রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : সম্মিলিতভাবে মসজিদে ইফতার করা দোষণীয় নয়। বিশেষ করে মুসাফির ব্যক্তিদের সুবিধার্থে প্রত্যেক মসজিদেই ইফতারের ব্যবস্থা থাকা উচিত। তবে পরিবারের সঙ্গে ইফতার করার মধ্যেও সংখ্যাতীত কল্যাণ নিহিত আছে। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘মসজিদে জামা‘আতবদ্ধভাবে ইফতার করার মধ্যে অপরিসীম কল্যাণ নিহিত আছে। যেমন, মুসলিমদের ঐক্যবন্ধন, আত্মার মিলন, ঐক্যের সমীকরণ বা একজাতীয়করণ, পরস্পরের পরিচিতি, সংহিত চেতনার পুনরুত্থান  ইত্যাদি। অনুরূপভাবে স্বীয় গৃহে পরিবারের সঙ্গে ইফতার করার মধ্যেও অগনিত সুখসমৃদ্ধি আছে। যেমন, পরিবারের সদস্যদের একত্রীকরণ, ছিয়ামের বিধি-বিধান নিয়ে আলোচনা করা, সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন বৃদ্ধি করা, সন্তানদের পানাহার ও বার্তালাপের শিষ্টাচার শেখানো, স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে প্রেম-প্রীতি ও ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করা ইত্যাদি। সুতরাং পরিবারের মালিকের উপর এই দু’য়ের মধ্যে সমতা বজায় রাখা অপরিহার্য। সেজন্য পরিবারের সঙ্গে ইফতার করার জন্য কিছুদিন নির্ধারণ করা দরকার। আবার মসজিদে জামা‘আতবদ্ধভাবে ইফতার করার জন্যও কিছুদিন নির্দিষ্ট করা দরকার। যাতে উভয় কল্যাণেরই অধিকারী হতে পারে (ইসলাম সুওয়াল জাওয়াব, ফাতাওয়া নং-৩৮২৬৪)। এছাড়া প্রয়োজনে মসজিদে খাওয়া, পান করা ও ঘুমানো জায়েয (ইবনু মাজাহ, হা/৩৩০০, সনদ ছহীহ; ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১৫তম খণ্ড, পৃ. ৪৩৯; ফাতাওয়া আল-লাজনা  আদ-দায়িমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৯০)।


প্রশ্নকারী : সাদিকুর রহমান, মিরপুর-৬, ঢাকা।





প্রশ্ন (১৩) : অনেক মসজিদে ইমামরা মৃত পিতা-মাতার জন্য সম্মিলিতভাবে মুনাজাত করেন। এই সময় মুছল্লীরা ‘আমীন, আমীন’ বলে সাড়া দেন। কখনো ইমাম দরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, ইখলাছ-ফালাক-নাস তিনবার করে পড়ার নির্দেশ দেন। এই পদ্ধতি কি শরী‘আয়তসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির পাশাপাশি আমি অনলাইনে ট্রেডিং করি বিশেষ করে ফরেক্স ট্রেডিং (ব্রোকার এর মাধমে), ক্রিপটো ট্রেডিং (বাইনান্স এর মাধমে)। আমার পাশাপাশি অনেকেই এই কাজ করে। অনেকেই এটাকে হারাম বলে, আবার অনেকেই হালাল বলে। প্রশ্ন হল, ইসলামে এটা হালাল নাকি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : যে ব্যক্তি হিজাব পরিধানকারী এবং মুখমণ্ডল ও হাত ঢেকে রাখা কোন মুসলিম নারীকে উপহাস করে, তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিধর্মীরা কাপড় ধৌত করলে বা সেলাই করলে সেই কাপড় পরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : রামাযান ধরে যাকাত দিবে, না জানুয়ারী ধরে দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) :  জনৈক ইমাম বলেন, ক্বিয়ামতের দিন পৃথিবীর সকল মুয়াযযিন বেলাল (রাযিয়াল্লাহু আনহু)-এর অনুসরণ করবেন এবং বেলাল (রাযিয়াল্লাহু আনহু) তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। উক্ত বক্তব্যের দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কাফের দেশে ঘুরতে যাওয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : বিনোদনের জন্য বাদ্যযন্ত্রের পরিবর্তে মুখ নাক দিয়ে মিউজিক তৈরি করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ঝাড়-ফুঁকের হুকুম কী? কুরআনের আয়াত লিখে গলায় ঝুলিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : নকশাযুক্ত টাইলস্ বা এ জাতীয় কিছু মসজিদের ফ্লোরে লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ‘ওশর’ শব্দের অর্থ কী? কৃষিপণ্যের যাকাতের নিছাব ও পরিমাণ কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জুম‘আর খুতবা ও ছালাতের সময় এবং অন্যান্য ছালাতের সময় সামনে, পিছনে কিংবা উপর থেকে ভিডিও করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ