রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : হ্যাঁ, পারবে। তবে স্বামী-স্ত্রী একই কাতারে দাঁড়াবে না। বরং স্বামী দাঁড়াবে সামনের কাতারে এবং স্ত্রী দাঁড়াবে তার পিছনে। উসাইদ (রাহিমাহুল্লাহ)-এর দাস আবূ সাঈদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমি বিবাহের সময় নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর একদল ছাহাবীকে দাওয়াত করলাম। তাদের মধ্যে ছিলেন আবূ মাসঊদ (রাযিয়াল্লাহু আনহু), আবূ যার গিফারী (রাযিয়াল্লাহু আনহু) ও হুযায়ফা (রাযিয়াল্লাহু আনহু)। তারা আমাকে শিক্ষা দিলেন যে, তোমার ঘরে যখন তোমার স্ত্রী প্রবেশ করবে তখন তুমি দু’রাক‘আত ছালাত আদায় করবে। অতঃপর তার কল্যাণের জন্য দু‘আ করবে ও অকল্যাণ হতে আশ্রয় প্রার্থনা করবে (মুছান্নাফে ইবনু আবী শাইবা, হা/৩০৩৫২; আলবানী, আদাবুয যিফাফ, পৃ. ২২, সনদ ছহীহ)। অপর বর্ণনায় আছে, ইবনু মাস‘ঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বাসরের পূর্বে স্ত্রীকে তার পিছনে দাঁড় করিয়ে জামা‘আতসহ দু’রাক‘আত ছালাত আদায়ের পরামর্শ দেন’ (মুছান্নাফ ইবনু আবী শাইবা, হা/১৭৪৪১; আদাবুয যিফাফ, পৃ. ২৪, সনদ ছহীহ)।


প্রশ্নকারী : মামুন বিন হাশমত, কুষ্টিয়া।





প্রশ্ন (৪) : রামাযান মাসে বিমান বন্দরে ইফতার করে বিমানে উঠার পর সূর্য দেখা গেছে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হজ্জের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় কী কারণে? সেখানে কি শয়তানকে বেঁধে রাখা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১): ইসলামী রাষ্ট্রে বা ইসলামী (এনজিও) সংস্থার অধীনে যে সমস্ত ওয়াক্বফের সম্পত্তি একত্রিত হয়, পরবর্তীতে ওই সম্পত্তি থেকে বিনিয়োগ করা হলে তাতে কি যাকাত ওয়াজিব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : এক সফরে একাধিক ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একই ঈদগাহ মাঠে একাধিক ঈদের জামা‘আত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : তিন বছর কিংবা পাঁচ বছরের জন্য সাময়িক জন্ম নিয়ন্ত্রণ কাঠি পড়া গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : অনেকে বলেন, বিদ‘আত দুই প্রকার, এর দলীল হিসাবে আলেমের (ইমাম নববী রহ.) উক্তি দেন। বিদ‘আত কি আসলেই দু প্রকার? কোন সাহাবী তাবেঈ কি এরূপ ভাগ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ছহীহ হাদীছের অনুসরণ করার কারণে অনেকে ‘জঙ্গী’ বলছে। এ জন্য পরিবারও চিন্তিত। তারাও চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাগের মাথায় ত্বালাক্ব দিলে কি ত্বালাক্ব পতিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : শুধু স্বামীর সামনে লিপস্টিক ব্যবহার করা কি জায়েয? কেউ কেউ বলেন, লিপস্টিকে শূকরের চর্বি আছে। এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জনৈক ইমাম বলেন, যে ব্যক্তি ক্বদরের রাত্রে চার রাক‘আত ছালাত আদায় করবে এবং প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহার পর ২১ বার করে সূরা ইখলাছ পাঠ করবে, আল্লাহ তা‘আলা ঐ ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় করে দিবেন। আর তার জন্য জান্নাতে এক হাজার মনোরম বালাখানা তৈরি করা হবে (আশরাফ আলী থানবী, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, পৃঃ ৩০৯)। উক্ত মর্মে ছহীহ কোন বর্ণনা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মাঝে মাঝে অনেক হতাশা ও দুশ্চিন্তা চেপে বসে। করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ