রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর :  দু‘আ ইউনুস খতম করা হাদীছসম্মত নয়। বরং জাল বর্ণনা। ‘নেয়ামুল কুরআন’ গ্রন্থে এ ব্যাপারে একটি বানোয়াট ফযীলত বর্ণিত হয়েছে। ঘটনাটি নি¤œরূপ: ‘কঠিন বিপদ মামলা-মোকাদ্দমা ও সঙ্কটের সময় এই দু‘আ সোয়া লক্ষ বার পড়িবে। প্রত্যেক একশতবার পড়া হইলে শরীর বা মুখে পানি দিবে। পাক অবস্থায় পাক বিছানায় বসিয়া কেবলামুখী হইয়া পড়িবে। ৩, ৭ কিংবা ৪০ দিনে শেষ করিবে। মাছের পেটের ভিতর অন্ধকারের এই দোয়া জন্মলাভ করিয়াছে বলিয়া অন্ধকারে বসিয়া পড়িলে আরও সত্ত্বর ফল লাভ হয়। খতম শেষ হইলে সূরা আম্বিয়ার ৮৮ নং আয়াত একবার আয়াত পড়িবে। এই তাদবীরকে খতমে ইউনুস বলা হয়। ইহা প্রত্যেক ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ও অব্যর্থ ফলপদ বলিয়া প্রমাণিত হইয়াছে’ (নেয়ামুল কুরআন, মৌলবী শামছুল হুদা, রহমানিয়া লাইব্রেরী, একাদশ সংস্করণ, পৃ. ১২০)।

দ্বিতীয়তঃ দু‘আ ইউনুস অত্যন্ত ফযীলতপূর্ণ একটি দু‘আ। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর (স্মরণ কর) যুন-নূন (ইউনুস)-এর কথা, যখন তিনি ক্রোধভারে বের হয়ে গিয়েছিলেন এবং বিশ্বাসী ছিলেন যে, আমরা তার উপর কোনরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না; অতঃপর তিনি অন্ধকার হতে সত্য আহ্বান করেছিলেন, আপনি ছাড়া কোন (সত্য) মা‘বূদ নেই; আপনি পবিত্র মহান; আমি তো অত্যাচারীদের একজন। তখন আমি তাঁর ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাঁকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি’ (সূরা আল-আম্বিয়া: ৮৭-৮৮)। সা‘দ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

دَعْوَةُ ذِي النُّوْنِ إِذَا دَعَا رَبَّهُ وَهُوَ فِيْ بَطْنِ الْحُوْتِ (لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ) لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِيْ شَيْئٍ إِلَّا اسْتَجَابَ لَهُ.

‘মাছওয়ালা নবী ইউনুস (আলাইহিস সালাম)-এর দু‘আ হল এই যে, যখন তিনি মাছের পেট থেকে তাঁর প্রভুর নিকট দু‘আ করেছিলেন, ‘লা ইলাহা ইল্লা আংতা সুব্হানাকা ইন্নী কুংতু মিনাযযালিমীন’। অর্থ: আপনি ব্যতীত কোন সত্য মা‘বূদ নেই, আপনি পবিত্র আর আমি অত্যাচারী অপরাধী। যখন কোন মুসলিমই কোন ব্যাপারে এই দু‘আ করবে, তখন নিশ্চয় তার দু‘আ কবুল হবে (আহমাদ, হা/১৪৬২; তিরমিযী, হা/৩৫০৫; মিশকাত, হা/২২৯২, সনদ ছহীহ)।

প্রশ্নকারী সুমন, দড়িখরবোনা, রাজশাহী।





প্রশ্ন (১০) : রাক‘আত ছালাতের শেষ বৈঠকে বসার সময় বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বসতে হয়। জামা‘আতে ১ বা ২ রাক‘আত পেলে ইমামের শেষ বৈঠকের সময় কিভাবে বসতে হবে? পরে মুছল্লী তার শেষ বৈঠকে কিভাবে বসবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরবানী করার সময় কোন্ দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কিছু সংখ্যক কাফির শত্রুকে হত্যা করার জন্য তথাকথিত শহীদী হামলার নামে নিজেকে বিস্ফোরিত করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন নারী কতদিন দুধ পান করালে দুগ্ধমাতা হিসাবে গণ্য হবে? কোন নারী যদি তার বুকের দুধ কাউকে পান করান তাহলে কি সেই নারীর মেয়ের সাথে দুধপানকারীর ছেলের বিবাহ হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একই কাতারে ইমাম মুক্তাদিরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? অনেক সময় দু’জন দাঁড়িয়ে ছালাত শুরু করে পরবর্তীতে তাদের সাথে আরো লোকজন শামিল হয়। এমতাবস্থায় ইমাম সামনে না যেয়ে বা মুক্তাদিদের পিছনে না ঠেলে যদি একই কাতারে থেকে ছলাত শেষ করে তাহলে কি সেটা নাজায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : অনেকেই বিশেষ ফযীলত মনে করে শুধুই ১৫ই শা‘বানে ছিয়াম পালন করে। এরূপ করা যাবে কি? শা‘বান মাসে ছিয়াম পালনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হতে ছেঁটে নিতেন (তিরমিযী, হা/২৭৬২) মর্মে বর্ণিত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মসজিদকে কিভাবে পরিচ্ছন্ন রাখা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : মীলাদুন্নাবী উদযাপন করা যাবে না কেন? ‘ইয়া নাবী’ বলা যাবে কি? মীলাদে যে দরূদ পড়া হয় সেটা কি হাদীছে আছে? অনেকেই বিভিন্ন হাদীছের হাওয়ালা দেয় বিশেষ করে ইমাম সুয়ূত্বী (রাহিমাহুল্লাহ) এর বইয়ের দলীল জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক ব্যক্তি প্রেম করে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে কোটে বিবাহ করেছে। তাদের বিবাহ কি সম্পূর্ণ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : স্ত্রী স্বেচ্ছায় খোলা করে নিয়েছে। দু’এক বছর পর স্বামীর কাছে আসতে চায়। এক্ষেত্রে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঘুষের বিনিময়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ