মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : ইসলামে নারীদের জন্য শালীনতা ও পর্দা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও সুন্নাহ নারীদেরকে এমনভাবে পোশাক ও সজ্জা পরিধান করতে উৎসাহিত করে, যা তাদের মর্যাদা রক্ষা করে এবং অহংকার বা লোক দেখানোর প্রবণতা থেকে দূরে রাখে। ব্যাগ একটি প্রয়োজনীয় জিনিস, যা ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। একজন নারী যদি ফ্যাশনেবল বা আকর্ষণীয় ব্যাগ ব্যবহার করে, তবে তা স্বাভাবিক শালীনতার বাইরে না যায় এবং এটি অহংকার ও অন্যের মনোযোগ আকর্ষণের জন্য না হয়, তাহলে এটি ইসলামের দৃষ্টিতে বৈধ। তবে এমন জিনিস ব্যবহার করা উচিত, যা অতি বিলাসিতা বোঝায় না। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর (হে নবী!) আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া’ (সূরা আন-নূর: ৩১)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, وَ قَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَ لَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاہِلِیَّۃِ  الۡاُوۡلٰی ‘তোমরা জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না’ (সূরা আল-আহযাব: ৩৩)। রাসূলুল্লাহ (ﷺ) এমন কোন জিনিস পসন্দ করতেন না, যা অহংকার বা অপচয়ের পরিচায়ক। তিনি উম্মতকে সরলতা বজায় রাখার শিক্ষা দিয়েছেন।


প্রশ্নকারী: সাবরিনা ফারহা, ফেনী





প্রশ্ন (৭) : একজন মেয়ে বিয়ে হওয়ার পরে তার স্বামীর হুকুম মানবে, না পিতার হুমুক মানবে? যদি পিতার অবাধ্য হয় তাহলে কি সে গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : রামাযান মাসে এক শ্রেণীর যুবককে দেখা যায় যে, তারা নেকীর আশায় সাহারীর খাওয়ার পূর্বে ঢোল পিটিয়ে রাস্তায় ও ওলি-গলিতে মানুষকে সাহারী খাওয়ার জন্য জাগায়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কিছু আতর আছে, যা অনেক দামী। প্রশ্ন হল- দামী আতর কিনলে কি তা অপচয় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : বর্তমানে মোবাইলে বিয়ের প্রচলন দেখা যাচ্ছে।  মোবাইলে বিয়ে জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় মা দুধ পানের দু‘আ পাঠ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): বর্ণিত আছে, ‘যে ব্যক্তি রাতে ‘সূরা হা-মীম দুখান’ পড়ে সকালে উঠে, তার জন্য সত্তর হাজার ফেরেশতা আল্লাহর নিকট ক্ষমা প্রর্থনা করতে থাকেন (তিরমিযী, হা/২৮৮৮; মিশকাত, হা/২১৪৯)। এ বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কারো জন্য দু‘আ করার পর তাকে জানানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : সমাজে যুলুমকারী বা অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে বদ দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমার একটি পাঠা ছাগল আছে, যেটি আমি প্রজননের জন্য রেখেছি। আশেপাশের লোকজন তাদের ছাগলকে প্রজনন করানোর জন্য নিয়ে আসে এবং এজন্য তারা আমাকে কিছু টাকা দেয়। এটা গ্রহণ করা জায়েয হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : যোহরের ছালাত আদায় করতে গিয়ে দেখা যায় যে, জামা‘আত শুরু হতে কিছু সময় বাকী আছে, এমতাবস্থায় কোন ব্যক্তির যদি ফজর ক্বাযা থাকে, তাহলে সে আগে ক্বাযা আদায় করবে, না-কি যোহরের সুন্নাত পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭)  : জনৈক ব্যক্তি বলেছেন, যারা চার মাযহাব কিংবা চার তরীক্বা মানবে না তারা কাফের। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : তারাবীহ-এর জামা‘আতে বিতরের ছালাতে ইমামের সশব্দে দু‘আ কূনূত পাঠ করা এবং মুক্তাদীগণের আমীন বলার কি কোন প্রমাণ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ