শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
উত্তর : তাদের দাবী ও যুক্তি বিভ্রান্তিকর। কারণ তারা নব্য জাহেলিয়াতকে উপভোগ করার জন্য সমাজে শয়তানের জাল বিস্তার করছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থা অবলম্বনকারী উম্মত বানিয়েছি’ (সূরা আল-বাক্বারাহ : ১৪৩)। ইসলাম পালনে মধ্যমপন্থার কোন বিকল্প নেই। ইসলামের কোন বিধান পালনে যেমন বাড়াবাড়ি করা যাবে না, তেমনি কোন বিধানকে অবজ্ঞা করাও যাবে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর এটি তো আমার সঠিক পথ। সুতরাং তোমরা তার অনুসরণ কর’ (সূরা আল-আন‘আম : ১৫৩)। তিনি আরো বলেন, ‘সুতরাং যেভাবে তুমি নির্দেশিত হয়েছ সেভাবে তুমি ও তোমার সাথী যারা তওবা করেছে, সকলে অবিচল থাক। আর সীমালঙ্ঘন কর না’ (সূরা হূদ : ১১২)। অতএব ইসলামের বিধান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে পালন করতে হবে।

যে সমাজ যে রকম, সেখানে সেভাবে নিজেকে মানিয়ে নেয়ার নাম মধ্যমপন্থা নয়; বরং মধ্যমপন্থার নামে ইসলামের বিধান লঙ্ঘন করা। এ নীতির ব্যাপারে আল্লাহ তা‘আলা মুমিনদের সতর্ক করে বলেন, ‘আর যারা যুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না; অন্যথা তোমাদেরকে আগুন স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক থাকবে না। অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না’ (সূরা হূদ : ১১৩)। এমনকি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সতর্ক করে আল্লাহ বলেন, ‘আর আমি যদি আপনাকে অবিচল না রাখতাম, তবে অবশ্যই আপনি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তেন। তখন আমি অবশ্যই আপনাকে জীবনের দ্বিগুণ ও মরণের দ্বিগুণ আযাব আস্বাদন করাতাম। তারপর আপনি আপনার জন্য আমার বিরুদ্ধে কোন সাহায্যকারী পাবেন না’ (সূরা বানী ইসরাঈল : ৭৪-৭৫)। অতএব নিজের ঈমান, আমল ও চরিত্র রক্ষার্থে সর্বোচ্চ সতর্ক ও হুঁশিয়ার থাকতে হবে। নিন্দুকের নিন্দা কিংবা সমালোচকের সমালোচনার ভয় করা যাবে না।

- নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।




প্রশ্ন (২৬) : তরকারী জাতীয় পণ্যে যাকাত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : সমাজে প্রচলিত গরু/ছাগলের বাচ্চা হলে তাদের গর্ভফুল বের করার জন্য ‘পুঁইশাকের ডাল’ গলায় ঝুলিয়ে দেয়া হয়। এটা কি শিরক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আমাদের ভবন ১৫ তলা এবং ৯০ টি ফ্লাট। যেখানে মোট ৪৫০ জন লোকের বসবাস। ভবনের ছাদে ১টি মসজিদ আছে, যাতে পাঁচ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে হয়ে থাকে। কেউ কেউ বলছে, একে মসজিদ বলা যাবে না, জামা‘আত খানা বলতে হবে। প্রশ্ন হল, একে মসজিদ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইক্বামতে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’-এর জবাবে ‘আক্বা-মাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ‘ইয়া রাসূলাল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’ বলা যাবে কি? যেমন- আমার আব্বু, দাদী এবং আত্মীয়-স্বজন অনেকের মুখে শুনি, তারা ভাত খাওয়ার পর বলেন ‘ইয়া রাসূলুল্লাহ’, ‘ইয়া হাবীবাল্লাহ’। এমনকি তারা প্রায় সময় আল্লাহর যিকির না করে এইগুলো বলে থাকেন। এভাবে বললে কি শিরক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আমার সৎ মাকে বাবা জীবিত অবস্থায় ত্বালাক্ব দিয়ে গেছেন, তাকে আমি যাকাতের অর্থ দিতে পারবো কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নির্বাচন আসলে দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা শাহজালাল, শাহপরান, বায়েযীদ বুস্তামী মাযারসহ বিভিন্ন মাজার যিয়ারত করে দু‘আ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান/শেখ মুজিবের মাযারে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করে। এগুলো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আধুনিক যুগের ব্রাশ ও টুথপেস্ট কি মেসওয়াকের বিকল্প হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে বরকত তত বেশি’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ইমু, মেসেঞ্জার বা অনলাইনে কারো সাথে কথা বলা শেষ হলে বৈঠক ভঙ্গের দু‘আ পড়লে বিদ‘আত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সূরা আল-ফাতিহা না পড়লে ছালাত হয় না, তবে রুকূ‘ পেলে কেন রাক‘আত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মাজা বা হাঁটুতে ব্যথা বা এক্সিডেন্টে পা ভাঙ্গার কারণে রুকূ‘ ও সিজদা করতে অক্ষম ব্যক্তি চেয়ারে বসে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ