রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : জামহূর আলিমের মতানুযায়ী হাতে চুমু খাওয়া মাকরূহ, বিশেষতঃ সেটা যদি অভ্যাসগত হয়। আর যদি মাঝে মধ্যে কোন কোন সাক্ষাতে করা হয়, তাহলে এতে কোন অসুবিধা নেই। সেটা যদি কোন নেককার ব্যক্তির সাথে, নেককার আমীরের সাথে, পিতার সাথে কিংবা এমন মর্যাদাবান অন্য কারো সাথে করা হয় তাতে কোন অসুবিধা নেই। কিন্তু অভ্যাসে পরিণত করা মাকরূহ। কোন কোন আলিমের মতানুযায়ী, দেখা হলেই অভ্যাসগতভাবে সব সময় করা হারাম। কখনও কখনও করলে কোন অসুবিধা নেই। কিন্তু হাতের উপর সাজদাহ দেয়া এবং কপালকে হাতের উপরে রাখা এ ধরণের সাজদাহ হারাম। এটাকে বিদ্বানগণ ছোট সাজদাহ (السجدة الصغرى) নামকরণ করেছেন। এটি জায়েয নয়, কেউ তার কপাল কোন মানুষের হাতের উপরে রেখে সাজদাহ দিবে! এরূপ সাজদাহ নাজায়েয। কিন্তু মুখ দিয়ে চুমু খাওয়া জায়েয, যদি সেটা অভ্যাসগত না হয়। যদি এটি কদাচিৎ হয় তাহলে এ বিষয়টি সহজ। কিন্তু যদি অভ্যাসে পরিণত হয় তাহলে এটি মাকরূহ কিংবা হারাম।

কাউকে দেখে রুকুর ন্যায় মাথা নোয়ানো এটি জায়েয নয়। কেননা রুকূ‘ একটি ইবাদত, তাই কারোর জন্য মাথা নোয়ানো জায়েয নয়। যখনই কেউ সম্মান প্রদর্শনের জন্য মাথা নোয়াবে সেটা জায়েয হবে না। বরং এর দ্বারা সম্মান প্রদর্শনের উদ্দেশ্য করলে শিরক হওয়ার আশঙ্কা রয়েছে। নবী (ﷺ) হতে বর্ণিত, তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কোন লোকের সাথে সাক্ষাৎ হলে কি আমি তার জন্য মাথা নোয়াব? তিনি বললেন, ‘না’। লোকটি বলল, আমি কি তাকে আলিঙ্গন করব ও চুমু দিব? তিনি বললেন, ‘না’। লোকটি বলল, আমি কি তার হাত ধরব ও মুসাফাহ করব? তিনি বললেন, ‘হ্যাঁ’ (তিরমিযী হা/২৭২৮, সনদ হাসান; ফাতাওয়া নুরুন ‘আলাদ দারব, ১/৪৯১-৪৯২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩৩৪৮৭)।


প্রশ্নকারী : যিয়া, গোপালগঞ্জ।





প্রশ্ন (১৫) : কেউ যদি অজানা অবস্থায় শিরক করে, তাহলে তার আমল বাতিল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দেশে প্রচলিত শেয়ার বাজারের ব্যবসা শরী‘আতসম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কুরআন তিলাওয়াতে ভুল হলে নেকী পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : দেশের অধিকাংশ মসজিদের মেহরাবের দক্ষিণ দেয়ালে থুথু ফেলার জন্য ছোট্ট একটি জানালা রাখা হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : হার্টের এমন কিছু রোগী আছে, যাদের কোন ট্যাবলেট জিহ্বার নিচে রেখে ব্যবহার করতে হয়, গিলে ফেলা হয় না। শরীর সেটাকে চুষে নেয়। এতে ছিয়াম ভেঙ্গে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন অমুসলিম ব্যক্তি যদি কুরআন, আল্লাহ, ইসলাম কিংবা আল্লাহর রাসূল (ﷺ)-কে গালি দেয় বা ব্যঙ্গ করে সেক্ষেত্রে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বিভিন্ন সময় খাবার বা অন্য কোন কাজে পত্রিকা জাতীয় কাগজ ব্যবহার করা হয়। যদি ঐ পত্রিকায় আল্লাহর নাম বা কুরআনের আয়াত বা হাদীছ থাকে তাহলে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অনেকে জ্বর এবং যাবতীয় বেদনার জন্য নিম্নের দু‘আটি আমল করেন- بِسْمِ اللهِ الْكَبِيْرِ أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَّمِنْ شَرِّ حَرِّ النَّارِ  ‘মহান আল্লাহ্র নামে, মর্যাদাবান আল্লাহ্র নিকট আশ্রয় চাচ্ছি সমস্ত রক্তপূর্ণ শিরার অপকার হতে এবং জাহান্নামের উত্তাপ হতে’। এই দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সমাজে প্রচলিত আছে যে, সন্তান ভূমিষ্ট হওয়ার সময় মা মারা গেলে শহীদের মর্যাদা পাবে। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): আব্দুল্লাহ ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে প্রশ্ন করা হয়, রাসূল (ﷺ)-এর ছাহাবীগণ কি হাসতেন? তিনি বলেন, ‘হ্যাঁ। তবে তাঁদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়ে বড়’ (আল-মাউসূ‘আতুল কুবরা, ৩১/১৯৩)। বর্ণনাটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯): বাংলাদেশের অনেক যুবক আমেরিকার বিভিন্ন সার্ভেসাইটে কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা বাংলাদেশে বসে আমেরিকার আইপি এড্রেস ব্যবহার করে এবং আমেরিকার নাগরিকের তথ্য ব্যবহার করে কাজ করে। এভাবে ইনকাম হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ