মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : মোজার উপর মাসাহ করা জায়েয, যদি সে মোজাদ্বয় পায়ের টাকনুদ্বয়কে আচ্ছাদিত করে রাখে এবং মোজাদ্বয় পরিপূর্ণ পবিত্র অবস্থায় পরিধান করা হয় (তিরমিযী হা/৯৮, সনদ ছহীহ)। অর্থাৎ যে পবিত্রতা অর্জনের সময় পা-দ্বয় ধৌত করা হয়েছে। এরপর চাইলে মোজাদ্বয়ের ওপর মাসাহ করতে পারবে। চামড়ার মোজা কিংবা মোটা কাপড়ের মোজার উপর মাসাহ করার সময়কাল শুরু হয় প্রথমবার ওযূ ভাঙ্গার পর প্রথমবার মাসাহ করা থেকে। প্রথমবার মোজা পরিধানের সময় থেকে নয়। মোজাদ্বয় যদি প্যান্টের সাথে লেগে থাকে তাতে কোন অসুবিধা নেই। এ ধরণের প্যান্ট পরা ইসবাল (টাকনুর নিচে পোশাক পরিধান) হিসাবে গণ্য হবে না (ইসলাম সাওয়াল ওয় জাওয়াব, ফৎওয়া নং-৩০৯৬৯১, ১২৭৯৬)।

মাসাহ করার পদ্ধতি : দুই হাতের ভেজা আঙ্গুলগুলো দুই পায়ের আঙ্গুলের উপর রাখবে। এরপর হাত দু’টি পায়ের গোছার দিকে টেনে আনবে। ডান পা ডান হাত দিয়ে মাসাহ করবে, বাম পা বাম হাত দিয়ে মাসাহ করবে। মাসাহ করার সময় হাতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে রাখবে। একাধিকবার মাসাহ করবে না’ (আল-মুলাখ্‌খাছ আল-ফিক্বহ, ১/৪৩ পৃ.)।

শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, অর্থাৎ মোজার উপরের অংশ মাসাহ করতে হবে। শুধু পায়ের আঙ্গুলের দিক থেকে পায়ের গোছার দিকে হাত টেনে আনবে। একত্রে দুই হাত দিয়ে দুই পা মাসাহ্ করবে। অর্থাৎ ডান হাত দিয়ে ডান পা মাসাহ করবে এবং একই সময়ে বাম হাত দিয়ে বাম পা মাসাহ করবে। যেমনটি দুই কান মাসাহ করার ক্ষেত্রেও করা হয়। কেননা সুন্নাহ থেকে বাহ্যিকভাবে এটাই জানা যায়। দলীল হল মুগীরাহ ইবনু শু‘বাহ (রাযিয়াল্লাহু আনহু)-এর উক্তি, ‘তিনি দুই পায়ের উপর মাসাহ করেছেন’। তিনি এ কথা বলেননি যে, ডান পা দিয়ে শুরু করেছেন। বরং বলেছেন, ‘দুই পায়ের উপর মাসাহ করেছেন’। এ কারণে সুন্নাহ থেকে বাহ্যিকভাবে এটাই জানা যায়। হ্যাঁ, যদি এমন হয় যে, তার এক হাত কাজ করে না সেক্ষেত্রে সে বাম পায়ের আগে ডান পা মাসাহ করে তাহলে ঠিক আছে। অনেক মানুষ দুই হাত দিয়ে ডান পা মাসাহ করে অতঃপর দুই হাত দিয়ে বাম পা মাসাহ করে, কিন্তু এর কোন ভিত্তি নেই। তবে ব্যক্তি মোজার উপরের অংশ যেভাবেই মাসাহ করুক না কেন সেটা জায়েয হবে। আমরা এখানে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে কোন্টি পদ্ধতি উত্তম সে সম্পর্কে (ফাতাওয়া আল-মারআতুল মুসলিমাহ, ১/২৫০ পৃ.)।

উল্লেখ্য, মোজার দুই পার্শ্ব কিংবা পেছনের অংশ মাসাহ করবেন না। যেহেতু এ বিষয়ে কোন দলীল নেই। শায়খ মুহাম্মাদ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কেউ হয়ত বলতে পারে যে, বাহ্যিক দৃষ্টিতে মোজার উপরের অংশ মাসাহ করার চেয়ে নিচের অংশ মাসাহ করা অধিক যুক্তিযুক্ত। কারণ নিচের অংশে মাটি ও ময়লা লাগে। কিন্তু আমরা চিন্তাভাবনা করে পেয়েছি মোজার উপরের অংশ মাসাহ করা অধিক যুক্তিযুক্ত এবং বিবেক-বুদ্ধিসম্মত। কারণ এ মাসাহ দ্বারা পরিষ্কার করা বা নির্মল করা উদ্দেশ্য নয়। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটি ইবাদত পালন করা। যদি আমরা মোজার নিচের অংশ মাসাহ করতাম তাহলে তো মোজা আরও বেশি ময়লা হয়ে যেত। আল্লাহই ভাল জানেন’  (আল-শারহুল মুমতি‘, ১/২১৩ পৃ.)।


প্রশ্নকারী : উমর ফারুক, দিনাজপুর।





প্রশ্ন (১১) : অনার্স পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা থেকে চার ঘণ্টা। এমতাবস্থায় কিভাবে যোহরের ছালাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মসজিদে একই কাতারের বাম পাশ অপেক্ষা ডান পাশে বসা বা ছালাত আদায় করার মধ্যে বিশেষ কোন ফযীলত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : অনেক মসজিদ বা বাসা-বাড়িতে এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে ৪ কূল বেঁধে রাখা হয়। এর কোন ফযীলত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : হজ্জ ও ওমরাতে যাওয়া উপলক্ষে সমস্ত আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে ব্যাপক আকারে খাবার অনুষ্ঠান করা ও তাতে অংশগ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : যে ব্যক্তি ক্বিয়ামতের মাঠে স্থাপিত মীযানকে অস্বীকার করে তার পরিণাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমার বন্ধু গেম থেকে টাকা ইনকাম করে। কিন্তু তার বিকাশ একাউন্ট না থাকায় সে আমার বিকাশ একাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলন করতে চায়। তাকে সাহায্য করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন দেশের রাষ্টপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যাকাতের খাত কী কী? বিস্তারিত জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : তাবলীগ জামাতের জনৈক ব্যক্তি বলেন, হাদীছে এসেছে, ‘সর্বপ্রথম রহমত অবতীর্ণ হয় বাইতুল্লাহ তথা কা‘বা ঘরের উপর। তারপর সেখান থেকে অন্যান্য মসজিদে তা ভাগ করা হয়’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ফরয ছালাতের পর সম্মিলিত দু‘আ না করে কেউ যদি নির্ধারিত যিকির-আযকার মুখস্থ না থাকায় মোবাইল থেকে দেখে দেখে পাঠ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যাকাতের নিসাবে মতভেদ দেখা যাচ্ছে, সোনার ক্ষেত্রে ৮৫ গ্রাম/৮৭.৪৮ গ্রাম। রুপার ক্ষেত্রে ৫৯৫ গ্রাম/৬১২.৩৬ গ্রাম। ১ তোলা সমান ১১.৬৬৪ গ্রাম হলে ৮৭.৪৮ গ্রাম সোনা এবং ৬১২.৩৬ গ্রাম রুপো সঠিক হয়। তাহলে ৮৫ গ্রাম এবং ৫৯৫ গ্রাম কিভাবে হিসাব করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুক্তিযুদ্ধের ভাতা সরকার ভাই ও বোনকে সমান করে ভাগ করে দিয়েছে। এখন ভাইকে ২ ভাগ দিতে হবে, না-কি যেমন সরকার করে দিয়েছে তেমনি নিতে পারব? এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ