রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর: কোন নারীর জন্য তার মাহরামদের সামনে ও নারীদের সামনে এবং নিজের বাসায় একাকী থাকলে মাথার চুল খুলে রাখায় কোন গুনাহ নেই। এটি আলেমদের মধ্যে মতৈক্যপূর্ণ বিষয়। নবী (ﷺ)-এর যামানা থেকে আজ পর্যন্ত মুসলিম নারীরা এভাবে করে আসছেন। কোন নারী নিজের বাসায় তার মাথার চুল খুলে রাখলে শয়তান তার চুল নিয়ে তামাশা করে এমন দাবী মিথ্যা; যার পক্ষে কোন দলীল সাব্যস্ত হয়নি। এ ব্যাপারে কোন হাদীছ কিংবা আছার উদ্ধৃত হয়নি। সুতরাং এমন কিছু দাবী করা, প্রমাণ করা কিংবা মানুষের মাঝে ছড়ানো জায়েয নয়। আল্লাহ‌ তা‘আলা বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আলোকপাত করো না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও আত্মা প্রত্যেকটি এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে’ (সূরা বনী ইসরাঈল: ৩৬)।

শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ উছাইমীন (রাহিমাহুল্লাহ)-কে নিম্নোক্ত প্রশ্নটি করা হয়েছিল: যখন মুয়াজ্জিন ছালাতের আযান দেয় তখন যদি কোন নারী তার নিজ বাাসায় কিংবা তার পরিবারের বাসায় কিংবা তার প্রতিবেশীর বাসায় চুল ছেড়ে রাখে; মাহরাম ছাড়া কিংবা নারীরা ছাড়া অন্য কেউ তাকে দেখতে না পায়; তাহলে এটি কি হারাম? এবং এ কারণে আযান চলাকালীন ফেরেশতারা কি তার উপর লা‘নত করতে থাকে? জবাবে তিনি বলেন, ‘এটি সঠিক নয়। কোন নারী নিজের মাথার চুল খুলে রাখতে পারেন যদি কোন গায়রে মাহরাম লোক তাকে না দেখে। কিন্তু তিনি যদি ছালাত আদায় করতে চান তখন চেহারা ছাড়া গোটা দেহ ঢাকা তার উপর আবশ্যকীয়। তবে অনেক আলেম হাতের কব্জিদ্বয় ও পাদ্বয় উন্মুক্ত রাখার রুখসত (সুযোগ) থাকার কথাও ব্যক্ত করেছেন। তবে সতর্কতা হলো- চেহারা ছাড়া সেগুলোও ঢেকে রাখা। চেহারা খোলা রাখতে কোন আপত্তি নেই। এটি সেক্ষেত্রে যদি তার পাশে কোন গায়রে মাহরাম কেউ না থাকে। যদি থাকে তাহলে অবশ্যই চেহারা ঢেকে রাখতে হবে। কেননা স্বামী ও মাহরাম ছাড়া অন্য কারো সামনে মুখ খোলা রাখা তার জন্য জায়েয নয় (ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফৎওয়া নং-১৪৩৮১৫)।


প্রশ্নকারী : উম্মে জামিলা, নারায়ণগঞ্জ।





প্রশ্ন (৩২) : কুরবানীর দিন দুপুর পর্যন্ত না খেয়ে থাকা সুন্নাত। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : নারীরা সাজগোজ করে মাহরাম ব্যতীত অন্য পুরুষদের সামনে যেতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : শুধু শনিবার ছিয়াম পালন করা সম্পর্কে আবূ দাঊদের ২৪২১ নং হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আক্বীদা ও মানহাজার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘লা-ইলাহা ইল্লাল্লা-হু’ কিভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রচলিত আছে যে, আল্লাহর দু’হাতই ডান হাত। কিন্তু মিশকাতে একটি হাদীছে বর্ণিত হয়েছে, আল্লাহর ডান ও বাম দু’হাতই রয়েছে। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মুসলিমদের প্রথম কিবলা কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কারো নাম পরিবর্তন করে রাখলে তার জন্য নতুন করে আক্বীক্বা করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মুরতাদ কাকে বলে? ইসলামে মুরতাদের শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি বলেছেন, মক্কা বিজয়ের আগে নবী করীম (ﷺ) নাকি মূর্তিকে সিজদা করতেন। কথা কি আদৌ সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোনটা নফসের ধোঁকা আর কোনটা শয়তানের ধোঁকা এটা কিভাবে বুঝা যাবে? নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার পথ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ