বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
উত্তর : কুরআন নিয়ে শপথ করা যাবে না। কেননা কেবল আল্লাহ, তাঁর নাম এবং ছিফাতের মাধ্যমেই শপথ করতে হয়। অতএব গায়রুল্লাহর নামে, নবীদের নামে, জিবরীল ফেরেশতার নামে, ক্বা‘বার নামে, মসজিদের নামে বা অন্য কোন মাখলূক্বের নামে শপথ করা হারাম। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা যেন চুপ থাকে (ছহীহ বুখারী হা/২৬৭৯, ৬৬৪৬ (ইফাবা হা/২৫০০, ৪/৩৮৯ পৃ.); মিশকাত হা/৩৪০৭; বঙ্গানুবাদ মিশকাত হা/৩২৬১, ৭ম খণ্ড, পৃ. ১৫)। অন্যত্র তিনি বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে শপথ করল, সে কুফরি ও শিরক করল’ (আবুদাঊদ, হা/৩২৫১; তিরমিযী, হা/১৫৩৫; মিশকাত, হা/৩৪১৯)।

উল্লেখ্য, কুরআন আল্লাহর ছিফাত হিসাবে মুখে উল্লেখ করে কসম করতে পারে। হাতে না ধরে (মুসনাদে আহমাদ, হা/১৩৬৮৫; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/২০৩৮৭; সিলসিলা ছহীহাহ, হা১১৬৭)। উল্লেখ্য যে, পিতা-মাতা, সন্তান-সন্ততির নামে শপথ করা যাবে না (ছহীহ মুসলিম, হা১৬৪৮; ইবনু মাজাহ, হা/২০৯৫; মিশকাত, হা/৩৪০৮)।




প্রশ্ন (৩৬) : মৃত ব্যক্তিকে মরহূম, মাগফূর বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : মাগরিবের সময় বাচ্চাকে বাইরে থাকলে বদ নযর লাগে, কান্নাকাটি করে ও বাচ্চাদের ক্ষতি হয় ইত্যাদি। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মুসলিম যৌন কর্মীদের জানাযা ও দাফন-কাফনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমি আমার স্ত্রীকে বহুবার ছালাত আদায়ের জন্য উৎসাহিত করেছি। কিন্তু সে কখনো ছালাত পড়ে, কখনো ছেড়ে দেয়; আবার কখনো কিছু সময়ের জন্য একেবারেই ছালাত পড়ে না। এ অবস্থায় যদি আমি তাকে ত্বালাক্ব দিই, তাহলে কি মোহরের বাকি অংশ তথা বিলম্বিত মোহর পরিশোধ করা আমার ওপর আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাত তুলে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠ করার কথা হাদীছে আছে। এক্ষণে কী বাক্য দ্বারা হামদ ও দরূদ পাঠ করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কয়টি স্ত্রী ও কয়টি ছেলে-মেয়ে ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : অনলাইনে অর্থাৎ ফেসবুক পেইজের মাধ্যমে বিভিন্ন বই বিক্রি করা যেমন, বাংলা গল্পের, উপন্যাসের, ইংরেজি বিভিন্ন লেখকের Novel, History, Science, Fiction, Fantasy, Romantic, Motivational ইত্যাদি বই বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর কবরের পাশে আযান দেয়া হাদীছ দ্বারা প্রমাণিত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ছাদাক্বাহ অর্থ কী? তা কত প্রকার এবং ছাদাক্বাহ পাওয়ার হক্বদার কে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানী দিবেন, না-কি আগে ঋণ পরিশোধ করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বজনপ্রীতি সম্পর্কে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : হাইস্কুলে মহিলা এবং পুরুষ স্টাফদের বসার পৃথক কোন ব্যবস্থা নেই। উভয়কে এক রুমে বসতে হয় এবং মহিলা স্টাফদের সাথে প্রয়োজনে কথাও বলতে হয় এবং তাকাতেও হয়। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ