বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
উত্তর : ইসলাম বাধ্যতামূলক অবস্থায় ত্বালাক্ব বৈধ করেছে। তাই কোন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হলে, তাদের উভয়ের মুক্তির জন্য ইসলাম এই ত্বালাক্বের অধিকার দিয়েছে। ইসলাম যেমন স্বামীকে ত্বালাক্বের অধিকার দিয়েছে ঠিক তেমনি স্ত্রীকেও খুলা‘ ত্বালাক্বের অধিকার দিয়েছে। পার্থক্য এতটুকু যে, স্বামী স্ত্রীকে স্বাধীনভাবে ত্বালাক্ব দিতে পারে, আর স্ত্রী স্বামীর কাছ থেকে খুলা‘ ত্বালাক্ব নিতে পারে, দিতে পারে না। ত্বালাক্ব হচ্ছে স্বামীর অধিকার। নবী (ﷺ)-এর বাণী : ‘ত্বালাক্ব তারই অধিকার যার রয়েছে সহবাসের অধিকার’ অর্থাৎ স্বামীর (ইবনু মাজাহ ২০৮১; সনদ হাসান, ইরওয়াউল গালীল, হা/২০৪; সূরা আন-নিসা: ৩৪-৩৫)। বুঝা যাচ্ছে স্বামী স্ত্রীকে বিনা কারণে ত্বালাক্ব দিতে পারবে না। অনুরূপভাবে স্ত্রীও বিনা কারণে খুলা ত্বালাক্ব চাইতে পারবে না। রাসূল (ﷺ) বলেছেন, ‘যে সমস্ত নারী কোন বিবেচনাযোগ্য কারণ ছাড়াই স্বামীর নিকট হতে খুলা‘ ত্বালাক্ব চায়, তার জন্য জান্নাতের সুগন্ধিও হারাম’ (আবূ দাঊদ, হা/২২২৬; ইবনু মাজাহ, হা/২০৫৫)।

মূল কথা হল, (১) ত্বালাক্ব প্রদানকালে স্বামীকে সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক ও স্বাধীন হতে হবে। পাগল, অপ্রাপ্ত বয়স্ক ও অন্য কর্তৃক বল প্রয়োগ করে ত্বালাক্ব দেয়ানো হলে কার্যকর হবে না (ফিকহুস সুন্নাহ, ২/২০০-২০১; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩৩/১০২; ইগাছাতুল লাহ্ফান, পৃ. ২৬)। (২) সুন্নাতী পদ্ধতি হল- স্ত্রী হায়িয থেকে পবিত্র হওয়ার পর সহবাস কিংবা নির্জন বাসের পূর্বেই স্ত্রীকে ত্বালাক্ব দেয়া। হায়িয চলাকালীন ত্বালাক্ব দেয়া বিদ‘আত (বুখারী, হা/৫২৫১; মুসলিম, হা/১৪৭১)। (৩) এক ত্বালাক্ব দিয়ে ইদ্দত অতিবাহিত হওয়া পর্যন্ত স্ত্রী স্বামীর গৃহেই থাকবে (সূরা আত-ত্বালাক্ব: ১-২)। (৪) ত্বালাক্ব দেয়ার সময় বা ফিরিয়ে নেয়ার সময় দু’জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে (সূরা আত-ত্বালাক্ব: ১-২)। (৫) এক সঙ্গে একের অধিক ত্বালাক্ব দেয়া যাবে না। এক সঙ্গে দুই/তিন বা এর অধিক ত্বালাক্ব দিলেও একটি ত্বালাক্ব হিসাবেই গণ্য হবে (ছহীহ মুসলিম, হা/১৪৭২; আবূ দাঊদ, হা/২১৯৬, ২২০০; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ২০/১৬৩-১৬৪)।

ফিরিয়ে নেয়ার পদ্ধতি : মুখে ফিরিয়ে নেয়ার কথা উচ্চারণ করা। যেমন আমি তোমাকে ফিরিয়ে নিলাম অথবা স্ত্রী মিলন বা সহবাস করা। আর যদি ইদ্দতকাল অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে নতুন বিবাহ ও মোহরানা ধার্য করে ফিরিয়ে আনতে হবে। সালাফে ছালিহীনের মতানুযায়ী খুলা‘ ত্বালাক্বের ইদ্দত এক হায়িয বা এক মাস (নাসাঈ, হা/৩৪৯৭; তিরমিযী, হা/১১৮৫)‌। আর সাধারণ ত্বালাক্বের ইদ্দত তিন ত্বুহুর বা তিন মাস। ইদ্দতকাল অতিবাহিত হয়ে যাওয়ার পর পুনরায় স্বামী-স্ত্রী এক হতে চাইলে, সেক্ষেত্রে ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নেয়া জায়েয। এক্ষেত্রে স্বামী-স্ত্রীর সম্মতি, অভিভাবক এবং দু’জন সাক্ষীর উপস্থিতি এবং নতুন মোহরানা অপরিহার্য (আল-ইনছাফ, ৯/২০৪; তিরমিযী, ৩/৪৮৩; আল-ইশরাফ, ৫/৩৬০; আল-মুগনী, ৮/৯৭)।

হাসান (রাহিমাহুল্লাহ) বলেন, মা‘কীল ইবনু ইয়াসার (রাযিয়াল্লাহু আনহু)-এর বোন এক ব্যক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। সে তাকে ত্বালাক্ব দিয়েছিল। অতঃপর তাকে ফিরিয়ে না নিয়ে তার থেকে দূরে অবস্থান করতে থাকে, আর এভাবেই তার ইদ্দতকাল অতিবাহিত হয়ে গেল, পরক্ষণেই সে আবার তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাল। মা‘কীল (রাযিয়াল্লাহু আনহু) এতে খুবই রাগান্বিত হলেন এবং তিনি বললেন, সময় থাকতে ফিরিয়ে নিল না, এখন আবার প্রস্তাব পাঠাচ্ছে! তিনি বিয়ের ব্যাপারে তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ালেন। এরপর আল্লাহ তা‘আলা এ আয়াতটি অবতীর্ণ করেন, ‘আর তোমরা যখন স্ত্রীদেরকে ত্বালাক্ব দাও এবং তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করে, অতঃপর তারা যদি বিধিমত পরস্পর সম্মত হয়, তাহলে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে পুনর্বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না’ (সূরা আল-বাক্বারাহ: ২৩২)। এরপর রাসূল (ﷺ) মা‘কীল (রাযিয়াল্লাহু আনহু)-কে ডাকলেন এবং তাঁর সম্মুখে আয়াতটি পাঠ করলেন। তিনি তার অহমিকা পরিত্যাগ করে আল্লাহর আদেশের আনুগত্য করেন (ছহীহ বুখারী, হা/৫৩৩১, ৪৫২৯, ৫১৩০; আবূ দাঊদ, হা/২০৮৭; তিরমিযী, হা/২৯৮১)।


প্রশ্নকারী : মুহাম্মাদ আযীম মোল্লা, নারায়ণগঞ্জ।





প্রশ্ন (১৩) : এ্যানিমেশন কার্টুন দেখা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : সকাল-সন্ধ্যায় সূরা ইখলাছ, ফালাক্ব ও নাস পাঠের সময় আঊযুবিল্লাহ-সহ বিসমিল্লাহ বলে পাঠ করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : শাওয়াল মাসে ছয়টি ছিয়াম পালন করার বিধান ও তার ফযীলাত সম্পর্কে জানাতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মক্কা বা মদীনায় কেউ মারা গেলে ক্বিয়ামতের দিন নিরাপদ অবস্থায় উঠবে এবং আমার শাফা‘আত তার জন্য ওয়াজিব হবে যাবে (ত্বাবারাণী কাবীর হা/৬১০৪)। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আল্লাহ সর্বপ্রথম যে বস্তুটি সৃষ্টি করেছিলেন তা হচ্ছে কলম। অতঃপর তিনি কলমকে বললেন, লিখ। কলম বলল, কী লিখব? আল্লাহ বললেন, কদ্‌র তথা তাক্বদীর সম্পর্কে লিখ। সুতরাং কলম- যা ছিল ও ভবিষ্যতে যা হবে, সবকিছুই লিখে ফেলল (আবূ দাঊদ, হা/৪৭০০; মিশকাত, হা/৯৪)। এ হাদীছ দ্বারা প্রথম সৃষ্টি কোন্টি, তা কিভাবে বুঝব? কারণ প্রথম সৃষ্টি তার আগে যা ছিল তা লিখেছে। সুতরাং প্রথম সৃষ্টি কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : নৌকা, লঞ্চ, পানি জাহাজে উঠার সময়  بِسْمِ اللَّهِ مَجْراهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ   আয়াতটি পড়ার প্রচলন রয়েছে। এর পক্ষে কোন ছহীহ দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কা‘বা ঘর ত্বাওয়াফের সময় নিম্নের দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমার মা-বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার কারণে কয়েক বছর আগে সে বাপের বাড়ি চলে যায়। আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম, যদি আমাকে নিয়ে সুখী হতে না পার তবে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। কিন্তু সে তা করেনি। এখন পর্যন্ত আমরা সংসার করে আসছি। আর সমস্যা হয়নি। প্রশ্ন হল, এভাবে বললে কি ত্বালাক্ব হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : হাজারে আসওয়াদকে স্পর্শ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কাউকে বিদায় দেয়ার সময় কোন দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মুক্তাদী ছুটে যাওয়া ছালাত আদায়ের জন্য কখন দাঁড়াবে? ইমাম একদিকে সালাম ফিরানোর পর, না-কি দুই দিকে সালাম ফিরানোর পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক ব্যক্তি আগে মিউজিসিয়ান ছিল। আল্লাহর রহমতে সেগুলো এখন সব বাদ দিয়েছে। কিন্তু আগের কিছু বাদ্যযন্ত্র রয়েছে। সেগুলো বিক্রয় করে প্রাপ্ত অর্থ কল্যাণকর কাজে লাগাতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ