রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : গায়রুল্লাহর নামে পশু যবাই করা বড় শিরকের অন্তর্ভুক্ত (ফাতাওয়া ইবনে বায, ১ম খণ্ড, পৃ. ৫৩)। যার পরিণাম ইসলাম থেকে বহিষ্কার এবং তওবা ছাড়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম (সূরা আত-তওবা : ১৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ, ১ম খণ্ড, পৃ. ২০৭)। কারণ যবেহ করা একটি ইবাদত। এ জন্য এ ধরনের ব্যক্তির উপর আল্লাহ লা‘নত করেছেন (ছহীহ মুসলিম, হা/১৯৭৮)। আল্লাহ বলেন, فَصَلِّ  لِرَبِّکَ وَ انۡحَرۡ  ‘আপনার প্রভুর জন্য ছালাত আদায় করুন এবং কুরবানী করুন (সূরা আল-কাওছার : ২)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, ‘আপনি বলুন! আমার ছালাত, আমার কুরবানী, আমার জীবন এবং আমার মরণ সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তাঁর কোন শরীক নেই, আর আমি এর জন্যই আদিষ্ট হয়েছি। আমিই প্রথম মুসলিম’ (সূরা আল-আন‘আম : ১৬২-১৬৩)। সুতরাং  যে  ব্যক্তি  আল্লাহ ছাড়া  অন্যের  জন্য পশু যবেহ  করবে, চায় সে কোন ফেরেশতার উদ্দেশ্যে করুক বা নবী-রাসূলের উদ্দেশ্যে বা কোন অলী বা আলেমের উদ্দেশ্যে করুক সেটা শিরক হবে। আর এ ধরনের শিরককারীর উপর জান্নাত হারাম (সূরা আল-মায়েদাহ : ৭২)। গায়রুল্লাহর নামে যবেহকৃত পশুর গোশত খাওয়া হারাম (সূরা আল-মায়েদাহ : ৩)।


প্রশ্নকারী : সাকিব, নওগাঁ।





প্রশ্ন (২৫) : ‘মদ পান করলে ৪০ দিন ছালাত কবুল হয় না’  মর্মে বর্ণিত কথার সত্যতা কতটুকু? আর এ কথা কি ঠিক যে, ‘মদ-গাঁজা সেবন করলে চল্লিশ দিন শরীর অপবিত্র থাকে’?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : সাহু সিজদা দেয়ার কারণগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : পবিত্র কুরআনে কখন কিভাবে রুকূ‘ সংযোগ করা হয়? তাছাড়া উপমহাদেশীয় নুসখায় এটা দেখা যায়, কিন্তু আরব বিশ্বের নুসখায় দেখা যায় না কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ফেতনা-ফাসাদ যেভাবে ছড়িয়ে চরম আকার ধারণ করেছে এর থেকে বাঁচার জন্য কেউ কি মদীনাতে আশ্রয় নিতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : শী‘আদের ভ্রান্ত আক্বীদাগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : পেশাবের দ্বারে ইনফেকশন হওয়ার কারণে ছালাতে দাঁড়িয়েও যেন মনে হয় সামান্য পেশাব বের হচ্ছে। কিন্তু কখনো কখনো বের হয় না। আবার কখনো কখনো বের হয়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জনৈক আলেম বলেন, আরাফার দিন ছিয়াম রাখলে ১০০০ ছিয়ামের সময় নেকী পাওয়া যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হানাফী মাযহাবের আলেমরা বলে থাকেন যে, একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হলে সে নিজে নিজে বিবাহ করতে পারবে। অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। তারা দলীল হিসাবে পেশ করে নিম্নের হাদীছটি। একদা রাসূল (ﷺ)-এর কাছে এসে এক মেয়ে বলল, আমাকে বিয়ে করুন। রাসূল (ﷺ) বললেন, আমার প্রয়োজন নেই। তখন এক ছাহাবী দাঁড়িয়ে বলেন, আপনার প্রয়োজন না হলে আমার প্রয়োজন আছে। তখন রাসূল (ﷺ) তাদেরকে বিবাহ করিয়ে দেন (বুখারী, হা/২৩১০; মুসলিম, হা/১৪২৫)।। তাদের দাবী কি সঠিক? কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ যদি ব্যাংক থেকে লোন নিয়ে জমি কিনে এবং তার উপর বাড়ি করে বাসা ভাড়া তুলে ইবাদত করে, তাহলে তার ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : দাজ্জাল যখন বের হবে তখন কি মৃতদেরকেও জীবিত করা হবে, না শুধু জীবিতদের ওপরই প্রকাশিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : নবীগণের দ্বারা কি অনিচ্ছাকৃত কাবীরা গুনাহ সংঘটিত হয়েছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : একবার দরূদ পাঠ করলে ৮০ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ