রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : যে ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে অথবা সফরে থাকার কারণে ছিয়াম ক্বাযা করেছে এবং সে সুস্থ হয়ে ক্বাযা আদায় করার সময় পাওয়ার পূর্বেই মারা গেছে। এমতাবস্থায় তার উপর কিছুই নেই এবং তার পক্ষ থেকে মিসকীনও খাওয়াতে হবে না। কারণ তার উপর ক্বাযা আদায় ফরয হওয়ার আগেই সে মারা গিয়েছে (বাদায়িউছ ছানায়ী, ২/১০৩; আল-কাফী, ১/৩৩৯; আল-মাজমূঊ, ৬/৩৭২; আল-মুগনী, ৩/১৫২ পৃ.)। কিন্তু কেউ যদি সুস্থ হওয়ার পর ক্বাযা আদায়ে সক্ষম হওয়া সত্ত্বেও দেরি করেছে। আর সেই অবস্থাতেই তার মৃত্যু হয়েছে, এক্ষেত্রে ওয়ারিছদেরকে তার পক্ষ থেকে ক্বাযা আদায় করতে হবে। আর যদি তা সম্ভবপর না হয় সেক্ষেত্রে প্রত্যেক দিনের পরিবর্তে একজন করে মিসকীনকে খাদ্য খাওয়াবে (আল-মাজমূঊ, ৬/৩৬৯; মুগনীউল মুহতাজ, ১/৪৩৯; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৫/৩৭২;  আশ-শারহুল মুমতি‘, ৬/৪৫১ পৃ.)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘ছিয়ামের ক্বাযা যিম্মায় রেখে যদি কোন ব্যক্তি মারা যায়, তাহলে তার অভিভাবক তার পক্ষ হতে ছিয়াম আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫২; ছহীহ মুসলিম হা/১১৪৭)।

প্রশ্নকারী : আহসানুল্লাহ, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (১০) : সাধারণ মানুষ কিভাবে আওয়াল ওয়াক্ত নির্ধারণ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : করোনা ভাইরাসে যারা মারা গেছে, অল্প সংখ্যক লোক তাদের জানাযা পড়েছে। এই অবস্থায় অনুপস্থিত আত্মীয়-স্বজন কি সেই লাশের গায়েবানা জানাযা পড়তে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আমাদের এলাকায় অনেকেই ফজর ছালাতের পর ১৯ বার ‘বিসমিল্লা-হ’ পাঠ করে থাকে। এটা কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জামা‘আতে ছালাত আদায়ের সময় ইমাম যদি মেহেরাব ছেড়ে দাঁড়ান, তাহলে প্রথম রাক‘আতের ছাওয়াব  পাওয়া যাবে কি এবং এভাবে কি ছালাত আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কোন রোগের কারণে চিকিৎসক যদি অল্প পরিমাণে মদ্যপান বা অন্য কোন হারাম বস্তু খাওয়ার নির্দেশনা দেয়, তবে তা গ্রহণ করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : একটি মসজিদে ক্বিবলার ওয়ালের সাথে একটি কবর আছে। কবরটি ইট-সিমেন্ট দিয়ে ঊঁচু করা। বিষয়টি ইমামকে জানালে বলেন, মসজিদের দেয়ালই যথেষ্ট। নতুন করে দেওয়াল দেয়া লাগবে না। উক্ত দাবী কি সঠিক? এমন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : বর্তমানে ছোট বাচ্চাদের পোশাক মানেই বিভিন্ন প্রাণীর কার্টুনযুক্ত পোশাক। এরূপ ছবি ও কার্টুনযুক্ত পোশাক বাচ্চাদের পরানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : যাকে আল্লাহ কোন খাবার খাওয়ায় সে যেন বলে, اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ ‘হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য খাওয়ান’। প্রশ্ন হল- এই দু‘আ কি খাবার আগে পড়তে হবে, না পরে পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অপরাধী সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ইমাম আবূ হানিফা (রাহিমাহুল্লাহ) সম্পর্কে কেমন আক্বীদা পোষণ করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ছালাতের মাঝে ভুলে এক পাশে সালাম দিলে, পরে মনে আসলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিম অত্যাচারী শাসকদের আনুগত্য করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ