রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর :জঙ্গলে বা জনবসতিহীন এলাকায় উৎপন্ন ফল বা সবজি খাওয়া জায়েয। এক্ষেত্রে শর্ত হল, সে খেতে পারবে কিন্তু পুটুলি বেঁধে নিয়ে যেতে পারবে না এবং গছে ঢিলও ছুড়তে পারবে না, হাত দিয়ে পেড়ে খাবে। অথবা যেগুলো গাছ থেকে পড়ে গেছে সেগুলো খাবে। এটাও শর্ত যে, বাগানের মালিককে তিনবার জানাবে, যদি তিনি উত্তর দেন তবে অনুমতি নেবে, আর যদি উত্তর না দেন, তবে অনুমতি ব্যতীত খাবে। এটাই হাদীছের ভাষা (ইবনু মাজাহ, হা/২৩০০; ইরওয়াউল গালীল, হা/২৫২১; আশ-শারহুল মুমতি‘, ৬/৩৩৯ পৃ.)। ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, নবী (ﷺ) বলেছেন, ‘(অপরের) বাগানে প্রবেশের পর কোন ব্যক্তি তা হতে খেতে পারে কিন্তু পুটুলি বেঁধে সাথে করে নিয়ে যেতে পারবে না’ (তিরমিযী, হা/১২৮৭, সনদ ছহীহ)। শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (রাহিমাহুল্লাহ) বলেন, মোটকথা ভূপতিত ও মালিকহীন শাকসবজি ও ফলমূল খাওয়া দোষনীয় নয়। অনুরূপভাবে উপরোল্লিখিত শর্তানুযায়ী মালিকানাধীন বাগানের ফলমূল খাওয়াও দোষনীয় নয় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৮৭৫৬৫)।


প্রশ্নকারী : আহসানুল্লাহ, ঢাকা।





প্রশ্ন (৮) : কুরআনের হাফিয ১০/৭০ জনের জন্য সুপারিশ করবে এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং শিক্ষা গ্রহণ করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ফজরের ছালাতে ২য় রাক‘আতে ইমাম ৩টা সিজদা দেন। মুছল্লীদের কেউ লোকমা দেননি। এভাবে ছালাত শেষ হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জনৈক আলেম তার বক্তব্যে বলেন, কোন সদাচরণকারী সন্তান যদি তার পিতা-মাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ তা‘আলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার ‘আমল-নামায় একটি ‘কবুল হজ্জ’ তথা কবুলযোগ্য হজ্জের ছওয়াব লিপিবদ্ধ করেন। এমনকি দৈনিক একশ’বার তাকালেও। উক্ত বক্তব্য কি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : সূরা আল-বাক্বারার শেষ দুই আয়াত রাতে শোয়ার সময় পাঠ করলে তাহাজ্জুদের স্থালাভিষিক্ত হবে। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : আমি মাথায় আগলা চুল ব্যবহার করি। এমতাবস্থায় যদি ওযূর সময় ঐ আগলা চুলের উপর দিয়ে মাথা মাসাহ করি, তাহলে কি ওযূ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭)  : জনৈক ব্যক্তি বলেছেন, যারা চার মাযহাব কিংবা চার তরীক্বা মানবে না তারা কাফের। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ২৭ শে রামাযানের রাত্রিকে সারা বিশ্বে ক্বদরের রাত্রি হিসাবে পালন করা হয়। এ ব্যাপারে ইসলামের পরিষ্কার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ক্বদরের রাত্রে সারা রাত নফল ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : সেলুনে কাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ‘যে ব্যক্তি ‘লা হাওলা ওয়ালা কুউওতা ইল্লাবিল্লাহ’ পাঠ করবে, তার যাবতীয় বিপদাপদ দূর করবে। যার সর্বনিম্ন হল দারিদ্র্যতা মোচন করা’ (তিরমিযী, ৩/১৮৬) মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : জনৈক ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নেয়ার কারণে দেউলিয়া হয়েছে। ঋণ পরিশোধের জন্য উক্ত ব্যক্তিকে সহযোগিতা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ