মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
উত্তর : প্রকৃতপক্ষে নারী-পুরুষের ছালাতের মধ্যে কোন পার্থক্য নেই। যদিও কেউ কেউ পার্থক্য করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছেন। অথচ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুরুষ-নারী, ছোট-বড় নির্বিশেষে সকলের জন্যই বলেছেন, صَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِيْ أُصَلِّيْ ‘তোমরা ঠিক সেভাবেই ছালাত কর, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’ (ছহীহ বুখারী, হা/৬৩১, ৬০০৮, ৭২৪৬)। এই নির্দেশ নারী-পুরুষ উভয়ের জন্যই। যদি কেউ নারীকে পুরুষ থেকে পৃথক করতে চায়, তবে তাকে অবশ্যই ছহীহ সূত্র দ্বারা প্রমাণিত দলীল পেশ করতে হবে (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১১তম খণ্ড, পৃ. ৭৯-৪১)।

ইমাম নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ছালাতের যে বিবরণী ও পদ্ধতি উল্লেখ করা হল, এতে নারী-পুরুষ উভয়ই সমান। যে সকল পদ্ধতি সম্পর্কে বলা হয়ে থাকে যে, এগুলো নারীদের জন্য স্বতন্ত্র বিধান। অথচ এর পক্ষে কোন ছহীহ দলীল নেই। বরং নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীর মধ্যে তারাও অন্তর্ভুক্ত, ‘তোমরা সেভাবেই ছালাত আদায় কর, যেরূপ আমাকে আদায় করতে দেখছ’ (ছহীহ বুখারী, হা/৬৩১, ৬০০৮, ৭২৪৬)। অন্যত্র আলবানী বলেন, إِنَّمَا النِّسَاءُ شَقَائِقُ الرِّجَالِ ‘নারীরা তো পুরুষদেরই অংশ’ (আবূ দাঊদ, হা/২৩৬; তিরমিযী, হা/১১৩; মুসনাদে আহমাদ, হা/২৬১৯৫; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/২৮৬৩; ছহীহুল জামে‘, হা/২৩৩৩)। এ সম্পর্কে বিখ্যাত তাবিঈ ইবরাহীম নাখঈ (রাহিমাহুল্লাহ) বলেছেন, تفعل المرأة في الصلاة كما يفعل الرجل ‘ছালাতে নারী তা-ই করবে, যা পুরুষ করে’ (ছিফাতু ছালাতিন নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), পৃ. ১৮৯)।

শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মহিলারা ঠিক সেভাবেই ছালাত আদায় করবে, যেভাবে পুরুষরা করে থাকে। ক্বিয়াম, রুকূ‘, সিজদাহ, বৈঠক সবকিছুই পুরুষের মত হবে। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, وَصَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِيْ أُصَلِّيْ ‘তোমরা আমাকে যেভাবে ছালাত আদায় করতে দেখছ, ঠিক সেভাবেই ছলাত আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/৬৩১, ৬০০৮, ৭২৪৬)। এখানে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নারী-পুরুষ উভয়কেই সম্বোধন করেছেন’ (আশ-শারহুল মুমতি‘, ৩য় খণ্ড, পৃ. ৩০৩-৩০৪)। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘কিছু আলিম নারী-পুরুষের ছালাত আদায়ের পদ্ধতি পৃথক বলে মন্তব্য করেছেন এবং তারা এর পক্ষে কিছু হাদীছ দ্বারা দলীল দিয়েছেন। কিন্তু এ সম্পর্কে বর্ণিত হাদীছগুলো সবই যঈফ। আর যঈফ হাদীছ দ্বারা দলীল পেশ করা সঠিক নয়’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৮১৬২)।

উল্লেখ্য, ছহীহ সুন্নাহর আলোকে ও দলীলের ভিত্তিতে ছালাতের কয়েকটি বিষয়ে মহিলারা পুরুষদের থেকে আলাদা আমল করে করবে। যেমন, (১) ইমামের ভুল ধরিয়ে দেয়ার উদ্দেশ্যে মহিলারা পুরুষের মত ‘সুবহানাল্লাহ’ না বলে হাতে হাত মেরে আওয়াজ করবেন (ছহীহ বুখারী, হা/১২০৩-১২০৪)। (২) মহিলা মহিলাদের ইমামতি করলে পুরুষদের মত সামনে না দাঁড়িয়ে জামা‘আতের প্রথম কাতারের মাঝে সমান্তরালভাবে দাঁড়িয়ে ইমামতি করবেন (বায়হাক্বী, মা‘রিফাতুস সুনান, হা/১৬২১; সুনানুল কুবরা হা/৫৫৬৩; ‘আওনুল মা‘বূদ, ২য় খণ্ড, পৃ. ২১২; ইরওয়াউল গালীল, হা/৪৯৩)। (৩) প্রাপ্ত বয়স্কা মহিলারা বড় চাদর দ্বারা সম্পূর্ণ দেহ না ঢাকলে তাদের ছালাত হবে না (আবূ দাঊদ, হা/৬৪১, সনদ ছহীহ)। (৪) বেগানা পুরুষ আশে-পাশে থাকলে (জাহরী ছালাতে) মহিলা সশব্দে কুরআন পড়বে না (আশ-শারহুল মুমতি‘, ৩য় খণ্ড, পৃ. ৩০৪)। এগুলো তাদের পর্দা সক্রান্ত বিষয়, ছালাতের বিধানগত পার্থক্য নয়।


প্রশ্নকারী : হারিছ সরকার, শান্তিবাগ, ঢাকা।





প্রশ্ন (১৫) : অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে সে কিভাবে পবিত্রতা অর্জন করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমার একটি পাঠা ছাগল আছে, যেটি আমি প্রজননের জন্য রেখেছি। আশেপাশের লোকজন তাদের ছাগলকে প্রজনন করানোর জন্য নিয়ে আসে এবং এজন্য তারা আমাকে কিছু টাকা দেয়। এটা গ্রহণ করা জায়েয হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : নতুন বছরের ১ম দিন নফল ছিয়াম রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : আমি মাথায় আগলা চুল ব্যবহার করি। এমতাবস্থায় যদি ওযূর সময় ঐ আগলা চুলের উপর দিয়ে মাথা মাসাহ করি, তাহলে কি ওযূ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘দাতা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জাহান্নাম হতে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষ হতেও দূরবর্তী, নিকটবর্তী। নিশ্চয় মূর্খ দানশীল কৃপণ জ্ঞানী অপেক্ষা আল্লাহ্র নিকট অধিক প্রিয়’- মর্মে বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : তাজা মাছ কাটার সময় কি যব্হ করার দু‘আ বলতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮): একজন তরুণী মহিলা ডাক্তার। যিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিকট এমন বিষয় ব্যাখ্যা করেন, যার কারণে তিনি এমন কিছু নড়াচড়া করে থাকেন, যা ছাত্রদের সামনে করা উচিত নয়। প্রশ্ন হল- তার দিকে তাকানোর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : বিতরের ছালাতে দু‘আ কুনূত ব্যতীত অন্য কোন দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ফজরের ওয়াক্ত পুরো সময় বায়ু বের হয় এমনকি মাঝে মধ্যে ওযূতেও বায়ু বের হয়। অন্য ওয়াক্তে মাঝে মাঝে এমনটি হয়। এখন উক্ত ব্যক্তি কি মা‘যূর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : অনেক সময় মানুষের গায়ে পা লাগলে অনেকেই সালাম করে এবং চুমু খায়। এটা শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অনেকে জ্বর এবং যাবতীয় বেদনার জন্য নিম্নের দু‘আটি আমল করেন- بِسْمِ اللهِ الْكَبِيْرِ أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَّمِنْ شَرِّ حَرِّ النَّارِ  ‘মহান আল্লাহ্র নামে, মর্যাদাবান আল্লাহ্র নিকট আশ্রয় চাচ্ছি সমস্ত রক্তপূর্ণ শিরার অপকার হতে এবং জাহান্নামের উত্তাপ হতে’। এই দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : রামাযান মাসে তারাবীহর ছালাত সর্বনিম্ন দুই রাক‘আত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ