রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বর্ণনার কোন ভিত্তি নেই। এটি শা‘বান মাস সংক্রান্ত বানোয়াট ফযীলত। শা‘বান মাসের ফযীলত, এ মাসে ছালাত আদায়ের ফযীলত ও ১৫ই শা‘বানের ফযীলত সংক্রান্ত রাসূল (ﷺ)-এর নামে অনেক মিথ্যা হাদীছ রচনা করা হয়েছে। ইবনে হাজার আল-হাইছামী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ রাতের ফযীলতের ব্যাপারে প্রসিদ্ধ যে হাদীছগুলো বর্ণনা করা হয় (অর্থাৎ রজব মাসের প্রথম জুমু‘আর রাত ও ১৫ই শা‘বানের রাত) সবগুলো বাতিল ও মিথ্যা। এগুলোর কোন ভিত্তি নেই। এমনকি সেগুলো বড় বড় আলেমদের গ্রন্থে থাকলেও; যেমন- ইমাম গাজালীর ‘ইহইয়াউ উলূমিদ্দীন’-এ (আল-ফাতাওয়া আল-ফিকহিয়্যা আল-কুবরা’, ১/১৮৪ পৃ.)। অনুরূপভাবে সপ্তাহের বিভিন্ন দিনে ছালাত আদায়ের ফযীলতের ব্যাপারেও কিছু হাদীছ জাল করা হয়েছে। ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সপ্তাহের রবিবার, সোমবার ও অন্যান্য বারে ছালাত আদায় সংক্রান্ত যে হাদীছগুলো উল্লেখ করা হয় এগুলো বানোয়াট হাদীছ। এ ব্যাপারে মুহাদ্দিছগণের মাঝে কোন মতভেদ নেই। আলেমদের মধ্যে কেউ এই ধরণের ছালাতকে মুস্তাহাব বলেননি’ (আল-ফাওয়ায়েদ আল-মাওযূ‘আহ, ১/৭৪ পৃ.; ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফৎওয়া নং-১৫৪৩৯৭)। সুতরাং এ মিথ্যা ও বানোয়াট হাদীছের ওপর আমল করা যাবে না।


প্রশ্নকারী : মুবারক, দিনাজপুর।





প্রশ্ন (৯) : গ্রাম বা শহরে বিবাহ অনুষ্ঠানের খাওয়া-দাওয়া শেষে বর/কনে পক্ষকে উপহার দেয়ার চিরাচরিত নিয়মটা ইসলাম কতটুকু সমর্থন করে? সমাজ রক্ষার্থে ঐখানে গিয়ে বাধ্য হয়ে কোন উপহার দিলে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মারফূ‘ আছার কাকে বলে? এই সকল হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কিছু মানুষ হারাম কাজে লিপ্ত। যেমন- দাড়ি মুণ্ডন করা, ধূমপান করা, হারামের সাথে জড়িত থাকা ইত্যাদি। যদি এগুলো বর্জন করতে বলা হয় তখন সে বলে, ঈমান ঠিক আছে। দাড়ি লম্বা করা, ধুমপান বর্জন করাই শুধু ঈমান নয়। এ ধরনের লোকের পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : শুধু শনিবার ছিয়াম পালন করা সম্পর্কে আবূ দাঊদের ২৪২১ নং হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং শিক্ষা গ্রহণ করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিজ্ঞান বলছে পৃথিবী গোলাকার বা বলের ন্যায়। এক্ষেত্রে কুরআন-হাদীছে কোন বক্তব্য এসেছে কি? এই বিষয়ে সালাফে ছালেহীন কী আক্বীদা পোষণ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাগের মাথায় ত্বালাক্ব দিলে কি ত্বালাক্ব পতিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মুওয়াযিযন আযান দেয়ার সময় মসজিদে প্রবেশ করলে ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়া শুরু করবে না দাঁড়িয়ে থেকে মুওয়াযিযনের জবাব দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : এক তাশাহ্হুদ বিশিষ্ট ছালাত তথা এক বা দুই রাক‘আত বিশিষ্ট ছালাতের সময় কিভাবে বসতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বর্তমানে বহু ঈদগাহে ছালাতের পূর্বেই মুছল্লীদের নিকট হতে ছাদাক্বাহ ও দানের টাকা কালেকশন করা হয়। এটা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রতিদিন রাতে সূরা মুলক পড়া সুন্নাহ। প্রশ্ন হল- যদি কেউ মাগরিবের ছালাত অথবা এশার ছালাতের পর সময়ের ব্যস্ততার কারণে মসজিদ থেকে বের হয়ে কর্মস্থানে যেতে যেতে সূরা মুলক পাঠ করে, তাহলে কি ছওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : রামাযান মাসের ছিয়ামের ক্বাযা বাকি রেখে, শাওয়াল মাসের ছয়টি ছিয়াম পালন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ