রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : উপহার হচ্ছে যা কোন ধরনের কামনা ছাড়া একে অন্যকে ভালোবাসার কারণে আনন্দচিত্তে দিয়ে থাকে। আর চেয়ে নেয়া একজন সামর্থ্যবান ব্যক্তির জন্য লজ্জাকর। সুতরাং বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের নিকট থেকে উপহার চেয়ে নেয়া অত্যন্ত লজ্জাজনক। এটা শরী‘আত সম্মত নয়। হাকিম ইবনু হিযাম (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى ‘উপরের হাত (দাতার হাত) নিচের হাত (গ্রহীতার হাত) থেকে উত্তম’ (ছহীহ বুখারী, হা/১৪২৭; ছহীহ মুসলিম, হা/১০৩৩)। তবে আত্মীয়-স্বজন আনন্দচিত্তে কিছু উপহার দিলে তা গ্রহণ করা জায়েয ও উত্তম। উল্লেখ্য যে, বন্ধুত্বের খাতিরে কিছু চেয়ে নিলে তাতে কোন সমস্যা নেই। কেননা একজন ছাহাবী রাসূল (ﷺ)-এর নিকট থেকে চাদর চেয়েছিলেন (ছহীহ বুখারী, হা/১২৭৭)।

বিয়েতে উপহার দেয়ার প্রচলিত প্রথার কোন দলীল পাওয়া যায় না। তবে অক্ষম ব্যক্তির ওলীমাকে সহজ করার জন্য সাহায্য করা যেতে পারে। যয়নবের বিয়ের পর ওয়ালীমাতে উম্মে সুলায়েম (রাযিয়াল্লাহু আনহা) রান্না করা গোস্ত-রুটি হাদিয়া পাঠিয়ে রাসূল (ﷺ)-কে সাহায্য করেছিলেন এবং তিনি সবাইকে ডাকিয়ে তা খাইয়েছিলেন’ (ছহীহ বুখারী, হা/৫১৬৩; মিশকাত, হা/৩২১২)। রাসূল (ﷺ) বলেন, ‘নিকৃষ্ট খানা হল ওয়ালীমার ঐ খানা, যাতে কেবল ধনীদের দাওয়াত দেয়া হয় এবং গরীবদের বাদ দেয়া হয়’ (ছহীহ বুখারী, হা/৫১৭৭; ছহীহ মুসলিম, হা/১৪৩২; মিশকাত, হা/৩২১৮)।

বর্তমানে বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে উপহার দেয়ার যে প্রচলন রয়েছে তা শরী‘আতের দৃষ্টিতে সঠিক নয়। এটা কুপ্রথার অন্তর্ভুক্ত। এটা ব্যবসার অনুষ্ঠানে পরিণত হয়েছে। এছাড়া যেভাবে চেয়ার টেবিল নিয়ে উপহার গ্রহণ ও নিবন্ধনের আয়োজন করা হয়, তা ভিক্ষাবৃত্তি ছাড়া কিছু নয়।


প্রশ্নকারী: মাসুদ রানা, নরসিংদী।





প্রশ্ন (২২) : অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করা, শুভেচ্ছা জানানো, ধর্মীয় প্রতীক ব্যবহার করা এবং তাদের উৎসবে অংশগ্রহণ করা কি জায়েয। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : দেশের সরকারী কর্মকর্তগণ উচ্চ পদস্থ কর্মকর্তগণকে দেখে স্যালুট দেয়, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে অথবা জাতীয় সংসদে কিংবা শিক্ষা অনির্বান, শিখা চিরন্তন, জাতীয় স্মৃতি সৌধ সহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়ে থাকে। শরী‘আতের দৃষ্টিতে উক্ত কর্মকাণ্ডের কি কোন বৈধতা রয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : একাকী ছালাত আদায়ের সময় দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : পিতার চার কন্যা সন্তান, কোন ছেলে নেই। সে কি তার সমস্ত সম্পত্তি চার কন্যা সন্তানের মধ্যে জীবিত থাকাকালে ভাগ করে দিতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আইয়ামে বীযের নফল ছিয়াম ও তার ফযীলত সম্পর্কে জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মালাকুল মাওত কিভাবে একসাথে একাধিক ব্যক্তির জান কবয করেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কা‘বা গৃহের হাজারে আসওয়াদ কি জান্নাতের পাথর? এটি কালো কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): আব্দুল্লাহ ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে প্রশ্ন করা হয়, রাসূল (ﷺ)-এর ছাহাবীগণ কি হাসতেন? তিনি বলেন, ‘হ্যাঁ। তবে তাঁদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়ে বড়’ (আল-মাউসূ‘আতুল কুবরা, ৩১/১৯৩)। বর্ণনাটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সাহু সিজদা দেয়ার সময় দুই সিজদার মাঝে দু‘আ পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : হারাম মাস কয়টি? এই মাসগুলোকে হারাম বলা হয় কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : যারা ছালাত আদায় করেও মানুষের সাথে খারাপ আচরণ করে, অন্যের ক্ষতি করে তাদের ব্যাপারে অনেকেই বলে, ছালাত মানুষকে ভালো করতে পারে না কিংবা ছালাত পড়লেই মানুষ ভালো হয় না ইত্যাদি। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ