রবিবার, ০৭ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
উত্তর : ভূপৃষ্ঠের উপর সর্বাধিক পবিত্র ও নিরাপদ স্থান হল মসজিদ। মুসলিমদের উচিত তাদের ইবাদতের স্থান নিজেই নির্মাণ করা। একজন ব্যক্তির একক প্রচেষ্টায় বিশাল অট্টালিকা অনায়াসে নির্মিত হচ্ছে, অথচ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে গিয়ে পুরো সমাজ হিমশিম খেয়ে যাচ্ছে, এটা খুবই পরিতাপের বিষয়। আমরা যদি সত্যিই আল্লাহর ঘর মসজিদকে প্রকৃত অর্থে ভালোবাসতাম, তাহলে এই ধরনের বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হতে হত না। তবে এ ব্যাপারে গ্রহণযোগ্য বক্তব্য হল, অমুসলিমদের অনুদান মসজিদ নির্মাণের কাজে ব্যবহার করা দোষনীয় নয়। শায়খ আব্দুল্লাহ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন,

إذا كان فيه شرط يخالف الشرع فلا أما التبرع المجرد فإنه ليس فيه شيء والنبي ﷺ قبل كثيْرًا من هدايا المشركيْن

‘অমুসলিমদের অনুদানের সঙ্গে শরী‘আত বিরোধী কোন শর্ত যুক্ত থাকলে তা গ্রহণ করা যাবে না। তবে নিঃশর্ত অনুদান গ্রহণ করাতে কোন সমস্যা নেই। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুশরিকদের দেয়া অসংখ্য উপহার গ্রহণ করেছেন’ (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ২৮তম খণ্ড, পৃ. ২৩৭)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটিকে প্রশ্ন করা হয় যে, ‘খ্রিষ্টান শাসক মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ করে দিলে তা গ্রহণ করা যাবে কি বা উক্ত মসজিদে ছালাত আদায় করা বৈধ হবে কি? উত্তরে তাঁরা বলেন,

عليكم أن تقبلوا ما أنشأته لكم من المساجد...وعليكم معشر المسلمين أن تتعاونوا فيما بينكم في إنشاء مرافق أخرى من مساجد ومدارس إسلامية وغير ذلك مما تحتاجون إليه

‘খ্রিষ্টান শাসক আপনাদের জন্য যে মসজিদ নির্মাণ করেছে, তা গ্রহণ করা আপনাদের জন্য অপরিহার্য। ...হে! মুসলিম ভাইয়েরা! আপনাদের উপর এটাও অপরিহার্য যে, আপনারা মসজিদ, মাদরাসা ও ইসলামী অন্যান্য প্রয়োজনীয় জিনিস নির্মাণে পরস্পরে সহযোগিতা করবেন’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৫ম খণ্ড, পৃ. ২৫৫-২৫৬, ফৎওয়া নং-২০১১২)। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, فيجوز أن يبنيها البر والفاجر والمسلم والكافر ‘সৎ-অসৎ, মুসলিম-অমুসলিম সকলেই মসজিদ নির্মাণ করতে পারে’ (ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-২১৪৫৪, ২৬৬১)। এছাড়া ইসলাম অমুসলিমদের উপহার গ্রহণ করা জায়েয করেছে। সেক্ষেত্রে তাদের অনুদান মসজিদ নির্মাণের কাজে ব্যবহার করাও জায়েয (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৩৬৪৫৭)।


প্রশ্নকারী : আবূ বকর, হড়গ্রাম, রাজশাহী।





প্রশ্ন (১৭) : আমি একটি জমি এক বছরের জন্য ৫০০০/- টাকা দিয়ে লিজ নিয়েছি। এখন ঐ জমি থেকে যদি বছরে দুই বার ফসল উৎপাদন করি, তাহলে সেই ফসলের ওশর কিভাবে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রত্যেক পুরুষের জন্য টাখনুর উপরে কাপড় পরা আবশ্যক। কিন্তু ইদানিং বহু মুছল্লী জুব্বা পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে থাকে। এটা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আমি হিজাব পরিধান করি তারপরেও মনে হয় আমার পর্দা পরিপূর্ণ নয়। তাই আমি মনে করি বোরকা পরা এর একটা সমাধান হতে পারে। কিন্তু বাড়ি থেকে বোরকা পড়তে দিতে চান না। বিশেষ করে মা। তার ধারণা বখাটে মেয়েরাই বোরকা পড়ে এরকম আরো নানা কথা। এক্ষণে আমি যদি তাদের জোর করি এবং একটু তর্ক করি এতে কি আমি গুনাহগার হবো? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কেউ যদি এই বলে মানত করে থাকে যে, কোন একটা কাজে সফল হলে সে আল্লাহর শুকরিয়া উদ্দেশ্যে ১০০ রাক‘আত নফল ছালাত পড়বে। সেটা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মোবাইল ফোনের মাধ্যমে রুকইয়া করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : এলাকায় ২টি জামে মসজিদ আছে। উক্ত দুই মসজিদের ইমামই তাবীয ব্যবহার জায়েয আছে বলে জুমু‘আর খুতবায় আলোচনা করেছেন এবং তারা প্রতিনিয়তই বিভিন্ন রোগের জন্য মানুষকে তাবীয দিয়ে থাকেন। এমতাবস্থায় ঐ ইমামদের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সালাফী মানহাজের আলেমের মুখে শুনেছি হাদীছে এসেছে, নবী (ﷺ) ফজর ছালাত অন্ধকার থাকতেই আদায় করেছেন, ছালাত শেষে একজন আরেকজনকে চিনতে পারত না। ইমাম ছাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ফজরের ছালাত ফর্সা করে আদায় করলে ছওয়াব বেশি হবে। আমরা কোনটাকে প্রাধান্য দিব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হারাম উপার্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়া ও দেয়া কোন উপহার গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘লা-ইলাহা ইল্লাল্লা-হু’ কিভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : লাশ কবরে রাখার সঠিক নিয়ম কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহান আল্লাহর ঋণ বলতে কী বোঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমাদের গ্রামে ঈদের ছালাতের আগে মাইকে অনেক ডাকাডাকি করে। এমনকি ছালাত শুরুর আগে ৩০/৪০ মিনিট বয়ান করে। ইসলামে এর কোন প্রমাণ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ