রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : পাথরের মাধ্যমে মসজিদে বা অন্য কোন জায়গায় বরকত চাওয়া ইসলামের দৃষ্টিতে শিরক। উক্ত পাথর মসজিদে রাখা যাবে না। ভবিষ্যতে উক্ত পাথরের পূজাঁ করার জন্য মানুষ সেখানে একত্রিত হবে। তবে উক্ত মসজিদে ছালাত আদায়ে সমস্যা হবে না। তাই এমন পাথর মসজিদে থাকলেও ছালাত শুদ্ধ হবে। তাছাড়া বরকত ও সাহায্য শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, ‘তোমরা কেবল আল্লাহরই ইবাদত কর এবং তাঁর সঙ্গে কাউকে শরীক করো না’ (সূরা আন-নিসা: ৩৬)। এখানে আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে, তাঁর সঙ্গে কাউকে শরীক করা যাবে না।। পাথর বা অন্য কোন বস্তু থেকে বরকত চাওয়া হলে তা শিরকের অন্তর্ভুক্ত হবে।

রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ছাহাবীদেরকে বরকত ও সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে বলেছেন। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে ছিলাম। তিনি আমাকে বললেন, ‘হে ছেলে! তুমি আল্লাহকে স্মরণে রেখ, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহকে স্মরণে রেখ, আল্লাহ তোমার সহায় হবেন। যখন তুমি কিছু চাইবে, কেবল আল্লাহর কাছেই চাইবে। যখন তুমি সাহায্য চাইবে, কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইবে’ (তিরমিযী, হা/২৫১৬)।

রাসূলুল্লাহ (ﷺ) এবং ছাহাবীগণ কখনো কোন বস্তু বা পাথরকে বরকতের জন্য ব্যবহার করেননি। উমর (রাযিয়াল্লাহু আনহু) একবার হাজারে আসওয়াদ (কালো পাথর)-এর সামনে এসে বলেছিলেন, ‘আমি জানি তুমি একটি পাথর, তুমি কাউকে উপকার বা ক্ষতি করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি তোমাকে চুম্বন করতাম না’ (ছহীহ বুখারী, হা/১৫৯৭)। এখানে উমার (রাযিয়াল্লাহু আনহু) পরিষ্কারভাবে জানিয়েছেন যে, পাথর কোন উপকার বা ক্ষতি করতে পারে না, এটি শুধু রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নত পালনের জন্য চুম্বন করেছেন।  


প্রশ্নকারী : জুবায়ের আহমেদ, বাজিতপুর, কিশোরগঞ্জ।





প্রশ্ন (৭) : ওযূর ফরযের ক্ষেত্রে কেউ বলে চারটি, পাঁচটি, ছয়টি অথবা সাতটি। মূলত ওযূর ফরয কয়টি ও কী কী?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : খতম তারাবীহ কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কিছু বাড়ি আছে যেখানে কল এবং গৃহস্থালির বাসনপত্র সোনার তরল দিয়ে প্রলেপ দেয়া আছে, সেগুলো নেয়া এবং ব্যবহার করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মসজিদের বিল্ডিংয়ের যেকোন তলায় পরিবারসহ ইমামের থাকার ব্যবস্থা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : হাদীছে বলা হয়েছে যে, খারিজীরা জাহান্নামের কুকুর (ইবনু মাজাহ, হা/১৭৬; তিরমিযী, হা/৩০০০; সনদ ছহীহ)। কুকুর বলে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক অবিবাহিত যুবক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্বালাক্বপ্রাপ্তা অসহায় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু সম্মানবোধ উল্লেখ করে পরিবার তা মেনে নিচ্ছে না। তাদের মতের বাইরে এসে ঐ মেয়েকে বিয়ে করলে আমি কি তাদের অবাধ্য সন্তান হিসাবে পরিগণিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য গিফট ও টাকা দিয়ে থাকে। যাতে করে ঐ ডাক্তার প্রেসক্রিপশন করার সময় তাদের কোম্পানির ওষুধ লেখে। যদিও কোম্পানির ওষুধের মান ভালও হয়। উক্ত কোম্পানিতে চাকরি করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছিয়াম অবস্থায় সাইনোসাইটিস রোগীর পেটের ভেতরে নাকের শ্লেষ্মা চলে গেলে তার ছিয়ামের হুকুম কী? একই রোগী যদি নাকে রক্তসহ ঘুম থেকে জেগে উঠে এবং তার মুখে রক্তের স্বাদ পায় সেক্ষেত্রে হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জনৈক বক্তা বলেন, হাদীছে এসেছে, যে ব্যক্তি ১০ মুহাররম আশূরার দিন গোসল করবে, সারা বছর তার কোন রোগ হবে না। উক্ত বক্তব্য সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অনেকে ব্যবসার স্বার্থে জাল-যঈফ হাদীছ ও মিথ্যা কাহিনী সম্বলিত বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অফিসের প্রধান কর্মকর্তা হিন্দু। তাকে সম্মানার্থে সালাম না দিয়ে বরং আদাব দেয়া হয়। আবার অনেকেই নমস্কারও বলে থাকে। এভাবে সম্বোধন করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন্ কোন্ ক্ষেত্রে স্ত্রীকে একই সাথে তিন ত্বালাক্ব দেয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ