রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : মহান আল্লাহ ছাড়া অন্য কারো শানে এমন আহ্বান করা যাবে না। নবী, অলি অথবা সম্মানিত যেকোন ফেরেশতা কাউকে এভাবে ডাকা হারাম এবং কাবীরা গোনাহ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘দু‘আ হল ইবাদত’ (আবূ দাঊদ, হা/১৪৭৯; তিরমিযী, হা/২৯৬৯, সনদ ছহীহ)। দু‘আ মানে আহ্বান করা, ডাকা বা প্রার্থনা করা। যা কেবল মাহান আল্লাহর জন্যই প্রযোজ্য। বহু মানুষ অতিভক্তি দেখাতে মূল সুন্নাত পালন না করে বিদ‘আতী পন্থায় রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকে। কিন্তু ভালোবাসার নামে বাড়াবাড়ি করা একেবারেই অন্যায়, যা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/৩৪৪৫)। অথচ জীবিত ও উপস্থিত ছাড়া কোন ব্যক্তিকে ‘ইয়া’ দ্বারা আহ্বান করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘(হে নবী!) বলুন, আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই’ (সূরা আল-জিন : ২১)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে এবং সাহায্য চাইলে আল্লাহর কাছেই চাইবে’ (তিরিমিযী, হা/২৫১৬; মিশকাত, হা/৫৩০২, সনদ ছহীহ)। শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কেউ মনে করে রাসূলুল্লাহ (রাহিমাহুল্লাহ) আমাদের সাহায্য করবেন, বিপদ থেকে রক্ষা করবেন, কল্যাণের জন্য, ক্ষমার জন্য প্রার্থনা করবেন; তাহলে মুসলিম উম্মার ঐকমত্যে সে কাফের হয়ে যাবে’ (মাজমূঊল ফাতাওয়া, ১ম খণ্ড, পৃ. ১২৪)।


প্রশ্নকারী : শামসুযযামান বিন শহীদ, সুনামগঞ্জ।





প্রশ্ন (৩৬) : যে ব্যক্তি জুম‘আর দিনে সূরা কাহ্ফ পাঠ করবে, সে ৮ দিন পর্যন্ত সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকবে, যদিও তার মাঝে দাজ্জাল এসে যায়। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ছিয়াম পালনকারীর রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯): এক মহিলা কোন মাহরাম পুরুষ ছাড়া অন্যান্য মহিলার সাথে গিয়ে হজ্জ করে ফেলেছে। তার সেই হজ্জ কী বিশুদ্ধ হয়েছে? না-কি পুনরায় হজ্জ আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কারো নাম কি মাছুমা বিলকীস কিংবা শুধু মাছুমা রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একদিন স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে কুরআন হাতে নিয়ে যদি কেউ বলে যে, এই কুরআন ছুয়ে বলছি জীবনে কোনদিন তোমার টাকায় হাত দিব না, তোমার টাকা দিয়ে কিছু করব না, যত টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দিব। অতঃপর পরবর্তীতে ভুল বুঝতে পারে যে, তার এমন কাজ করা ঠিক হইনি। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কোন গর্ভবতী গাভীর ৫ অথবা ৬ ছয় মাস পর যদি কোন রোগের কারণে মৃত্যুর উপক্রম হয়ে যায়। তবে সেই গাভীটিকে যব্হ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : হিন্দুর সাথে পাটনার ব্যবসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : প্রতিবেশীরা বিভিন্ন হারাম কাজের সঙ্গে জড়িত। তাদের কিছু হালাল উপার্জন থাকলেও তা হারাম মিশ্রিত। তারা অনেক সময় খাবার হাদিয়া পাঠায়। কিন্তু সেটা হালাল না হারাম থেকে দিয়েছে তা বুঝা যায় না। তাদের দেয়া উক্ত খাবার খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : অনেক হানাফি আলেম বলেন, দাড়ি না রাখলে নবী (ﷺ) সুপারিশ করবেন না! একথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অনেকেই বাড়িতে গৃহস্থালী কাজ (থালা-বাসন ধোঁয়া, ঝাড়– দেয়া, রান্না করা প্রভৃতি) করা অবস্থায় মোবাইল বা কোন ডিভাইসে কুরআন তিলাওয়াত শুনেন। এভাবে কাজ চলাকালীন অবস্থায় তিলাওয়াত শুনলে নেকি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : জনৈক আলেম বলেছেন যে, যঈফ হাদীছ মানা যাবে যদি তা সমাজের উপকার হয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সুন্নাত ছালাত সমূহ দুই দুই রাক‘আত করে পড়তে হবে, না-কি এক সালামে চার রাক‘আত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ