রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এটি শরী‘আত বিরোধী কথা। ব্যক্তি যা-ই করে ফেরেশতাগণ তা সব লিখে রাখেন (ছহীহ বুখারী, হা/৮০;  সূরা কাফ: ১৭-১৮)। কারো বয়স যদি ৯০ বছর হয় আর সে কোন গুনাহ করে তবুও সেটা লেখা হবে। স্বয়ং হাদীছে বৃদ্ধের গুনাহ ভয়াবহ হওয়ার কথা এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘তিন প্রকার মানুষ আছে, ক্বিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ তা‘আলা কথা বলবেন না এবং তাদেরকে পাপ-পঙ্কিলতা থেকে পবিত্র করবেন না’। অন্য এক বর্ণনায় আছে, ‘আল্লাহ তা‘আলা তাদের প্রতি রহমাতের দৃষ্টিতে তাকাবেন না। আর তাদেরকে কঠিন শাস্তি দেবেন। তারা হচ্ছে- বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী বাদশাহ ও অহংকারী গরীব’ (ছহীহ মুসলিম, হা/১০৭; ছহীহুল জামে‘, হা/৫৩৮০)।

উল্লেখ্য যে, কিছু হাদীছে এসেছে যে, মুসলিম বান্দা  ৯০ বছরে উপনীত হলে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। অন্য বর্ণনায় এসেছে, বান্দা ৭০ বছরে উপনীত হলে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। তবে এগুলো জাল কথা (মুসনাদে আবূ ইয়ালা, হা/১৭৫৫৯; ইমাম ইবনুল জাওযী, শাওকানী, আলবানী রাহিমাহুমুল্লাহ হাদীছটিকে মাওযূ‘ বা জাল বলেছেন, আল-মাওযূ‘আত, ১/১৮০; সিলসিলা যঈফাহ, হা/৫৯৮৩-৮৪)।


প্রশ্নকারী : আজমাল আরেফিন, সাভার, ঢাকা।




প্রশ্ন (৪০) : তিলাওয়াতে সিজদাহর নিয়ম কী এবং এ জন্য কোন নির্দিষ্ট কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : যাদুবিদ্যা শেখার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি সুইডেনের প্রবাসী। রাষ্ট্র থেকে ভাতা পেয়ে থাকি। বাড়ি স্কুল ও বাজার থেকে অনেক দূরে হওয়ায় গাড়ি কিনতে হয়েছে। আমার কিছু প্রতিবেশী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দেয়। অথচ সুইডেনের শ্রম আইন অনুযায়ী এই কাজটি অবৈধ। আমার এখনও রেসিডেন্স পারমিট না থাকায় আমি এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারি না। প্রশ্ন হলো, আমার এই কাজটি কি ইসলামে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বাংলাদেশে ওশর প্রযাজ্য নয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈকা মহিলার বাসায় প্রত্যেক জুমু‘আর দিন ৭০ বছর বয়স্ক একজন মসজিদের ইমাম ছাহেব এসে কুরআনের আলোচনা পেশ করেন। এভাবে মহিলার ইমাম আলোচনা করতে পারবেন কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : রাজমিস্ত্রি কাজে লেবারদের কাছ থেকে হেড মিস্ত্রি যে কমিশন নেন, সেটা কি হালাল হবে? উল্লেখ্য যে, কাজের সকল যন্ত্রপাতি হেড মিস্ত্রির থাকে এবং কাজ পাওয়ার সকল ভূমিকা তারই থাকে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মসজিদে সুতরা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক লোক এক বাসায় বসবাস করছিল। যে বাসাতে থেকে সে বিভিন্ন রোগ ও অনেক বিপদ-মুছীবতে আক্রান্ত হচ্ছিল। যার ফলে সে ও তার পরিবার উক্ত বাসাকে কুলক্ষণ মনে করে। এ কারণে উক্ত বাসাটি ত্যাগ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন্ কোন্ ক্ষেত্রে স্ত্রীকে একই সাথে তিন ত্বালাক্ব দেয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : সমাজে প্রচলিত গরু/ছাগলের বাচ্চা হলে তাদের গর্ভফুল বের করার জন্য ‘পুঁইশাকের ডাল’ গলায় ঝুলিয়ে দেয়া হয়। এটা কি শিরক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : বাবার চার ছেলে, মেয়ে নেই। প্রথম ছেলে ও দ্বিতীয় ছেলে ১৫-১৬ বছর থেকে শহরে ব্যবসা করেন। ৩য় ছেলে ১৬-১৭ বছর যাবৎ বাবার সংসারে এখনো হাড়ভাঙ্গা পরিশ্রম করে সংসার দেখাশুনা করে যাচ্ছে। প্রথম ও দ্বিতীয় ছেলে বাবার সংসার থেকে চাল ডাল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়মিত নিয়েছেন। প্রথম ও দ্বিতীয় ছেলেকে বাবা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সহযোগিতাও করেছেন, এখন তারা সাবলম্বী। চতুর্থ ছেলে ছোট হওয়ায় লেখাপড়া করে ও বর্তমানে বিবাহ করে বাবার সংসারে খায় আর সারাদিন ঘুরে বেড়ায়। প্রশ্ন হল- যখন বাবা সব ছেলেকে কিছু কিছু করে জমি লিখে দিতে চাইলেন, তখন তৃতীয় ছেলে সবার উপস্থিতিতে প্রস্তাব করল, ‘আমি যেহেতু ১৬-১৭ বছর ধরে সংসার দেখাশুনা করছি তাই এজমালিতে আমাকে এক বিঘা জমি দেয়া হোক’। উক্ত শর্তে দ্বিতীয় ও চতুর্থ ছেলের কোন দ্বিমত নেই। কিন্তু প্রথম ছেলে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে তৃতীয় ছেলে বলে, আমি যেহেতু পরিশ্রম করেছি তাই এটা আমার অধিকার। পরবর্তীতে বাবা তৃতীয় ছেলেকে এক বিঘা জমি লিখে দেন। এক্ষেত্রে প্রথম ছেলে তৃতীয় জনকে ভাই হিসাবে স্বীকার করতে নারাজ এবং তাকে জাহান্নামী ও হারামখোর বলে প্রচার করতেছে। উল্লেখ্য যে, বাবার জমির পরিমাণ ৪০ বিঘার উপরে। এক্ষেত্রে বাবা কি অপরাধ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বিকাশে মাঝেমধ্যে কার্ড টু বিকাশ এড মানিতে ক্যাশব্যাক দেয়া হয়। উদাহরণস্বরূপ ৫,৫০০/- কার্ড থেকে বিকাশে আনলে ৫০/- টাকা ক্যাশব্যাক দেয়া হয়। এটা সূদ না-কি হিবা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ