রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
উত্তর : মানুষ বা প্রাণীর ছবি তৈরি করা বা ডিজাইনের কাজ করা বৈধ নয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُوْنَ يَوْمَ الْقِيَامَةِ وَيُقَالُ لَهُمْ أَحْيُوْا مَا خَلَقْتُمْ ‘যারা ছবি তৈরি করেছে ক্বিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, যা তোমরা তৈরি করেছ তাতে জীবন দান কর’ (ছহীহ বুখারী, হা/৫১৮১; ছহীহ মুসলিম, হা/২১০৮; মিশকাত, হা/৪৪৯২)। তবে জড়বস্তুর ছবি নিয়ে কাজ করাতে কোন বাধা নেই। হাদীছে এসেছে, সাঈদ ইবনু আবুল হাসান (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, হে ইবনু আব্বাস! আমি এমন ব্যক্তি হস্তশিল্প আমার পেশা। নিশ্চয় আমি এ সকল ছবি তৈরি করি। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি তোমাকে তাই বর্ণনা করব যা আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি ছবি তৈরি করবে নিশ্চয় আল্লাহ তা‘আলা তাকে শাস্তি দিবেন। এমনকি তিনি তার মধ্যে প্রাণ দিতে বলবেন অথচ সে কস্মিনকালেও তাতে প্রাণ দিতে পারবে না। এ কথা শুনে লোকটি দীর্ঘশ্বাস ফেলে ভীষণভাবে হতাশ হয়ে পড়ল এবং তার মুখমণ্ডল ফ্যাকাসে হয়ে উঠল। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বললেন, وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ وَكُلِّ شَيْءٍ لَيْسَ فِيْهِ رُوْحٌ ‘আফসোস তোমার প্রতি! যদি তুমি এ পেশা ছাড়া অন্য কিছু করতে না চাও তাহলে এ সকল গাছ এবং এমন সব জিনিসের ছবি নির্মাণ কর যার মধ্যে প্রাণ নেই (ছহীহ বুখারী, হা/২২২৫; মিশকাত, হা/৪৫০৭)।


প্রশ্নকারী : মামুন বিন আব্দুল আযীয, সাতক্ষীরা





প্রশ্ন (২৩) : আপেল ভিনেগার যদি বাড়িতে আপেল দিয়ে তৈরি করা হয়। সেটা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে হারাম বা মসজিদে নববীর চত্বরে ছালাত আদায় করলে কি মূল মসজিদে ছালাত আদায় করার সমান ছাওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : আমার বাবা সরকারী চাকুরী করে। চাকুরী থেকে রিটায়ার্ডের পর যে টাকা পাবেন, সেই টাকা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রশ্ন হল, ঈসা (আলাইহিস সালাম) যাদের জীবিত করেছিলেন তারা কি মারা গেছে, না-কি এখনো তারা জীবিত আছে, তারা কোথায় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): আব্দুল্লাহ ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে প্রশ্ন করা হয়, রাসূল (ﷺ)-এর ছাহাবীগণ কি হাসতেন? তিনি বলেন, ‘হ্যাঁ। তবে তাঁদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়ে বড়’ (আল-মাউসূ‘আতুল কুবরা, ৩১/১৯৩)। বর্ণনাটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জনৈক ব্যক্তি বলেন, বড় বড় আলেমকে মাওলানা, হযরত না বলে শায়খ বলতে হবে। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : সুন্নাতে মুওয়াক্কাদাহ কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জিনে আক্রান্ত রোগীর কোন চিকিৎসা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আছরের পূর্বে ৪ রাক‘আত বা ২ রাক‘আত ছালাত সম্পর্কিত যে হাদীছগুলো আছে সেই হাদীছগুলোর ছহীহ-যইফ হওয়ার ব্যাপারে মতভেদ আছে। হাদীছগুলোর তাহক্বীক্ব কী এবং এই চার রাক‘আত ছালাত এক সালাম না দুই সালামে পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : সন্তান নেশার সাথে জড়িত হলে করণীয় কী? শাসনের জন্য সামাজিক বা প্রশাসনিক সাহায্য নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : প্রচলিত চার মাযহাব কি স্ব স্ব ইমাম সৃষ্টি করেছেন, না-কি তাঁদের মৃত্যুর পরে তৈরি হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মানুষ বিপদে পতিত হলে হতাশা প্রকাশ করে চিন্তিত হয়ে পড়ে। অনেকেই অসন্তুষ্টি প্রকাশও করে। প্রশ্ন হল- বিপদে অসন্তুষ্টি প্রকাশ করলে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ