রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
উত্তর : প্রচলিত রয়েছে যে, ‘গর্ভাবস্থায় ত্বালাক্ব পতিত হয় না’। অথচ এটা ভুল ধারণা। বরং গর্ভাবস্থায়ও ত্বালাক্ব পতিত হবে। আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) তাঁর স্ত্রীকে হায়েয চলাকালীন ত্বালাক্ব দিলে ওমর (রাযিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এর বিধান জানতে চাইলেন। তখন তিনি বললেন,

مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لْيُطَلِّقْهَا طَاهِرًا أَوْ حَامِلًا

‘তাকে তার স্ত্রীকে ফিরত নেয়ার হুকুম দাও। অতঃপর সে যেন তাকে পবিত্র অবস্থা চলাকালে অথবা গর্ভাবস্থায় ত্বালাক্ব দেয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৭১)। উক্ত হাদীছের ব্যাখ্যায় সুফিয়ান ছাওরী, ইসহাক্ব, শাফেঈ ও আহমাদ বলেন, طَلَاقُ الْحَامِلِ   يُطَلِّقُهَا مَتَى شَاءَ  ‘গর্ভবতী স্ত্রীলোক যে কোন সময়ই তাকে ত্বালাক্ব দেয়া যায়’ (তিরমিযী, হা/১১৭৬ ‘ত্বালাক্ব ও লি‘আন’, ‘ত্বালাক্বের সুন্নাতী পদ্ধতি’; সনদ ছহীহ)। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন,

أن الحامل يقع عليها الطلاق هذا محل إجماع من أهل العلم ليس فيه خلاف

‘গর্ভবতীর উপরে ত্বালাক্ব পতিত হবে’ আলেমগণ এ বিষয়ে সকলেই একমত। এ ব্যাপারে কোন দ্বিমত নেই’ (ফাতাওয়াউল ইসলাম সওয়াল ও জাওয়াব, ফাতাওয়া নং-১২২৮৭)। তবে ত্বালাক্ব পতিত হলেও তার ইদ্দতের মেয়াদ হল সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। অর্থাৎ অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইল তাকে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে। আল্লাহ তা‘আলা বলেন, وَ اُولَاتُ الۡاَحۡمَالِ  اَجَلُہُنَّ اَنۡ یَّضَعۡنَ حَمۡلَہُنَّ ‘গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত’ (সূরা আত-ত্বালাক্ব : ৪)।


প্রশ্নকারী : রফীকুল ইসলাম, ঠাকুরগাঁ।





প্রশ্ন (৯) : সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : হাদীছে ‘উসফুর’ (কুসুম)-এ রঞ্জিত কাপড় দ্বারা উদ্দেশ্য কী? সবুজ অথবা ধূসরাভ হলুদ রঙের পোশাক কি পরা যাবে, না-কি এগুলো পরা মাকরূহ হওয়ার ব্যাপারে কোন প্রমাণ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কবরে মৃত ব্যক্তি কী ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯): এক মহিলা কোন মাহরাম পুরুষ ছাড়া অন্যান্য মহিলার সাথে গিয়ে হজ্জ করে ফেলেছে। তার সেই হজ্জ কী বিশুদ্ধ হয়েছে? না-কি পুনরায় হজ্জ আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মিসরের লোকেরা দাবি করে যে, হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর মাথা তাদের কাছে রয়েছে। আর ইরাকের লোকেরা একটি মসজিদকে ‘মাশহাদ আল-হুসাইনি’ নামে অভিহিত করে। প্রশ্ন হল- হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর কবর কোথায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহিলাদের দ্বারা একটি ইয়াতীম বালিকা মাদরাাসা পরিচালিত হয়। যেখানে ৪৫/৫০ জন বাচ্চা আছে। যাদের বয়স ৭ বৎসর থেকে ১৫/১৬ বৎসর পর্যন্ত। তাদের ঘরের বাইরে খেলাধূলা করার কোনো সুযোগ নেই।  এমতাবস্থায়  তারা কি ঘরের মধ্যে লুডু, ক্যারাম বোর্ড ও দাবা, খেলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হজ্জের সামর্থ্য থাকা বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বর্তমানে ছোট বাচ্চাদের খেলনা হিসাবে বিভিন্ন প্রাণীর আকৃতির পুতুল বানানো হচ্ছে। বাচ্চাদের এগুলো ক্রয় করে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) :  যেখানে পানির ব্যবস্থা নেই, সেখানে পেশাব করার পর শুধু ঢিল বা টিস্যু নিয়ে পবিত্রতা হাছিল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মুক্তাদীরা ফরয ছালাতের জন্য কখন দাঁড়াবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কারো বাবা সারাজীবন সূদী ব্যাংকে চাকরি করে ছেলে মেয়েদের ঐ বেতনের টাকা দিয়ে লালন পালন করেছেন। এখন তিনি অবসরপ্রাপ্ত। পেনশনের টাকা পান। এক্ষেত্রে ছেলেমেয়েদের কি গুনাহ হবে? বর্তমানে বাবার পেনশনের টাকায় কেনা খাবার খেতে বা পোশাক পড়তে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কোন ইমাম যদি নবী গায়েব জানেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, নবী জীবিত প্রভৃতি আক্বীদা পোষণ করে, তাহলে ঐ ব্যক্তির পিছনে ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ