বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
উত্তর : দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখার মাধ্যমে অগ্নিপূজক, মূর্তিপূজক, ইহুদী এবং খ্রিষ্টানদের বিরোধিতা করা হয় (ছহীহ মুসলিম, হা/২৫৯, ২৬০; মুসনাদে আহমাদ, হা/৮৬৫৭)। হাদীছ থেকে বুঝা যায়, পারস্যের অধিবাসী ও কাফের, মুশরিক, ইহুদী, খ্রীষ্টানদের অভ্যাস ছিল, তারা দাড়ি খাট করত। অতঃপর শরী‘আতে তা নিষিদ্ধ করা হয়েছে (নায়লুল আওত্বার, ১ম খণ্ড, পৃ. ১৫৯)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, وَأَعْفُوا اللِّحَى ‘তোমরা দাড়ি ছেড়ে দিবে’ (ছহীহ বুখারী, হা/৫৮৯৩)। দাড়ি রাখার অর্থ হল- তা বৃদ্ধি করা, পরিপূর্ণরূপে ছেড়ে দেয়া এবং কেটে না ফেলা। হাদীছে দাড়ি ছেড়ে দেয়ার নির্দেশনা সম্বলিত পাঁচটি (أَعْفُوا وَأَوْفُوا وَأَرْخُوا وَأَرْجُوا وَوَفِّرُوا) বর্ণনা এসেছে (ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯, ২৬০; নাসাঈ, হা/৫০৪৬)। প্রত্যেকটি অর্থই হল দাড়িকে তার নিজ অবস্থায় ছেড়ে দেয়া। এটাই হাদীছের প্রকাশ্য ও স্পষ্ট অর্থ (শারহুন নববী ছহীহ মুসলিম, ৩য় খণ্ড, পৃ. ১৫১; তুহফাতুল আহওয়াযী, ৮ম খণ্ড, পৃ. ৩৮)। সালাফে ছালেহীন হাদীছের এই প্রকাশ্য ও স্পষ্ট অর্থই গ্রহণ করেছেন।

ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) হজ্জ বা ‘ওমরার সময় তাঁর দাড়ির এক মুষ্টির অতিরিক্ত কেটে ফেলতেন (ছহীহ বুখারী, হা/৫৮৯২) মর্মে যে বক্তব্য এসেছে, তা তার ব্যক্তিগত আমল ও বুঝ। তাছাড়া এটা কেবল হজ্জ ও ওমরার সাথে সম্পৃক্ত। তাই রাসূল   (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বক্তব্য ও আমলকেই আঁকড়ে ধরতে হবে (আহযাব ২১)। কারণ রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে দাড়ি কাটা, ছাঁটা, একমুষ্টি রাখার পক্ষে কোন ছহীহ বর্ণিত হয়নি। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) দাড়ি কাটা এবং ছেড়ে দেয়ার পক্ষে-বিপক্ষে বিস্তারিত আলোচনা করার পর বলেছেন, সর্বাধিক গ্রহণযোগ্য বক্তব্য হল,  تَرْكُ اللِّحْيَةِ عَلَى حَالِهَا ‘দাড়িকে তার নিজ অবস্থায় ছেড়ে দেয়া’ (শারহুন নববী ‘আলা ছহীহিল মুসলিম, ৩য় খণ্ড, পৃ. ১৫১)। অতএব দাড়িকে ছেড়ে দেয়াই রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদর্শের অনুসরণ। উল্লেখ্য যে, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হতে ছেঁটে নিতেন মর্মে বর্ণনাটি জাল (তিরমিযী, হা/২৭৬২; সিলসিলা যঈফাহ, হা/২৮৮; ১ম খণ্ড, পৃ. ৪৫৬)।


প্রশ্নকারী : আহসান হাবীব, নওগাঁ।





প্রশ্ন (৮) : জনৈক ব্যক্তি হারাম অর্থ দিয়ে বাড়ীতে নলকূপ স্থাপন করেছে। ঐ ব্যক্তির ক্ষেত্রে সেই নলকূপের পানি দিয়ে ওযূ করা বা ফরয গোসল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মাহরাম ছাড়া নারীর সফর করা হারাম। প্রশ্ন হল- শরী‘আতের দৃষ্টিতে মাহরামের শর্তাবলী কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘তাক্বিয়া’ করা কোন্ ক্ষেত্রে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : যে মেয়ে ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সম্পর্ক করে কথা বলে। তাকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন  (৫) : শরী‘আতের দৃষ্টিতে ঝাড়ফুঁক কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ফার্মাসিস্ট বাচ্চা নষ্ট করার ওষুধ বিক্রয় করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) বিয়ের সময় মেয়ের বাবার বাড়ী থেকে যে মালপত্র দেয়া হয় তা দেয়া কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে নববী যিয়রাত করা কি হজ্জের অন্তর্ভুক্ত কোন বিষয়? মসজিদে নববী যিয়ারত করার গুরুত্ব ও ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : রাক‘আত ছালাতের শেষ বৈঠকে বসার সময় বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বসতে হয়। জামা‘আতে ১ বা ২ রাক‘আত পেলে ইমামের শেষ বৈঠকের সময় কিভাবে বসতে হবে? পরে মুছল্লী তার শেষ বৈঠকে কিভাবে বসবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ছোটবেলায় আমার বাবা মারা যান। আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন আমার অবিভাবক মা এবং চাচারা। ফুফুদের ওয়ারিশ সূত্রে জমির অংশ বাবদ সে সময়ের বাজার মূল্য থেকে কিছু টাকা কম দেন। তাতে তারা পুরোপুরি সন্তুষ্ট না থাকলেও জমি লিখে দেন। তবে এখন তাদের আচরণে টাকার বিষয়ে অসংগতি প্রকাশ পাচ্ছে। এখন উক্ত সম্পত্তি ভোগ করা কি আমার জন্য জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মুমিন ও মুসলিম কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাটির তৈরি, না-কি নূরের তৈরি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ