রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : উক্ত দাবী ভিত্তিহীন। সেই সাথে উক্ত হাদীছ পেশ করে যে ব্যাখ্যা দেয়া হয়েছে, তা বিভ্রান্তিকর। সালাফী বিদ্বানগণ কেউ এ ধরনের ব্যাখ্যা করেননি। মূলত উক্ত হাদীছের অর্থ হল, মুসলিম খলীফার কাছে বায়‘আত না করা এবং জামা‘আত থেকে বেরিয়ে যাওয়া। যেমন ইমাম ইবনে তায়মিয়াহ (৬৬১-৭২৮ হিঃ) বলেন,

فَقَدْ ذَكَرَ ﷺ الْبُغَاةَ الْخَارِجِينَ عَنْ طَاعَةِ السُّلْطَانِ وَعَنْ جَمَاعَةِ الْمُسْلِمِينَ

‘রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উক্ত হাদীছে ঐ সমস্ত বিদ্রোহীদের বিষয়ে উল্লেখ করেছেন, যারা (মুসলিম) শাসকের আনুগত্য ও মুসলিম জামা‘আত থেকে বেরিয়ে গেছে’ (ফাতাওয়া ইবনে তায়মিয়াহ ২৮/৪৮৭ ও ৩৫/১৩ পৃঃ)। ইমাম আলবানী (রাহিমাহুল্লাহ) উক্ত হাদীছ উল্লেখ করে বলেন,  

واعلم أن الوعيد المذكور إنما هو لمن لم يبايع خليفة المسلمين وخرج عنهم وليس كما يتوهم البعض أن يبايع كل شعب أو حزب رئيسه بل هذا هو التفرق المنهي عنه في القرآن الكريم

‘জেনে নিন যে, উক্ত শাস্তি কেবল তার জন্য, যে ব্যক্তি মুসলিমদের খলীফার কাছে বায়‘আত করেনি এবং তাদের থেকে বের হয়ে গেছে। আর এর অর্থ সেটা নয়, যা কিছু লোক ধারণা করেছে যে, প্রত্যেক গোত্রের লোক বা দলের অনুসারীরা তার নেতার কাছে বায়‘আত করবে; বরং এটা ফের্কাবাজি, যা কুরআনুল কারীমে নিষিদ্ধ করা হয়েছে’ (সিলসিলা ছহীহাহ (সংক্ষিপ্ত) হা/৯৮৪-এর ব্যাখ্যা দ্রঃ)। এ বিষয়ে শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন,

هذه البيعة باطلة ولا يجوز فعلها لأنها تفضي إلى شق العصا ووجود الفتن الكثيرة

‘এই বায়‘আত বাতিল। এটা করা জায়েয নয়। কারণ এটা ঐক্য বিনষ্ট করার পথ প্রশস্ত করবে এবং অধিক ফেৎনা সৃষ্টি করবে’ (শায়খ বিন বায, মাজমূউ ফাতাওয়া ২৮/২৫১ পৃঃ)।  


প্রশ্নকারী : আতীকুর রহমান, খুলনা।





প্রশ্ন (২৪) : শরী‘আতে হালাল-হারাম ঘোষণা করার অধিকার কার? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : বিতরের কুনূতে নিজ মাতৃভাষায় দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : স্ত্রীকে ত্বালাক্ব দেয়ার পর যদি স্ত্রী জানতে না পারে এবং স্বামী লিখিতও না দেয়, তাহলে ত্বালাক্ব হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫): আমার বিয়ের সময় পাওয়া প্রায় ১২ ভরির উপরে অলংকার আছে। আমাকে আমার স্বামী প্রতি মাসে হাত খরচের জন্য যে টাকা দেন তা জমিয়ে রাখি। কিন্তু আমার অন্য কোন ইনকাম নেই। তাই আমার উপর যে যাকাত ফরয তার অর্থ কি আমি আমার স্বামীর কাছ থেকে নিতে পারব? না-কি আমাকেই তা নিজস্ব অর্থ দিয়ে আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) কোন্ কোন্ শস্যের যাকাত প্রদান করা ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : ফের্কাবন্দীর পরিণতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : বয়স কমিয়ে দিয়ে জন্ম নিবন্ধন করা হয়েছে। শরী‘আতের দৃষ্টিতে বিষয়টি হারাম জানার পরে জন্ম নিবন্ধন ও অন্যান্য সার্টিফিকেট পুনরায় ঠিক করতে অনেক সময় ও অর্থ খরচ হবে এবং অনেক হয়রানির শিকার হতে হবে। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : বাকপ্রতিবন্ধী কেউ পশু যব্হ করলে তার গোশত খাওয়া যাবে কি? তিনি ‘বিসমিল্লাহ’ বা ‘আল্লাহু আকবার’ বলছেন কি-না তা বুঝা যায় না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আছর কিংবা ফজর ছালাতের পর মসজিদে প্রবেশ করলে তাহিইয়াতুল মাসজিদ দুই রাক‘আত ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : হাজীরা ত্বাওয়াফ করার সময় পড়েন, اللَّهُمَّ إِيمَانًا بِكَ وَتَصْدِيقًا بِكِتَابِكَ، وَاتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ। দু‘আটা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন মহিলা তার স্বামীর কাছ থেকে খোলা ত্বালাক্ব নিলে বা বিবাহ বিচ্ছিন্ন করলে কতদিন ইদ্দত পালন করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফা হয়। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ