রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : শব্দ করে সালাম দেয়া সুন্নাত, যাতে লোকেরা শুনতে পায়। আর শুনতে পেলেই তারা উত্তর দিবে। মহান আল্লাহ বলেন, فَاِذَا دَخَلۡتُمۡ بُیُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰۤی اَنۡفُسِکُمۡ تَحِیَّۃً مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُبٰرَکَۃً  طَیِّبَۃً ‘যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম দেবে। এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র দু‘আ’ (সূরা আন-নূর : ৬১)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনাস (রাযিয়াল্লাহু আনহু) -কে লক্ষ্য করে বলেন, يَا بُنَىَّ إِذَا دَخَلْتَ عَلَى أَهْلِكَ فَسَلِّمْ يَكُوْنُ بَرَكَةً عَلَيْكَ وَعَلَى أَهْلِ بَيْتِكَ ‘হে বৎস! যখন তুমি বাড়িতে প্রবেশ করবে, তখন পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সালাম দেবে। তাতে তোমার এবং তোমার পরিবারে বরকত এবং কল্যাণ হবে’ (তিরমিযী, হা/২৬৯৮; মিশকাত, হা/৪৬৫২; সনদ হাসান, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৬০৮)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যখন কেউ মসজিদে বা যেকোন ঘরে প্রবেশ করবে, তখন যারা থাকবে তারা যেন শুনতে পায় সেভাবে শব্দ করে সালাম দেবে (তানকীহ হাছীছ, পৃ. ৮৩)। যদি বাড়ী বা মসজিদে কেউ না থাকে, সেখানেও সালাম দেয়া উচিত। নাফে‘ (রাহিমাহুল্লাহ) বলেন, ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) যখন এমন বাড়ীতে প্রবেশ করতেন, যেখানে কেউ বসবাস করে না; তখন তিনি বলতেন, ‘আস্সালামু ‘আলাইনা ওয়া ‘আলা ‘ইবদিহিল্লাহিছ ছালেহীন’ (আল-আদাবুল মুফরাদ, হা/১০৫৫, ছহীহ; তাফসীরে কুরতুবী, ১২তম খণ্ড, পৃ. ৩১৯)। তাই সালাম দেয়ার সময় শব্দ বা আওয়াজের ক্ষেত্রে আদব বজায় রেখেই সালাম দিবে।


প্রশ্নকারী : রাকিবুল হাসান, ঢাকা।





প্রশ্ন (৬): সার্বিকভাবে সমস্ত প্রকারের কাফিরদেরই যাকাত দেয়া নাজায়েয, না-কি শর্তসাপেক্ষে ইসলামের পথে আহ্বান করার জন্য বা আকৃষ্ট করার জন্য বা ইসলাম গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার জন্য অমুসলিমদের যাকাত বা টাকা দেয়া জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরবানীর দিন কুরবানীর পশু যব্হ করার আগ পর্যন্ত না খেয়ে থাকার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : জুমু‘আর খুৎবা চলছে। এমতাবস্থায় ইমামের সঙ্গে মুক্তাদীগণ প্রয়োজনীয় কোন কথা বলতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেকে জীব-জন্তু বা মানুষের ছবি দিয়ে শুভেচ্ছা ব্যানার তৈরি করেন। উক্ত ব্যানার বা কার্ডের ডিজাইনের কাজ করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : পিতা মারা যাওয়ার আগেই কোন জমি বা ভিটে-মাটি ছেলে-মেয়েদের নামে নির্দিষ্ট করে লিখে দিতে পারবে কি? যাতে করে পরবর্তীতে মেয়েদেরকে তার ছেলে বঞ্চিত করতে না পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (০৬) : ঈদগাহে ব্যবস্থা না থাকার কারণে মহিলারা কি মসজিদে অথবা বাড়িতে মহিলার ইমামতিতে জামা‘আতবদ্ধভাবে ঈদের ছালাত আদায় করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তির হজ্জ করার সামর্থ্য আছে। কিন্তু তার অর্থ অন্যের কাছে ধার দেয়া আছে। এখন সে কি আরেকজনের নিকট থেকে টাকা ধার নিয়ে হজ্জ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সোস্যাল মিডিয়াতে মেয়েদের বেপর্দা ছবি দেখা যায়। মহিলারা এসব ছবি দেখলে কি গুনাহ হবে? একজন মেয়ের সামনে আরেক মেয়ের পর্দার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ছালাতের মাঝে ভুলে এক পাশে সালাম দিলে, পরে মনে আসলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ওযূতে কিভাবে কান মাসাহ করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আবূ দাঊদে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ  বলেছেন, যে কুরআনকে মধুর সূরে পাঠ করে না সে আমাদের দলভুক্ত নয়’। উক্ত হাদীছের মূল ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইমাম যদি রুকূ‘, সিজদা, কিরাআত, তাসবীহ খুব দ্রুত করে তাহলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ