রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : হাদীছটি ছহীহ (সিলসিলা ছহীহাহ, হা/২৮৭৬)। তবে হাদীছটি খাছ। আর কুরআনের আয়াতটি ব্যাপক। তাই অন্য মসজিদেও ই‘তিকাফ করা যাবে। যেমন ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) তিনি স্বীয় গ্রন্থে অধ্যায় রচনা করেছেন,

بَاب الِاعْتِكَافِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ وَالِاعْتِكَافِ فِي الْمَسَاجِدِ كُلِّهَا لِقَوْلِهِ تَعَالَى (وَ لَا تُبَاشِرُوۡہُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ  ۙ فِی الۡمَسٰجِدِ ؕ تِلۡکَ حُدُوۡدُ  اللّٰہِ فَلَا تَقۡرَبُوۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ  اٰیٰتِہٖ لِلنَّاسِ لَعَلَّہُمۡ  یَتَّقُوۡنَ)

‘রামাযানের শেষ দশকে ই‘তিকাফ এবং ই‘তিকাফ সব মসজিদেই করা’ অনুচ্ছেদ। কারণ আল্লাহ তা‘আলার বাণী: ‘আর যতক্ষণ তোমরা ই‘তিকাফ অবস্থায় মসজিদসমূহে অবস্থান কর ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মেলামেশা কর না। এগুলো আল্লাহর সীমারেখা। অতএব তোমরা এর নিকটবর্তী হয়ো না। এভাবে আল্লাহ তাঁর নিদর্শনাবলী মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাক্বওয়া অবলম্বন করে’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৭; ‘ই‘তিকাফ’ অধ্যায়-৩৩, অনুচ্ছেদ-১)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে প্রশ্ন করা হয়েছিল যে, ‘তিন মসজিদ ছাড়া ই‘তিকাফ নেই’ এ হাদীছটি কি ছহীহ? যদি ছহীহ হয়, তাহলে তিন মসজিদ ছাড়া অন্যান্য মসজিদে কি ই‘তিকাফ করা যাবে না? জবাবে তিনি বলেন, ‘তিন মসজিদ ছাড়াও অন্য যে কোন মসজিদে ই‘তিকাফ করা ছহীহ। তবে শর্ত হচ্ছে- সে মসজিদে জামা‘আতের সাথে ছালাত অনুষ্ঠিত হতে হবে। যদি সে মসজিদে ছালাতের জামা‘আত না হয়, তাহলে সেখানে ই‘তিকাফ করা ছহীহ হবে না। তবে, কেউ যদি এ তিন মসজিদে ই‘তিকাফের মানত করে থাকে, তাহলে তাকে সে মানত পূর্ণ করতে হবে’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৫/৪৪৪)।

প্রশ্নকারী : আকবার, ফরীদপুর।





প্রশ্ন (৭) : অনেক বছর আগে আমি এক দোকান থেকে দুইটা ইস্টিকারের বান্ডেল নিয়েছিলাম। দাম ছিল ২০ টাকা। তারপর অনুতপ্ত হয়ে আমি দোকানদারকে অন্য কথা বলে তাকে সেই টাকাটা পরিশোধ করে দিয়েছি। প্রশ্ন হল- এভাবে টাকা ফেরত দেয়া যাবে কি?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইসলামী জালসা ও মাহফিলের শেষে আখেরী মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রচলিত ইলিয়াসী তাবলীগে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কোন ব্যক্তি যদি কুরআনের মাছহাফ ব্যতীত মুখস্থ কুরআন তেলাওয়াত করে, তাহলে তার জন্য এক হাযার মর্যাদার সমান নেকী রয়েছে। আর যদি মাছহাফে কুরআন পড়া মুখস্থ পড়ার চেয়ে দুই হাজার মর্যাদার সমান রয়েছে (ত্বাবারাণী, আল-জামেঊল কাবীর হা/৬০১)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ফের্কাবন্দী অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ঋণগ্রস্ত ব্যক্তির টাকা ফেরত দেয়ার সক্ষমতা নেই। এক্ষেত্রে ঋণদাতা যদি তাকে পাফ করে দেয় তাহলে তার ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আমি একটি দোকানে চাকরি করি। কিন্তু দোকানের মালিক সূদের সাথে জড়িত। আমাকের ব্যাংকের কিস্তি দিতে হয়, ব্যাংকের সাথে লেনদেন করতে হয়। এখানে চাকরি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হেজবুত তাওহীদ কী? তাদের আক্বীদা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : তওবা করার পর পুনরায় সেই পাপ হয়ে গেলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আল্লাহকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : মসজিদের দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ তলায় ছালাত অবস্থায় যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ চলে গেলে ইমামের কোনকিছুই শ্রবণ করা যায় না। এমতাবস্থায় মুছল্লীগণ কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কা‘বা ঘর ত্বাওয়াফের সময় নিম্নের দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ