রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : তিনিই ইমাম মাহদী। রাসূল (ﷺ) বলেছেন, ‘ক্বিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে এবং অবশেষে ঈসা (আলাইহিস সালাম) অবতরণ করবেন। তৎকালীন মুসলিমদের আমীর বলবেন, ‘আসুন ছালাতে আমাদের ইমামাতি করুন! তিনি বলবেন, না! বরং আপনাদের ইমাম আপনাদের মধ্য হতেই নিযুক্ত হবেন। এ হল আল্লাহ তা‘আলা প্রদত্ত এ উম্মতের সম্মান’ (ছহীহ মুসলিম, হা/১৫৬; আহমাদ, হা/১৫১২৭)। অন্য বর্ণনায় এসেছে, فيقول أميرهم المهدي ‘তখন তাদের আমীর ইমাম মাহদী বলবেন’। এই হাদীছ সম্পর্কে ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছের সনদ ভাল (আল-মানারুল মুনীফ, পৃ. ১৪৭-১৪৮)। নবী (ﷺ) আরো বলেন যে, كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ فِيْكُمُ ابْنُ مَرْيَمَ فَأَمَّكُمْ مِنْكُمْ ‘সেদিন তোমাদের অবস্থা কেমন হবে, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনু মারইয়াম (আলাইহিস সালাম) অবতরণ করবেন এবং তোমাদেরই মধ্যে হতে একজন তোমাদের ইমাম হবেন’। অর্থাৎ ঈসা (আলাইহিস সালাম) তোমাদের সাথে জামা‘আতে শরীক হয়ে তোমাদের ইমামের পিছনে ছালাত আদায় করবেন’ (ছহীহ বুখারী, হা/৩৪৪৯; ছহীহ মুসলিম, হা/১৫৫)।

ছহীহ মুসলিমের বর্ণনায় এসেছে, ‘...যখন মুসলিম বাহিনী দাজ্জালের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবেন এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করা মাত্রই তৎক্ষণাৎ ছালাতের উদ্দেশ্যে মুয়াযযিন কর্তৃক ইক্বামাত দেয়া হবে এবং এ মুহূর্তে ‘ঈসা ইবনু মারইয়াম (আলাইহিস সালাম) আকাশ থেকে দামিশক্বের জুমু‘আহ মসজিদের মিনারায় অবতরণ করবেন এবং মুসলিমদের ইমামতি করে ছালাত আদায় করাবেন। আল্লাহর শত্রু দাজ্জাল তাঁকে দেখা মাত্রই এমনভাবে বিগলিত হয়ে যাবে, যেমনভাব লবণ পানিতে মিশে যায়। যদি ঈসা (আলাইহিস সালাম) তাকে এমনিই ছেড়ে দেন, তবে সে নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। অবশ্য আল্লাহ তা‘আলা ঈসা (আলাইহিস সালাম)-এর হাতে তাকে হত্যা করাবেন এবং রক্তমাখা সে বর্শাটি তিনি লোকেদের সকলকেই দেখাবেন (ছহীহ মুসলিম, হা/২৮৯৭; ছহীহুল জামি‘, হা/৭৪৩৩; আল-মুসতাদরাক লিল হাকিম, হা/৮৪৮৬; মিশকাত, হা/৫৪২১)।


প্রশ্নকারী : জাকির হোসেন, চাঁদপুর।





প্রশ্ন (৮) : ঈমানদার জিনরা কি ঈমানদার মানুষের সাথে বিবাহ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ঋতুবতী মহিলাদের কুরআন তেলাওয়াত করার বিধান কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : প্রত্যেক ওয়াক্তে ছালাতের সময় পর পর কয়েকটি আযান শুনতে পাওয়া যায়। এমতাবস্থায় সবক’টি আযানের জবাব দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি পাপ হবে? অনেক সময় ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে অনেকেই ভ্রমণ করে। এটা কি জায়েজ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মেয়েদের যে কোন ধরনের ছোট-বড় ব্লাউজ কিংবা গলা ও হাতা ছোট-বড়, যা শাড়ীর সাথে পরা হয়। এই জাতীয় ব্লাউজ বিক্রয় করা, মার্কেটিং করা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সমাজে প্রচলিত আছে যে, হজ্জ পালন করে বাড়ীতে ফেরার পর তিনদিন কারো সাথে কথা বলা এবং বাড়ী থেকে বের হওয়া যায় না। গরু-খাসী যবেহ করে সবাইকে খাওয়াতে হয়। বাজারে কিছু কিনতে গেলে একদরে কিনতে হয়। এগুলো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আর্থিকভাবে স্বচ্ছল এমন ইমাম তারাবীহ পড়িয়ে হাদিয়া নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : দরিদ্র মুহাজিরগণ পাঁচশ’ বছর আগে জান্নাতে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): অপচয় ও অপব্যয় এর মধ্যে কোন পার্থক্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২): ‘কতক ক্বারীকে কুরআন লা‘নত করে’ মর্মে হাদীছটি কি নবী (ﷺ) থেকে ছহীহ সূত্রে বর্ণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানী দিবেন, না-কি আগে ঋণ পরিশোধ করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন : (৭) জঙ্গলে বা জনবসতিহীন এলাকায় উৎপন্ন ফল বা সবজি খাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ