রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : ইমাম নববী, শায়খ ইবনু বায, শায়খ উছাইমীন (রাহিমাহুমুল্লাহ), শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) ও সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ‘প্রয়োজনে স্বামী-স্ত্রী একসঙ্গে বিবস্ত্র হয়ে গোসল করতে পারে’ (শারহুল মুসলিম, ৪/৩২ পৃ.; ফাতাওয়া আল-মার’আহ, পৃ. ১২১; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৫/৩৩৯-৩৪১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৬৯৭৬)। আল্লাহ তা‘আলা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, ‘(মুমিন তারাই) যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত ও সুরক্ষিত রাখে। নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দিত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে, তারাই হবে সীমালংঘনকারী’ (সূরা আল-মুমিনূন : ৫-৭)।
রাসূল (ﷺ) বলেছেন, ‘স্বীয় স্ত্রী ও ক্রীতদাসী ব্যতীত সকল মানুষ হতে তোমার লজ্জাস্থানের হিফাযত করবে...’ (আবূ দাঊদ, হা/৪০১৭; তিরমিযী, হা/২৭৯৪; ইবনু মাজাহ, হা/১৯২০; ইরওয়াউল গালীল, হা/১৮১০; সনদ হাসান, ছহীহুল জামি‘, হা/২০৩; মিশকাত, হা/৩১১৭)। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) অনুচ্ছেদ রচনা করেন, ‘স্বামী-স্ত্রীর এক সাথে গোসল’ নামে (ছহীহ বুখারী, অধ্যায় নং-৫, অনুচ্ছেদ নং-২)। অতঃপর তিনি নিম্নোক্ত হাদীছটি বর্ণনা করেছেন। আম্মা আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমি ও নবী (ﷺ) একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হত (ছহীহ বুখারী, হা/২৫০, ২৬১, ২৬৩, ২৭৩, ২৯৯, ৫৯৫৬, ৭৩৩৯; সহীহ মুসলিম, হা/৩১৯)। ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ হাদীছ প্রমাণ করে যে, স্বামী-স্ত্রীর জন্য একে অপরের লজ্জাস্থান দেখা জায়েয (ফাৎহুল বারী, ১/৩৬৪ পৃ.)।

উল্লেখ্য, আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমি রাসূল (ﷺ)-এর গোপন স্থান কখনো দেখিনি’ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ, হা/৬৬২, সনদ যঈফ)। এছাড়া সহবাসের সময় গোপনস্থান দেখলে ব্যক্তি অন্ধ হয়ে যায়’ মর্মে বর্ণনাটি মাওযূ‘ বা জাল’ (সিলসিলা যঈফাহ, হা/১৯৫; আল-মাওযূ‘আত, ২/২৭১-২৭২ পৃ.)।

প্রশ্নকারী : আব্দুল আলীম বিন মঈনুল হক, পশ্চিমবঙ্গ, ভারত।





প্রশ্ন (১৪) : কোন ব্যক্তি যদি একটি বা দু’টি মাস’আলার কারণে মাযহাব ত্যাগ করে ছহীহ আক্বীদা গ্রহণ করে, তাহলে কি সে মুশরিক হয়ে যাবে? তার উপর কি জান্নাত হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জনৈক ব্যক্তি রাগের বশবর্তী হয়ে তার স্ত্রীকে বলে যে, আমার সাথে দেখা করলে কিংবা আমার সাথে কথা বললে ‘তুই আমার মা আর আমি তোর ছেলে’। তারা ভুল বুঝতে পেরে অনুতপ্ত। এক্ষণে তার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : মসজিদ, ওয়ায মাহফিলের সভাপতি ও প্রধান অতিথি হওয়ার শর্তে দান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সুস্থ সক্ষম পিতা-মাতার জন্য বদলি ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ কখন যরূরী আর কখন যরূরী নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : নৌকা বাইচ খেলা তথা পানিতে নৌকা চালনার প্রতিযোগিতা পরিদর্শন বা তাতে অংশগ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৮) : মানুষ মারা গেলে চল্লিশা করা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যেনা করলে অন্যান্য ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘ইয়া মুহাম্মদ! শাফা‘আত (চাই)’। এ কথাটি কি শিরক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মুসলিম যৌন কর্মীদের জানাযা ও দাফন-কাফনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : শান্তিপূর্ণ বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, মানববন্ধন করা কী ইসলামে জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : শরী‘আতের দৃষ্টিতে স্ত্রীর নামে কোন সম্পত্তি বা বাড়ী লিখে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ