রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : অমুসলিমদের সঙ্গে ব্যবসায় অংশীদারিত্ব অথবা কাজে অংশগ্রহণ করা জায়েয। আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) খায়বারের জমি ইয়াহুদীদেরকে এ শর্তে দিয়েছিলেন যে, তারা তাতে কৃষি কাজ করে ফসল উৎপাদন করবে এবং উৎপাদিত ফসলের অর্ধেক তাদের প্রাপ্য হবে। ইবনু ‘উমার (রাযিয়াল্লাহু আনহুমা) নাফি‘ (রাহিমাহুমুল্লাহ)-কে বলেছেন যে, আল্লাহর রাসূল (ﷺ)-এর যামানায় কিছু মূল্যের বিনিময়ে যার পরিমাণটা নাফি‘ নির্দিষ্ট করে বলেছিলেন, কিন্তু আমার তা স্মরণ নেই, জমি ইজারা (লিজে) দেয়া হত’ (ছহীহ বুখারী, হা/২২৮৫, ২৩২৮, ২৩২৯)। এটি ছিল নবী (ﷺ) ও ইয়াহুদীদের মধ্যে অংশীদারিত্ব জমিতে কাজের ক্ষেত্রে। কর্ম ছিল ইয়াহুদীদের আর জমি ছিল নবী (ﷺ)-এর। আর জমি থেকে উৎপাদিত শস্য উভয়ের মধ্যে বণ্টন করা হত। এই হাদীছটিকে ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) অংশীদারিত্বের অধ্যায়ে, ‘ভাগচাষে যিম্মী ও মুশরিকদের অংশীদার করা’ নামে অনুচ্ছেদ রচনা করেছেন (ছহীহ বুখারী, অধ্যায় নং-৪৭, অনুচ্ছেদ নং-১১)। তবে একজন মুসলিম যদি কোন কাফিরের সঙ্গে অংশীদারিত্ব ব্যবসায় যুক্ত  হওয়ার পর এই ব্যবসার মাধ্যমে তাকে বন্ধুরূপে গ্রহণ করে কিংবা তার প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করে, তবে সেটি নিষিদ্ধ হিসাবে পরিগণিত হবে। অনুরূপভাবে তাকে কাফির ও ফাসিক্ব ব্যক্তির লেনদেন সম্পর্কে সতর্ক থাকতে হবে, যাতে করে সে যেন সূদ বা অন্যান্য হারাম কাজের মধ্যে ডুবে না যায়। শাইখ ছালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন, ‘একজন মুসলিমের জন্য কোন কাফিরের সঙ্গে পার্টনারশিপ এ ব্যবসা করা এই শর্তে জায়েয যে, কাফির ব্যক্তি একা লেনদেনের দায়িত্বে থাকবে না। বরং তা মুসলিম ব্যক্তির তত্ত্বাবধানে পরিচালিত হবে। যাতে করে কাফির ব্যক্তি মুসলিম ব্যক্তির তত্ত্বাবধান থেকে স্বাধীন হয়ে সূদ অথবা হারাম কাজের সঙ্গে যুক্ত না হয়ে যায়’ (আল-মুলাখ্খাছুল ফিক্বহিয়্যু, ২/১২৪ পৃ.)।

শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বন্ধুত্ব বা সখ্যতা গড়ে না তুললে, একজন মুসলিম ব্যক্তি কোন খ্রীষ্টান অথবা অন্যান্য কাফির সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে পশুপালন, চাষাবাদ অথবা অন্যান্য বিষয়ে পার্টনারশিপ এ ব্যবসা করার বিষয়টি বৈধতার অন্তর্ভুক্ত। সে তাকে অর্থনৈতিকভাবে চাষবাসে অথবা পশুপালনে সাহায্য করতে পারে। আহলে ইলমের একটি জামা‘আত বলেন, শর্ত একটাই যেন, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করে, কেননা সে কাফির। তবে উত্তম হল- কাফিরদের সঙ্গে অংশীদারিত্বের ব্যবসায় যুক্ত না হওয়া’ (ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব লিইবনে বায, ১/৩৭৭-৩৭৮ পৃ.)। অতএব নিজ ধর্মের উপর দৃঢ়ভাবে অটল থেকে কোন অসাম্প্রদায়িক বিধর্মী ব্যক্তির সাথে হালাল ব্যবসা-বাণিজ্য করা জায়েয (সূরা আল-মুমতাহিনা: ৮)। তবে এক্ষেত্রে শর্ত হল- এই লেনদেনের মাধ্যমে তাকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২০৬৯৪)।


প্রশ্নকারী : শাহিনুর রহমান, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (১৫) : ‘যে বিয়েতে খরচ কম ঐ বিয়েতে বরকত বেশি’। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সমাজে প্রচলিত আছে যে, সন্তান ভূমিষ্ট হওয়ার সময় মা মারা গেলে শহীদের মর্যাদা পাবে। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : পাত্রী দ্বীনদার কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল পাত্রী ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সাথে কথা বলে। জানা সত্ত্বেও ওই পাত্রীকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাইগ্রেন (Migraine) রোগের কারণে ছিয়াম ছেড়ে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : স্ত্রীর ভরণ-পোষণ না দিলে স্বামী গুনাহগার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : স্বামী বা স্ত্রীর কোন একজন মুরতাদ বা কাফের হলে তাদের বৈবাহিক অবস্থার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যিনাকারীর শাস্তি কি দুনিয়ার জীবনে কার্যকর করতে হবে, না-কি খালিছ অন্তরে তাওবা করলে মাফ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ইমাম সাহেব, মুছল্লীদের উদ্দেশ্যে জুমু‘আর বয়ানে বলেছিলেন যে, আপনারা হজ্জের জন্য আল্লাহর কাছে খাছ দিলে দু‘আ করুন, আল্লাহ অবশ্যই দু‘আ কবুল করবেন। কেননা পিপিলিকা এবং কবুতর আল্লাহর কাছে কা‘বা ঘর ত্বাওয়াফ করতে চেয়েছিল, আল্লাহ তাদের দু‘আ কবুল করে জিবরীলকে আদেশ দিলেন তাদেরকে কা‘বা ঘরে পৌঁছে দিতে। এ ঘটনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : অনেকেই হাতের আঙ্গুলে চুমু দিয়ে বা ফুঁ দিয়ে চোখ স্পর্শ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমাদের মসজিদে লক্ষ্য করা যায় যে, প্রতিদিনই অনেক লোক ফজরের ছালাত চলাকালীন সুন্নাত ছালাত আদায় করতে থাকে। তাদের ধারণা হল- ফরজের আগেই সুন্নাত ছালাত পড়তে হবে। পরে পড়া যাবে না। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আহলে কিতাবদের যব্হ করা খাবার খাওয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমি আমার স্ত্রীকে বহুবার ছালাত আদায়ের জন্য উৎসাহিত করেছি। কিন্তু সে কখনো ছালাত পড়ে, কখনো ছেড়ে দেয়; আবার কখনো কিছু সময়ের জন্য একেবারেই ছালাত পড়ে না। এ অবস্থায় যদি আমি তাকে ত্বালাক্ব দিই, তাহলে কি মোহরের বাকি অংশ তথা বিলম্বিত মোহর পরিশোধ করা আমার ওপর আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ