রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : সপ্তম দিনে আক্বীক্বা করা সুন্নাত (আবুদাঊদ হা/২৮৩৮; ইবনু মাজাহ হা/৩১৬৫, সনদ ছহীহ)। তাই ইচ্ছাকৃতভাবে কেউ সাত দিনের পরে আক্বীক্বা করবে না (নায়লুল আওত্বার, ৬/২৬১ পৃ.)। তবে সঙ্গত কারণে যদি সময়মত আক্বীক্বা করা সম্ভব না হয়, পরবর্তীতে সুযোগ মত যেকোন সময় আক্বীক্বা করা যায় (ইবনুল ক্বাইয়িম, তুহফাতুল মাওদূদ, পৃ. ৬৩; আলবানী, সিলসিলাতুল হুদা ওয়ান নূর, অডিও ক্লিপ নং-১৯৯; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ফৎওয়া নং-১৭৭৬; মাজমূ‘ ফাতাওয়া ওয়া রাসাইল লিউছায়মীন, ২৫/২১৫ পৃ.)। বিদ্বানগণের মতে, সাত দিনে আক্বীক্বার বিষয়টি সীমা নির্দেশমূলক নয়, বরং এখতিয়ার মূলক।

ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সাত দিনে আক্বীক্বার অর্থ হল, ইচ্ছাকৃতভাবে কেউ সাত দিনের পরে আক্বীক্বা করবে না’ (নায়লুল আওত্বার, ৬/২৬১ পৃ.)। অভিভাবক আক্বীক্বা না দিলে সেক্ষেত্রে পরবর্তীতে নিজেই নিজের আক্বীক্বা করতে পারে (ইবনু কুদামা, আল-মুগনী, মাসআলা নং-৭৮৯৮; মাজমূঊ ফাতাওয়া বিন ইবনি বায, ২৬/২৬৬ পৃ.)। খ্যাতনামা তাবেঈ মুহাম্মাদ ইবনু সীরীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি আমি জানতাম যে, আমার পক্ষে আক্বীক্বা দেয়া হয়নি, তবে অবশ্যই আমি নিজেই নিজের আক্বীক্বা করতাম (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৪৭১৮; সিলসিলা ছহীহাহ, হা/২৭২৬-এর আলোচনা দ্র.)। হাসান বছরী (রাহিমাহুল্লাহ) বলতেন যে, ‘যদি তোমার পক্ষ থেকে আক্বীক্বা দেয়া না হয়, তবে তুমি নিজেই নিজের আক্বীক্বা দাও, যদিও তুমি বয়ঃপ্রাপ্ত ব্যক্তি হও’ (ইবনু হাযম, মুহাল্লা, ৬/২৪০ পৃ.; সনদ হাসান, আলবানী, সিলসিলা ছহীহাহ, হা/২৭২৬-এর আলোচনা দ্র.)। আক্বীক্বার ক্ষেত্রে গরু ও মহিষ দেয়ার ছহীহ দলীল নেই।


প্রশ্নকারী : ইয়াসমিন, রাণীগঞ্জ, দিনাজপুর।





প্রশ্ন (২১) : অমুসলিমদের সাথে ব্যবসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কাউকে বিদায় দেয়ার সময় কোন্ দু‘আ পড়ার কথা হাদীছে এসেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : অনেকে কুরবানী করার সময়, যব্হ করার পরে ছুরির আগা দিয়ে পশুর গলার মাঝখানে খোঁচা দিতে থাকে, যার ফলে পশুটি ২ মিনিটের ভিতরে হার্টএটাক করে মারা যায়। শরী‘আতের দৃষ্টিতে এরূপ করা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ডিফেন্সে চাকরি করতে হলে ট্রেনিংয়ের ছয় মাস নিয়মিত দাড়ি ক্লিন সেভ করতে হয়। আবার ট্রেনিং সম্পূর্ণ করে দাড়ি রাখার সুযোগ আছে। সাময়িকভাবে দাড়ি কেটে এই চাকুরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অফিসের প্রধান কর্মকর্তা হিন্দু। তাকে সম্মানার্থে সালাম না দিয়ে বরং আদাব দেয়া হয়। আবার অনেকেই নমস্কারও বলে থাকে। এভাবে সম্বোধন করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোন ছেলে সন্তান না থাকায় পিতা কি তার জীবদ্দশায় সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিতে পারবে?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ঈদুল ফিতরের ছালাত আদায়ের পর পরিবারের সবাই মিলে কবর যিয়ারত করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কুচা ও কাঁকড়া খাওয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): জমি ক্রয় করার সময় কোন দৃঢ় নিয়ত ছিল না, সেখানে বাড়ি করব, না-কি ব্যবসা করব? এমতাবস্তায় উক্ত জমির উপর কি যাকাত ফরয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছালাত অবস্থায় ওযূ নষ্ট হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কিছু কিছু এলাকায় সাহারীতে মানুষ ডাকার জন্য মাইকে বিভিন্ন ইসলামী গযল ও কুরআন তেলাওয়াত বাজানো হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) নির্দিষ্ট করে শুধু মহিলাদের জন্য মসজিদ তৈরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ