বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
উত্তর : কোন পুরুষ বা নারী কর্তৃক যাকাতের মাল তার দরিদ্র ভাই, বোন, চাচা, ফুফুসহ সকল দরিদ্র আত্মীয়-স্বজনকে দিতে কোন আপত্তি নেই। যেহেতু এ সংক্রান্ত দলীলগুলো সাধারণ। বরং তাদেরকে যাকাত দেয়া হলে সেটা ছাদাক্বাহ ও আত্মীয়তার হক্ব উভয়ই আদায় হয়। যেমন সালমান ইবনু আমীর আদ-দাব্বী (রাহিমাহুল্লাহ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, الصَّدَقَةُ عَلَى الْمِسْكِيْنِ صَدَقَةٌ وَعَلَى ذِي الْقَرَابَةِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ ‘অনাত্মীয় গরীব-মিসকীনকে যাকাত দান করলে তা যাকাতই (যাকাতের ছওয়াব পাওয়া যায়) গণ্য হয়। আর আত্মীয়-স্বজনকে যাকাত দিলে দ্বিগুণ (যাকাতের ছওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার ছওয়াব) হয়’ (তিরমিযী, হা/৬৫৮; ইবনু মাজাহ, হা/১৮৪৪; নাসাঈ, হা/২৫৮২; মুসনাদে আহমাদ, হা/১৬২৭৯;  ইরওয়াউল গালীল, হা/৮৮৩)।

বরং এক্ষেত্রে নিকটাত্মীয় ফক্বীর-মিসকীনরা অগ্রাধিকার পাবে, কেননা এদের দেয়া হলে দ্বিগুণ নেকী অর্জিত হয়। তবে পিতা-মাতা এবং সন্তান-সন্ততি এর অন্তর্ভুক্ত নয়। কেননা এরা আমাদের দায়িত্বাধীন। সুতরাং এদের দেখাশোনা করা, ভরণপোষণ করা এবং এদের পিছনে অর্থ ব্যয় করা আমাদের উপর অপরিহার্য। তাঁদের বংশীয় স্তর যত ঊর্ধ্বে হোক না কেন যেমন দাদা, পরদাদা এবং ছেলে ও মেয়েদের বংশীয় স্তর যত নিম্নে হোক না কেন যেমনঃ পৌত্র, প্রপৌত্র ইত্যাদি। এরা গরীব হলেও এদেরকে যাকাতের মাল দেয়া যাবে না। বরং সামর্থ্য থাকলে তাদের খরচ চালানো আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে যদি তাদের খরচ চালানোর মত অন্য কেউ না থাকে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ১০/৫৭-৫৯; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/৩০১; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৮/৪২২-৪২৩ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১৮১০)।


প্রশ্নকারী : জহরুল ইসলাম, নাটোর।





প্রশ্ন (১৩) : ‘যে তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন আছরের পরে না লেখে’ প্রচলিত ধারণা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : পবিত্র কুরআন ওযূ ছাড়া স্পর্শ যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কুরআন তেলাওয়াত করার সময় মসজিদে আযান শুরু হয়। সে ক্ষেত্রে কোনটি উত্তম হবে তেলাওয়াত চালিয়ে যাওয়া, না-কি আযানের জবাব দেয়া? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জনৈক মুরীদের দাবী হল, পীর সবকিছু করে দিবে। মুরীদ না হলে মৃত্যুর সময় শয়তান এসে ঈমান লুটে নিবে। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ কখন যরূরী আর কখন যরূরী নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যদি কোন ব্যক্তি নতুন বাড়িতে ওঠে এবং অনুষ্ঠানের আয়োজন করে লোকজনকে দাওয়াত করে খাওয়ায়, তাহলে জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছালাতে হাত বাঁধা সম্পর্কে সঊদী আরবের সর্বোচ্চ ফাতাওয়া বোর্ড এবং শায়খ ইবনু বায, আলবানী, শায়খ উছায়মীন (রাহিমাহুমুল্লাহ) কী সিদ্ধান্ত দিয়েছেন? নাভীর নিচে বাঁধতে বলেছেন, না-কি বুকের উপর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আল-কুরআন অবমাননাকারীর বিধান ও শাস্তি কী? অবমাননাকারীর শাস্তি কারা দিবে? সাধারণ জনগণ কি অবমাননাকারীকে শাস্তি দিতে পারে? এর প্রতিবাদে মিছিল-মিটিং ও সমাবেশ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫): দরিদ্র ও অস্বচ্ছল নিকটাত্মীয় যেমন ভাই, বোন, চাচা অথবা ফুফুকে যাকাতের অর্থ দেয়া জায়েয হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : পালক সন্তান কি সম্পদের ওয়ারিছ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি যদি আওয়াল ওয়াক্তে একাকী ছালাত আদায় করি, অতঃপর জামা‘আতের সাথে আবার ছালাত আদায় করতে মসজিদে যাই, তাহলে মসজিদে গিয়ে আমি ছালাতে দাঁড়ানোর সময় কোন্ নিয়তে দাঁড়াব, ফরয না-কি নফল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ