রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : ছালাত বাতিল হওয়া বা না হওয়া দু’টিই আল্লাহর হাতে। তবে যেসকল কারণে ছালাত বাতিল হয়ে যায়, তন্মধ্যে রাফ‘ঊল ইয়াদায়েন ছেড়ে দেয়া অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন হল- এই গুরুত্বপূর্ণ সুন্নাতকে কেন ছেড়ে দেবে? অবজ্ঞা করে ছেড়ে দেবে, না-কি তুচ্ছজ্ঞান করে বাদ দেবে। অথচ শরী‘আতে সুন্নাতকে অবজ্ঞা করার ব্যাপারে কঠোর শাস্তির হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে (দারেমী, হা/৪৩৬, সনদ হাসান)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) যখন কোন ব্যক্তিকে দেখতেন যে, সে রুকূ‘তে যাওয়া ও উঠার সময় রাফ‘উল ইয়াদায়েন করছে না, তখন তিনি তার দিকে পাথর ছুড়ে মারতেন (ইমাম বুখারী, রাফ‘উল ইয়াদায়েন, হা/১৪, পৃ. ১৫; সনদ ছহীহ; সিলসিলা যঈফাহ হা/৯৪৩-এর আলোচনা দ্র.; বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান, হা/৮৩৯)। উক্ববা ইবনু ‘আমের আল-জুহানী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, যখন মুছল্লী রুকূতে যাওয়ার সময় এবং রুকূ থেকে উঠার সময় রাফ‘উল ইয়াদায়েন করবে, তখন তার জন্য প্রত্যেক ইশারায় দশটি করে নেকী হবে (বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান, হা/৮৩৯; আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃ. ১২৯)। ইমাম বুখারী (১৯৪-২৫৬ হি.) বলেন, ‘ছাহাবীদের মধ্যে কোন একজনের পক্ষ থেকেও প্রমাণিত হয়নি যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাফ‘উল ইয়াদায়েন ছেড়ে দিয়েছিলেন (ফৎহুল বারী, হা/৭৩৬-এর আলোচনা দ্র.)। ছালাত রাফ‘ঊল ইয়াদায়েন করা সালাফদের নিকট অধিক প্রিয় (হুজ্জাতুল্লা-হিল বালিগাহ, ২য় খণ্ড, পৃ. ১০)। অতএব জেনে বুঝে ইচ্ছা করে উক্ত আমলকে পরিত্যাগ করা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাতকে অবজ্ঞা করার শামিল, যা গর্হিত অন্যায়।


প্রশ্নকারী : তাসনীম আলম, হারাগাছ, রংপুর।




প্রশ্ন (১১) : পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর কাছে মাছির ডানা সমতুল্য নয়, তাহলে আল্লাহর  শাস্তি এত কঠোর কেন? মাথায় এমন প্রশ্ন আসলে কি ঈমান নষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ছোটবেলায় আমার বাবা মারা যান। আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন আমার অবিভাবক মা এবং চাচারা। ফুফুদের ওয়ারিশ সূত্রে জমির অংশ বাবদ সে সময়ের বাজার মূল্য থেকে কিছু টাকা কম দেন। তাতে তারা পুরোপুরি সন্তুষ্ট না থাকলেও জমি লিখে দেন। তবে এখন তাদের আচরণে টাকার বিষয়ে অসংগতি প্রকাশ পাচ্ছে। এখন উক্ত সম্পত্তি ভোগ করা কি আমার জন্য জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : কবরের গভীরতার ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : জনৈক ব্যক্তি পীরের মুরীদ। তার বিশ্বাস হল- পীর সবকিছু করে দিবে। মুরীদ না হলে মৃত্যুর সময় শয়তান এসে ঈমান লুটে নিবে। উক্ত আক্বীদা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হলেও তোমরা যাও’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আমাদের এলাকায় অনেকেই ফজর ছালাতের পর ১৯ বার ‘বিসমিল্লা-হ’ পাঠ করে থাকে। এটা কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মেয়েরা লিপস্টিক ব্যবহার করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে মোবাইলে মেসেজগুলো পাঠানো কি শরী‘আতসম্মত? যেমন ঈদুল ফিতর, আযহা, রামাযান, মুহররম ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ‘রাহে বেলায়েত’ নামক বইয়ের ৮৯ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুল্লাহ, আল্লাহু আকবার পড়লে মুনাফিক হতে মুক্তি পাওয়া যায় (নাসাঈ ৬/২১০)। উক্ত বর্ণনা ছহীহ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোন মৃতব্যক্তির ছবি সেট করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছিয়াম পালনকারী নাকে, কানে ও চোখে ড্রপ দিলে ছিয়াম নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ছহীহ মুসলিম, হা/২৭০১ হাদীছের ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ