রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : পুরুষের জন্য প্রয়োজনে ক্রিম, লোশন, মাখন, তৈল বা অন্যান্য রূপচর্চার উপকরণ ব্যবহার করা জায়েয। তবে সেটা যেন মহিলাদের সাদৃশ্য আনয়নের উদ্দেশ্য না হয় (দ্র. : ইবনু বা‘য (রাহিমাহুল্লাহ)-এর অফিসিয়াল ওয়েব সাইট)। স্ক্রিন বা ত্বককে অনিষ্টকর জিনিস থেকে রক্ষার্থে ক্রিম ব্যবহার করা দোষণীয় নয়। তবে তা যেন ত্বকের জন্য ক্ষতিকারক না হয় (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৩৭০০৯, ১৬৩৭১৯)।

উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সামান্য সময়ের জন্য ক্রিম বা মেকআপের মাধ্যমে নিজের মুখমণ্ডলকে ফর্সা করে তোলা যায়, যা ধৌত করার পর চেহারা পরিষ্কার হয়ে যায়। অনুরূপভাবে মুখমণ্ডলের কালো দাগ ও ত্রুটিগুলোকে অন্তর্হিত করার জন্য চিকিৎসাস্বরূপ এমন সবকিছুই ব্যবহার করা জায়েয, যা মুখমণ্ডলকে ত্রুটিমুক্ত করে তুলবে। কিন্তু চিরস্থায়ীভাবে মুখমণ্ডলের রঙকে পরিবর্তন করা জায়েয নয়। কেননা মানবজাতির সৃষ্টিগত শারীরিক অবয়বের সৌন্দর্যকে বিকৃত করে কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করা ইসলামে নিষিদ্ধ এবং এটি শয়তানী কার্যকলাপের অন্তর্ভুক্ত।
অতএব আমাদের সকলের জন্যই এ সমস্ত শয়তানী কর্মপ্রবাহ থেকে বিরত থাকা অপরিহার্য। শয়তান নিজে বলছে যে, وَ لَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ  ‘আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’ (সূরা আন-নিসা : ১১৯)। যেহেতু আমরা আল্লাহর দাস, তাই শয়তানের গোলামী বন্ধ করতে হবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘আল্লাহ তা‘আলা লা‘নত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রু প্লাক করে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে’ (ছহীহ বুখারী, হা/৪৮৮৬, ৫৯৩৯; ছহীহ মুসলিম, হা/২১২৫; ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১১তম খণ্ড, পৃ. ৭০-৭১)।


প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, রাজশাহী।





প্রশ্ন (২৮) : জনৈক ব্যক্তি মোবাইলে গেম খেলতে গিয়ে নিজস্ব টাকা খরচ হয়ে গেছে। পরে ভুল বুঝতে পেরেছে। এখন গেমটি অন্য কারও কাছে বিক্রি করে টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেক মসজিদে ফজরের ছালাতের পর সূরা হাশরের শেষের তিন আয়াত সম্মিলিতভাবে তেলাওয়াত করা হয়। আর ফযীলত হিসাবে বলা হয় যে, ফজর এবং মাগরিবের ছালাতের পর যে ব্যক্তি সুরা হাশরের শেষ তিন আয়াত তেলোয়াত করবে, ৭০ হাজার ফেরেশতা সারাদিন ও সারারাত তার জন্য দু‘আ করতে থাকবে। উক্ত বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কিছুদিন আগে আমার পরিবার আমার বিয়ে ইনগেজড করে রেখেছে। শরী‘আত মোতাবেক এখনো আমাদের বিয়ে হয়নি। আমরা কি ফোনে কথাবার্তা বলতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাত তুলে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠ করার কথা হাদীছে আছে। এক্ষণে কী বাক্য দ্বারা হামদ ও দরূদ পাঠ করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : সাতদিনের মধ্যে বাচ্চা মারা গেলে ‘আক্বীক্বা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ওযূতে কিভাবে কান মাসাহ করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন(২৮) : ‘রামাযানের প্রথম দশক রহমত, মধ্য দশক মাগফিরাত এবং শেষ দশক নাজাত’ মর্মে আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ফজরের ছালাতের পর পঠিতব্য দু‘আ পাঠ শেষ হওয়ার আগেই এবং ছুটে যাওয়া সুন্নাত শেষ হওয়ার আগেই, একজন মাইক নিয়ে প্রতিদিন হাদীছ শুনায়, ছালাত শিখায়। এ সময় এভাবে শিক্ষা দেয়া কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : হাদীছে বলা হয়েছে যে, খারিজীরা জাহান্নামের কুকুর (ইবনু মাজাহ, হা/১৭৬; সনদ ছহীহ)। কুকুর বলে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কোন ব্যক্তি যদি হজ্জের সফরে গিয়ে ওমরাহ আদায় করে মদীনা বা মীক্বাতের বাইরে কোন স্থানে সফর করে, তবে তিনি কি মক্কায় আগমনের সময় পুনরায় ওমরাহ করতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : সুলায়মান (আলাইহিস সালাম)-এর স্ত্রী কতজন ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যাকাতের নিসাবে মতভেদ দেখা যাচ্ছে, সোনার ক্ষেত্রে ৮৫ গ্রাম/৮৭.৪৮ গ্রাম। রুপার ক্ষেত্রে ৫৯৫ গ্রাম/৬১২.৩৬ গ্রাম। ১ তোলা সমান ১১.৬৬৪ গ্রাম হলে ৮৭.৪৮ গ্রাম সোনা এবং ৬১২.৩৬ গ্রাম রুপো সঠিক হয়। তাহলে ৮৫ গ্রাম এবং ৫৯৫ গ্রাম কিভাবে হিসাব করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ