাওয়াব, ফৎওয়া নং-২৫১১০৪)।

রাসূল (ﷺ) বলেছেন, তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তা‘আলা ক্বিয়ামত দিবসে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। (১) পিতা-মাতার অবাধ্য সন্তান, (২) পুরুষের বেশধারী নারী এবং (৩) দাইয়ূছ অর্থাৎ নিজ স্ত্রীর পাপাচারে যে ঘৃণাবোধ করে না...’ (নাসাঈ হা/২৫৬৪; মুসনাদে আহমাদ, হা/৬১৮০; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৬৭৩ ও ৬৭৪)। অন্যত্র তিনি বলেন, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। (১) দাইয়ূছ, (২) পুরুষের বেশধারী নারী এবং (৩) মাদকাসক্ত ব্যক্তি। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! দাইয়ূছ কে? উত্তরে তিনি বললেন, ‘দাইয়ূছ’ বলতে বুঝায় ঐ ব্যক্তিকে যে তার পরিবারের নিকট কে প্রবেশ করল (অর্থাৎ কে এলো আর গেল) এ ব্যাপারে কোন ভ্রুক্ষেপ করে না’ (বাইহাক্বী, হা/১০৮০০; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/২০১৭, ২৩৬৭)। অন্যত্র তিনি বলেন, ‘তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তা‘আলা জান্নাত হারাম করে দিয়েছেন। (১) মাদকাসক্ত ব্যক্তি, (২) পিতা-মাতার অবাধ্য সন্তান এবং (৩) এমন দাইয়ূছ ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতা ও বেহায়াপনাকে মেনে নেয়’ (নাসাঈ, হা/২৫৬২; আহমাদ, হা/৫৩৭২, ৬১১৩)।


প্রশ্নকারী : যাহিদ, রংপুর।





প্রশ্ন (১৪) : আর্থিকভাবে স্বচ্ছল এমন ইমাম তারাবীহ পড়িয়ে হাদিয়া নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) কি নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ওয়াক্বফ্ করা সম্পত্তি ফিরিয়ে নেয়া যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : মহানবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে নবীদের (আলাইহিস সালাম) ছালাতের ইমামতি করছেন। নবীরা (আলাইহিস সালাম) পৃথিবীতে কি করছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : পিতার সূদের টাকা সন্তান ভক্ষণ করলে সন্তানের ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : গর্ভবতী মহিলাদের ছিয়াম অন্য কেউ করে দিতে পারবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জিনরাও কি মৃত্যুবরণ করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আক্বীদা ও মানহাজার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মাইয়েতকে কবর দেয়ার সময় কবরের চার পাশে চারটি খেজুরের ডাল পোঁতা হয় এবং চার কুল পড়া হয়। এর কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : ফরয কিংবা নফল ছালাতে যে সমস্ত জায়গায় দু‘আ করা হয়, সে সব জায়গায় কুরআনের দু‘আমূলক আয়াত পরা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ‘দেশ প্রেম ঈমানের অঙ্গ’ মর্মে প্রচলিত কথা কি ছহীহ হাদীছ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মসজিদের দেওয়ালে মক্কা-মদীনার ছবিওয়ালা টাইলস লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ