রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : যেসকল সূরা ও আয়াাতের জবাব প্রদান করতে হয় যেগুলো হল-
(ক) সূরা আ‘লার প্রথম আয়াত পাঠ করলে বলবে سُبْحَانَ رَبِّىَ الْأَعْلَى  (সুবহা-না রব্বিয়াল আ‘লা) (আবূ দাঊদ, হা/৮৮৩, ১/১২৮ পৃ., সনদ ছহীহ; মিশকাত, হা/৮৫৯, ‘ছালাতে ক্বিরাআত’ অনুচ্ছেদ)।
(খ) সূরা ক্বিয়ামাহ-এর শেষে বলবে سُبْحَانَكَ فَبَلَى (সুবহা-নাকা ফা বালা) (আবূ দাঊদ, হা/৮৮৪, ১/১২৮ পৃ., সনদ ছহীহ)।
(গ) সূরা রহমানের আয়াত ‘ফাবি আইয়ি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন’-এর জবাবে বলবে, لَا بِشَىْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ (লা বিশাইয়িম মিন নি‘আমিকা রব্বানা নুকায্যিবু ফালাকাল হাম্দ) (তিরমিযী, হা/৩২৯১, ২/১৬৪ পৃ., ‘সূরা রহমানের তাফসীর’ অনুচ্ছেদ, সনদ হাসান; মিশকাত, হা/৮৬১; ছহীহাহ, হা/২১৫০)।
(ঘ) সূরায়ে গাশিয়া-র শেষে  اَللّٰهُمَّ حَاسِبْنِىْ حِسَابًا يَسِيْرًا (আল্ল-হুম্মা হা-সিবনী হিসা-বাঁই ইয়াসীরা) বলা যায় (আহমাদ, হা/২৪২৬১; ছহীহ ইবনে হিব্বান, হা/৭৩২৮, সনদ ছহীহ; মিশকাত, হা/৫৫৬২)।
উল্লেখ্য, হাদীছে সূরা গাশিয়া উল্লেখ নেই। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন ছালাতে এভাবে বলতেন। ছালাতের মধ্যে কুরআন তেলাওয়াতের সময় হিসাব নেয়ার কথা আসলে এটা বলা যাবে। উত্তম হল নফল ছালাতে বলা (আলবানী, তামামুল মিন্নাহ, পৃ. ১৮৫)। তবে যেকোন ছালাতে শেষ তাশাহহুদে বসে দরূদের পর পড়া যাবে (মুসনাদে আহমাদ, হা/২৪২৬১; ছহীহ ইবনে হিব্বান, হা/৭৩২৮, সনদ ছহীহ; মিশকাত, হা/৫৫৬২; ছিফাতু ছালাতিন নবী, পৃ. ১৮৪)।


প্রশ্নকারী : যুবাইর বিন রবীউল, চাঁপাইনবাবগঞ্জ।




প্রশ্ন (৩৭) : জাহান্নামের দরজা সাতটি মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি পাপ হবে? অনেক সময় ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে অনেকেই ভ্রমণ করে। এটা কি জায়েজ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : রাক‘আত ছালাতের শেষ বৈঠকে বসার সময় বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বসতে হয়। জামা‘আতে ১ বা ২ রাক‘আত পেলে ইমামের শেষ বৈঠকের সময় কিভাবে বসতে হবে? পরে মুছল্লী তার শেষ বৈঠকে কিভাবে বসবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন্ কোন্ দিন ছিয়াম পালন করা নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাফের-মুশরিকদের নাবালক বাচ্চারা মারা গেলে তারা জান্নাতী হবে, না-কি জাহান্নামী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : সিজদাতে ‘সুবহানা রব্বিয়াল ‘আলা’-এর জায়গায় ভুলে বা বেখেয়ালিতে ‘সুবহানা রব্বিয়াল ‘আযীম’ বললে ছালাতের কোন ক্ষতি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন্ কোন্ ক্ষেত্রে স্ত্রীকে একই সাথে তিন ত্বালাক্ব দেয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ছালাতে সিজদায় বাংলাতে দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার ছেলের প্রতিষ্ঠানে প্রতি বছরের শুরুতে খেলার জন্য প্রতিষ্ঠান একটা ফী নেয়। অতঃপর, সেই টাকা দিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় পুরস্কার প্রদান করা হয়, কিন্তু সকল শিক্ষার্থী পুরস্কার পায় না? প্রশ্ন হল- বিষয়টা কি গ্রাম-গঞ্জের জুয়া খেলার মত হয়ে যাচ্ছে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমার মা-বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার কারণে কয়েক বছর আগে সে বাপের বাড়ি চলে যায়। আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম, যদি আমাকে নিয়ে সুখী হতে না পার তবে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। কিন্তু সে তা করেনি। এখন পর্যন্ত আমরা সংসার করে আসছি। আর সমস্যা হয়নি। প্রশ্ন হল, এভাবে বললে কি ত্বালাক্ব হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : একজন ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাযারে/খানকায়/কবরে ফুল দেয়া শিরক জেনেও যদি এরকম অপরাধ বার বার করেই চলে, তাহলে সে কি ক্ষমা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মৃত্যুর সময় কেউ শরী‘আতবিরোধী অছিয়ত করলে তা পূরণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ