মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
উত্তর : কোন মুসলিম ব্যক্তি যদি মুসলিমদের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মন্তব্য করেন, তবে এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে এ ধরনের বক্তব্যের শাস্তি ও এর ফলে ব্যক্তির ঈমানের অবস্থা নির্ভর করে তার মনোভাব, উদ্দেশ্য এবং কথার প্রকৃত অর্থের ওপর। যেমন: (ক) যদি উদ্দেশ্য হয় সমালোচনা এবং অন্যায় দূর করার ইচ্ছা: যদি কেউ মুসলিমদের দোষত্রুটি তুলে ধরে কেবল তাদের সংশোধন বা অন্যায়ের প্রতিবাদ করতে চান, তাহলে এটি গুনাহ নয়। বরং ইসলাম এমন সমালোচনাকে সমর্থন করে, যা অন্যায় থেকে মানুষকে দূরে রাখে (সূরা আলে ইমরান: ১০৪)। (খ) যদি মুসলিমদের প্রতি ঘৃণা ও ঈমানের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পায়: যদি কেউ ইচ্ছাকৃতভাবে মুসলিমদের প্রতি ঘৃণা প্রকাশ করে এবং তাদের ধর্মীয় পরিচয়কে ছোট করার উদ্দেশ্যে এমন কথা বলেন, তবে এটি কুফর (অবিশ্বাস) হতে পারে (সূরা আল-বাক্বারাহ: ১৩৭)।

ঐ ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে কি? যদি তিনি মুসলিমদের সমালোচনা করে ইসলামের প্রতি ঘৃণা বা উপহাস প্রকাশ করেন, তাহলে এটি তাকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।

وَ لَئِنۡ سَاَلۡتَہُمۡ لَیَقُوۡلُنَّ اِنَّمَا کُنَّا نَخُوۡضُ وَ نَلۡعَبُ ؕ قُلۡ اَ بِاللّٰہِ وَ اٰیٰتِہٖ وَ رَسُوۡلِہٖ  کُنۡتُمۡ  تَسۡتَہۡزِءُوۡنَ- لَا تَعۡتَذِرُوۡا قَدۡ کَفَرۡتُمۡ  بَعۡدَ  اِیۡمَانِکُمۡ

‘তারা যদি তোমাদের জিজ্ঞেস করে, আমরা তো শুধু মজা করছিলাম এবং খেলা করছিলাম। (হে নবী!) আপনি বলুন, আল্লাহ, তাঁর আয়াত এবং তাঁর রাসূলের সাথে তোমরা মজা করছো? তোমরা ওযর পেশ করো না, তোমরা অবশ্যই কাফির হয়েছো’ (সূরা আত-তাওবা: ৬৫-৬৬)। যদি কেউ মুসলিমদের মধ্যে বিদ্যমান অন্যায় বা দুর্নীতির সমালোচনা করেন, তবে এটি তাকে ইসলাম থেকে খারিজ করে না। তবে এমন মন্তব্য করা উচিত নয়, যা পুরো মুসলিম জাতির জন্য দোষের কারণ হয়ে যায় বা দোষারোপ করে। হাদীছে এসেছে,  الْمُسْلِمُ ‌مِرْآةُ أَخِيْهِ ‘মুসলিম আরেকজন মুসলিমের জন্য আয়না’ (তিরমিযী, হা/১৯২৮)।

এ ধরনের মন্তব্য করা অবশ্যই গুনাহ এবং এটি সংশোধনের জন্য তওবা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আবশ্যক।


প্রশ্নকারী: গোলাম রাব্বি, বরিশাল।





প্রশ্ন (১৫) : টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, গান বাজানোর সাউন্ডবক্স, কম্পিউটার, ক্যামেরা, স্মার্ট মোবাইল ইত্যাদি সার্ভিসিং বা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বালা-মুছীবত বা জিনের কবল থেকে বাঁচার জন্য তাবীয ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জন্ম সনদে বয়স কমিয়ে দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন বিদ‘আতী মারা গেলে তার জন্য দু‘আ করা এবং তার প্রশংসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোমরে তাবীয ঝুলানো কি শিরক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বার্ধক্যের কারণে মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে। এমতাবস্থায় ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মহিলারা কি কুরবানীর পশু যব্হ করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নবী-রাসূলদেরকে মু‘জিযা দান করার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : রাসূল (ﷺ) বলেছেন, ‘কিছু খুশির সংবাদ গোপন রাখতে হয়। কেননা প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না’। হাদীছটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমাদের দেশে অসংখ্য মহিলা গার্মেন্টস কর্মী কাজ করে থাকেন। তারা যখন কাজ করেন, তখন অনেক ক্ষেত্রেই পর্দার লঙ্ঘন হয়। তাদের ব্যাপারে ইসলামের দিক-নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : এটাচড টয়লেটে ওযূ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন  (৫) : শরী‘আতের দৃষ্টিতে ঝাড়ফুঁক কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ