রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : মুসলিমদের প্রথম ক্বিবলাও কা‘বা, শেষ ক্বিবলাও কা‘বা। পরবর্তীতে ইয়াহুদীরা বিদ্বেষবশত বাইতুল মাক্বদিসের দিকে এবং খ্রিস্টানরা পূর্ব দিকে পরিবর্তন করে ফেলে, যেমন: তারা তাদের ধর্মের অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন ঘটিয়েছে (শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন- তাফসীরুল কুুরআনিল কারীম, সূরাতুল বাক্বারাহ ২৮, https://www.alathar.net/home/esound/index.php?op=codevi&coid=91750)।

সালাফে ছালিহীনও জানতেন কা‘বাই ইবরাহীম (আলাইহিস সালাম) সহ সমস্ত নবী রাসূলের ক্বিবলা। যেমন ইমাম সুদ্দী, ক্বাতাদাহ, রাবীঈ, যাহ্হাক এবং ইবনু জারীর (রাহিমাহুল্লাহ) বলেন,

بأن القبلة (الكعبة) هي قبلة إبراهيم، وقبلة الأنبياء من بعده، وأهل الكتاب يعرفون هذا، ومع هذا أحدثوا قبلة أخرى، كما سبق

‘কা‘বা হল- ইবরাহীম (আলাইহিস সালাম)-এর ক্বিবলাহ এবং তাঁর পরবর্তী নবীগণেরও, আহলে কিতাবরা এটি জানত, তার পরও তারা অন্য ক্বিবলাহ তৈরি করেছিল’ (তাফসীরুত্ব ত্বাবারী, ৩/১৮৭-১৮৮; তাফসীরে ইবনু কাছীর, ১/৪৬২ পৃ.)। ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, আহলে কিতাবদের ক্বিবলাহ পরিবর্তন করার বিষয়টি অহীর বিধান বা আল্লাহ তা‘আলার নির্দেশ অনুযায়ী হয়নি। বরং তারা নিজেরাই পরামর্শ করে করেছে। আল্লাহ তা‘আলা কখনো ইঞ্জিল বা অন্য কোথাও খ্রিষ্টানদেরকে পূর্ব দিকে ক্বিবলাহ নির্ধারণ করার আদেশ দেননি। অনুরূপভাবে আল্লাহ তা‘আলা তাওরাত বা অন্য কোথাও ইয়াহুদীদেরকে ছাখরাহ আল-বাত্তাহ-এর দিকে ক্বিবলাহ নির্ধারণ করার আদেশ দেননি। বরং তারা নিজেরাই সেদিকে মুখমণ্ডল করে ছালাত আদায় করত (আল-বাদাঈয়ু ওয়াল ফাওয়াঈদ, ৪/১৬০৫ পৃ.)। শায়খ ত্বাহির ইবনু ‘আশূর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘জেনে রাখুন, ইয়াহুদীরা বাইতুল মাক্বদিসকে নিজেদের প্রবৃত্তি অনুযায়ী ক্বিবলাহ বানিয়েছে। তাদের দ্বীনে এ সম্পর্কে কোন নির্দেশনা নেই। তাওরাতের কোন খণ্ডে এর প্রমাণ পাওয়া যায় না (আত-তাহরীর ওয়াত তানভীর, ২/৯-১০ পৃ.)।

অনুরূপভাবে রাসূল (ﷺ)-এর ক্বিবলাও কা‘বা। শুধু পরীক্ষা স্বরূপ ১৬/১৭ মাস বাইতুল মাক্বদিসের দিকে মুখমণ্ডল করে ছালাত আদায় করেছেন। বারআ ইবনু আযিব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) মদীনায় আসার পর হতে ১৬ অথবা ১৭ মাস বাইতুল মাক্বদিসকে ক্বিবলা করে ছালাত আদায় করলেন। রাসূল (ﷺ)-এর আন্তরিক বাসনা ছিল কা‘বার দিকে ফিরে ছালাত আদায় করা। তারপর মহান আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন, ‘আপনার বারবার আকাশের দিকে মুখ করে তাকানোকে আমরা দেখতে পাচ্ছি। আপনার আকাক্সিক্ষত ক্বিবলার দিকে আমরা তোমার মুখ ফিরিয়ে দিচ্ছি। এখন হতে মসজিদে হারামের দিকে তোমার মুখ ফিরাও’ (সূরা আল-বাক্বারাহ: ১৪৪)। তিনি কা‘বার দিকে মুখ ফিরালেন, আর তিনি এটাই চাচ্ছিলেন’ (ছহীহ বুখারী, হা/৭২৫২; তিরমিযী, হা/৩৪০; ইবনু মাজাহ, হা/১০১০; আহমাদ, হা/১৮৭০৭)।

অতএব বায়তুল মাক্বদেস মুসলিমদের প্রথম ক্বিবলা এটা ঐতিহাসিক মিথ্যাচার এবং ইহুদীদের তৈরি করা কথা। কোন মুসলিম এ ধরনের কথা বলতে পারে না।


প্রশ্নকারী : নাজমুল হুসাইন, চাটমোহর, পাবনা।





প্রশ্ন (১২) : ছিয়াম অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেইলার গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : খারেজী, শী‘আ ও কাদিয়ানীরা কি কালেমা পড়া মুসলিম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সহবাসের ক্ষেত্রে কোন্ কোন্ বিষয় নিষিদ্ধ? বিশেষ করে স্বামী-স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জামে মসজিদের কমিটির পদ নিয়ে দুই দলের মধ্যে কোন্দল হয়। ২য় দলটির মনের মত প্রার্থীকে কমিটিতে না নেয়ায় তারা উক্ত মসজিদ থেকে ১০০ বা ২০০ মিটার দূরে নতুন জামে মসজিদ তৈরি করেছে এবং তারা সেখানে জুম‘আহ আরম্ভ করেছে। প্রশ্ন হল- উক্ত কারণে মসজিদ বিভক্ত করা এবং নতুন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কোন আলেম যদি তাবীয ব্যবহার করে, তাহলে তার পিছনে ছালাত আদায় করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : পিতা তার মৃত্যুর সময় সন্তান-সন্ততির মাঝে সম্পদ বণ্টনের ক্ষেত্রে যা বলেন তাতে করে মেয়েদের অংশ একটু কম হয়ে যায়। অর্থাৎ ছেলেদেরকে প্রপারে এবং মেয়েদেরকে প্রত্যন্ত অঞ্চলে জমি বণ্টনের কথা বলেন। এ বিষয়ে পিতার মৃত্যুর পর ছেলে-মেয়েদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখন তারা কী করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : দোকানে বিড়ি-সিগারেট ক্রয়-বিক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যেসব মুসলিম দাবীদারদের আক্বীদাগত বিরাট ভুল-ভ্রান্তি আছে। ক্বিয়ামতের দিন তাদের পাপপুণ্যের ওযন করা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : টিন শীট দিয়ে তৈরি মসজিদ নির্মাণ করা হয়েছে এখন তা ভেঙ্গে ইট দিয়ে তৈরি করা হবে তাহলে আগের টিনের ঘর কি বিক্রি করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আমার মেয়ের জন্মের সপ্তম দিনে আক্বীক্বা করেছি। কিন্তু নামটা ইসলামী বা সুন্দর অর্থবোধক নয়। এমতাবস্থায় আবার আক্বীক্বা করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : খেলার মাঠে আল্লাহর শোকর আদায় করে খেলোয়াড়রা যে সিজদাহ করে সেটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : বিয়ের পরে একজন মহিলা কিভাবে নিজ রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ