রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বক্তব্য শরী‘আত সম্মত নয়। হাত বাঁধার পার্থক্য সম্পর্কে যে দাবী করা হয় তার কোন দলীল নেই। সম্পূর্ণ বানোয়াট দাবী। তাই নারী ও পুরুষ সকলেই বুকের উপর হাত বেঁধে ছালাত আদায় করবে (আবূ দাঊদ, হা/৭৫৯, সনদ ছহীহ)। তাছাড়া নারী-পুরুষের ছালাতের পার্থক্যের ব্যাপারে যে সমস্ত বর্ণনা পেশ করা হয় তার সবগুলো যঈফ (সিলসিলা যঈফাহ, হা/২৬৫২, ৫৫০০; বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/১০৫০)। মূলত ছালাতের ক্ষেত্রে শরী‘আত পুরুষ ও মহিলার মাঝে কোন পার্থক্য করেনি। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা আমাকে যেভাবে ছালাত আদায় করতে দেখছ, সেভাবেই ছালাত আদায় কর’ (ছহীহ ছহীহ বুখারী, হা/৬৩১, (ইফাবা হা/৬০৩); মিশকাত হা/৬৮৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/৬৩২, ২/২০৮ পৃ.)। তিনি নারী ও পুরুষের জন্য দু’বার দু’ভাবে ছালাত আদায় করেননি। বিশিষ্ট তাবেঈ ইবরাহীম নাখঈ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পুরুষরা ছালাতে যা করে নারীরাও তাই করবে’ (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ১ম খণ্ড, পৃ. ৭৫, সনদ ছহীহ)। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যেমন- (১) মহিলা ইমাম মহিলাদের প্রথম কাতারের মাঝ বরাবর দাঁড়াবে (বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান, হা/১৬২১; সুনানুল কুবরা, হা/৫৫৬৩; আওনুল মা‘বূদ, ২/২১২ পৃ.; আবূ দাঊদ, দারাকুৎনী, ইরওয়া, হা/৪৯৩)। (২) ইমাম কোন ভুল করলে মহিলা মুক্তাদীরা হাতে হাত মেরে আওয়ায করবে (ছহীহ বুখারী, হা/১২০৩; ছহীহ মুসলিম, হা/৪২২; মিশকাত, হা/৯৮৮; বঙ্গানুবাদ মিশকাত হা/৯২৪, ৩/১৪ পৃ.)। (৩) প্রাপ্ত বয়স্কা মহিলারা বড় চাদর দিয়ে পুরা দেহ না ঢাকলে তাদের ছালাত হবে না (আবূ দাঊদ, হা/৬৪১; তিরমিযী, হা/৩৭৭; মিশকাত, হা/৭৬২-৬৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/৭০৬, ২/২৪০ পৃ.)। পুরুষের জন্য টাখনুর উপরে কাপড় থাকতে হবে (আবূ দাঊদ, হা/৬৩৭; মিশকাত হা/৪৩৩১)। কিন্তু মহিলাগণ টাখনু ঢেকেই ছালাত আদায় করবেন (তিরমিযী, হা/১৭৩১; আবূ দাঊদ, হা/৪১১৭; মিশকাত, হা/৪৩৩৪-৩৫)। এগুলো ছালাতের পদ্ধতিগত কোন পার্থক্য নয়। এ জন্য আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, وَلَا أَعْلَمُ حَدِيْثًا صَحِيْحًا فِى التَّفْرِيْقِ بَيْنَ صَلَاةِ الرَّجُلِ وَصَلَاةِ الْمَرْأَةِ وَإِنَّمَا هُوَ الرَّأْىُ وَالْاِجْتِهَادُ ‘পুরুষ ও মহিলার ছালাতের পার্থক্য সম্পর্কে আমি কোন ছহীহ হাদীছ জানতে পারিনি। এটা ব্যক্তি রায় ও ইজতিহাদ মাত্র’ (সিলসিলা যঈফাহ, হা/৫৫০০-এর আলোচনা দ্র.)।


প্রশ্নকারী : আশীকুর রহমান, মোল্লাপাড়া, রাজশাহী।




প্রশ্ন (২) : নারীদের ক্যারিয়ার গঠনে ইসলাম কি বাধা দেয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বাড়ির চাকর থেকে কি পর্দা করতে হবে? কেউ কেউ বলে, মাথায় কাপড় থাকলে সমস্যা নেই। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আনাস (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, ‘আমরা আনছারদের একজন ব্যক্তির কাছে প্রবেশ করলাম, যিনি কঠিন অসুস্থ ছিলেন। আমরা সেখান থেকে বের হইনি, যতক্ষণ না তিনি মৃত্যুবরণ করেন। তখন আমরা তাঁর উপর কাপড় ঢেকে দিলাম। তিনি বলেন, অতঃপর আমি তাঁর মুখ থেকে কাপড় সরালাম, তারপর আমরা সেখান থেকে সরিনি, এমনকি আমরা তাঁর সাথে বসে খাওয়া-দাওয়া করলাম’ (আল-কাওলুল জালী ফী হুকমিত তাওয়াসসুলি বিন নাবী ওয়াল ওয়ালী, পৃ. ১২)। প্রশ্ন হল- একজন অলী (আল্লাহর নেক বান্দা)-এর দু‘আর মাধ্যমে কি মৃত ব্যক্তির আত্মা ফিরিয়ে আনা সম্ভব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : অন্যের খরচে হজ্জ আদায় করলে সেই হজ্জটি কি ইসলামের ফরয হজ্জ হিসাবে আদায় হবে? অথচ তিনি তার হজ্জের জন্য নিজের সম্পদ থেকে কিছুই ব্যয় করেননি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ফরয ছালাতের আগে যে ইক্বামত দেয়া হয়, সেটা কি আযানের মত ২ বার করে বলতে হয়, না-কি একবার? আর ইক্বামতে ‘হাইয়া ‘আলাছ ছালাহ’ বললে কি ছালাতের জন্য দাঁড়াতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : অনেককেই দেখা যায় যে, ফরয ছালাত শেষে আয়াতুল কুরসী পড়ে বুকে ফুঁক দেয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : প্রচলিত আছে যে, শিশুর বয়স ৫/৭ মাসে পড়লে কোন মসজিদে গিয়ে হুজুরের মাধ্যমে শিন্নি খাওয়াতে হবে এবং ঐ শিশুর সাথে আরেকটি শিশুর বন্ধু পাতাতে হবে। এমন প্রথা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরবানীর দিন কুরবানীর পশু যব্হ করার আগ পর্যন্ত না খেয়ে থাকার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ছালাত এ রুকূর সময় দৃষ্টি কোথায় থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭): গাযওয়াতুল হিন্দ কখন সংঘটিত হবে? না-কি সেটা সংঘটিত হয়ে গিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : একজন ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাযারে/খানকায়/কবরে ফুল দেয়া শিরক জেনেও যদি এরকম অপরাধ বার বার করেই চলে, তাহলে সে কি ক্ষমা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মসজিদে বা মসজিদের আঙ্গিনায় ফুটবল, ক্রিকেট, বলিবল ইত্যাদি খেলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ