রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : (১) ইচ্ছাকৃতভাবে খানা-পিনা করা, বমি করা, সূর্যাস্তের পূর্বেই হায়েয-নিফাস শুরু হওয়া। এমনটি হলে কেবল ক্বাযা ওয়াজিব হয়। (২) ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করা। এতে ক্বাযা ও কাফফারা দু’টিই ওয়াজিব হবে। এক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়কেই কাফফারা স্বরূপ একটানা দু’মাস ছিয়াম পালন করতে হবে অথবা ষাট জন মিসকীনকে খানা খাওয়াতে হবে (ছহীহ বুখারী, হা/১৯৩৬, ইফাবা হা/১৮১২, ৩/২৬২ পৃ.; মিশকাত, হা/২০০৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৯০৭, ২৩১-৩২ পৃ.)। (৩) অসুস্থতা ও সফরের কারণে ছিয়াম ভঙ্গ করা যায়। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে (সে ছিয়াম ভঙ্গ করে), সে অন্য দিনে তার ক্বাযা আদায় করে নিবে’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৫; ছহীহ মুসলিম, হা/১১২১; ইরওয়াউল গালীল, হা/৯১২)। (৪) গর্ভবতী ও দুগ্ধবতী নারী নিজের বা শিশুর জীবনের আশংকা করলে ছিয়াম ভঙ্গ করবে। সক্ষম হলে পরে পূরণ করে নিবে, অন্যথা ফিদইয়া দিবে (ছহীহ আবূ দাঊদ, হা/২৪০৮)। (৫) আল্লাহর পথে জিহাদে থাকার সময় শরীরে শক্তি বজায় রাখা কিংবা শক্তি বৃদ্ধির জন্য ছিয়াম ভঙ্গ করা। মক্কা বিজয়ের সময় ছাহাবীদেরকে নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, إِنَّكُمْ مُصَبِّحُوْ عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَأَفْطِرُوْا ‘আগামীকাল তোমরা শত্রুর মোকাবিলা করবে। ছিয়াম ভঙ্গ করলে তোমরা অধিক শক্তিশালী হবে। সুতরাং তোমরা ছিয়াম ভঙ্গ কর’ (ছহীহ মুসলিম, হা/১১২০; আবূ দাঊদ, হা/২৪০৬)। উক্ত কারণগুলো স্পষ্ট হলে ছিয়াম ভাঙ্গা যাবে, তবে পরবর্তীতে ক্বাযা আদায় করে নিতে হবে।


প্রশ্নকারী : হাফছা, মীরপুর, ঢাকা।




প্রশ্ন (১৯) : আরাফার ময়দানে অনেক হাজীকে নিম্নের দু‘আটি পড়তে দেখা যায়। এই দু‘আটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ফিতরা কি ঈদের ছালাতের পূর্বেই বণ্টন করে দিতে হবে? না-কি ঈদের পরেও করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রাসূল (ﷺ)-এর আবির্ভাবের পূর্বে সমস্ত নবীর ক্বিবলাহ বাইতুল মাক্বদিছ ছিল এই কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ঈমানকে কিভাবে নবায়ন করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মাওলানা আবু তাহের বর্ধমানী রচিত ‘কাট হুজ্জতির জওবাব’ বইয়ের ২৫ পৃষ্ঠায় একটি হাদীছ বর্ণিত হয়েছে। যেমন আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্বিয়ামতের দিন আহলেহাদীছগণ আমলনামাসহ উপস্থিত হবেন। তখন আল্লাহ বলবেন, তোমরা আহলেহাদীছ বেহেশতে প্রবেশ কর’ (ত্বাবারাণী, আল-ক্বাওলুল বাদী, পৃ. ১৮৯)। উক্ত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : যে ব্যক্তি ক্বিয়ামতের মাঠে স্থাপিত মীযানকে অস্বীকার করে তার পরিণাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): তাক্বলীদ করা কি সবার জন্য হারাম? এ ব্যাপারে সালাফদের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ঋণ নিয়ে কুরবানী দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মিসওয়াকের শুরু এবং শেষে পঠিতব্য কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : সিজদার সময় মুসল্লীর চোখ কি খোলা থাকবে, না-0কি বন্ধ থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : একাকী ফরজ ছালাত আদায় করলে ইক্বামত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ