রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : শরী‘আতসম্মত বিষয় হল- অপব্যয়, অহংকার ও হারাম ব্যতীত ইচ্ছানুযায়ী খাও এবং পরিধান কর (ছহীহ বুখারী, তরমজাতুল বাব ‘লিবাস’ অধ্যায়-৭৭, অনুচ্ছেদ-১; ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/৪২৮০; ২৭৬০)। তবে হলুদ রংয়ের ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। হাদীছে এসেছে, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আছ (রাযিয়াল্লাহু আনহু)) হতে বর্ণিত, তিনি বলেন,

.رَأَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَىَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبِسْهَا. وَفِيْ رِوَايَةٍ قُلْتُ أَغْسِلُهُمَا؟ قَالَ بَلْ اَحْرِقْهَا

‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার পরনে হলুদ রঙের দু’টি কাপড় দেখে বললেন, নিশ্চয় এগুলো কাফেরদের পোশাক, অতএব তা পরিধান করো না’। অন্য বর্ণনায় রয়েছে, আমি বললাম, কাপড় দু’টি কি ধুয়ে ফেলব? রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, বরং জ্বালিয়ে ফেল (ছহীহ মুসলিম, হা/২০২৭; মিশকাত, হা/৪৩২৭)। অন্যত্র বর্ণিত হয়েছে,

.عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ نَبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا أَرْكَبُ الْأُرْجُوَانَ وَلَا أَلْبَسُ الْمُعَصْفَرَ وَلَا أَلْبَسُ الْقَمِيْصَ الْمُكَفَّفَ بِالْحَرِيْرِ

ইমরান ইবনু হুছাইন (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি অত্যধিক লাল বর্ণের গদির উপর আরোহণ করি না। আমি হলুদ রংয়ের কাপড় পরিধান করি না এবং রেশমযুক্ত জামাও পরিধান করি না (আবূ দাঊদ, হা/৪০৪৮; মিশকাত, হা/৪৩৫৪, সনদ ছহীহ)। আবূ দাঊদের অন্য বর্ণনায় আছে, আলী ভ বলেছেন, আমাকে উরজুরয়ানী তথা অত্যধিক লাল বর্ণের গদি ব্যবহার করতে নিষেধ করেছেন (আবূ দাঊদ, হা/৪০৫০; মিশকাত, হা/৪৩৫৬, সনদ ছহীহ)। অন্য বর্ণনায় এসেছে, হেলাল ইবনু ‘আমের (রাযিয়াল্লাহু আনহু) তাঁর পিতা থেকে বর্ণনা করে বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে লাল বর্ণের চাঁদর পরিহিত অবস্থায় মিনায় একটি খচ্চরের উপর বসে খুৎবা প্রদান করতে দেখেছি (আবূ দাঊদ, হা/৪০৭৩; মিশকাত, হা/৪৩৬৩, সনদ ছহীহ)।

লালবর্ণের পোশাকের ব্যাপারে বর্ণিত বিপরীতমুখী হাদীছের মাঝে সমন্বয় হল- লাল রংয়ের কাপড় তখন জায়েয, যখন লাল রংয়ের সাথে বিভিন্ন রং থাকবে। আর যদি শুধু এক কালারের লাল হয়ে থাকে তাহলে সে কাপড় পরা যাবে না (শায়খ মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ, ফাতাওউল ইসলাম সুওয়াল ও জাওয়াব, প্রশ্ন নং-৮৩৪১)। তবে বিভিন্ন রঙের মিশ্রণ থাকলেও তাক্বওয়ার পোশাক হিসাবে লাল রঙ এড়িয়ে চলাই উচিত। উল্লেখ্য, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাদা কাপড় পরিধানের কথা বলেছেন। কেননা তা পবিত্র ও অধিক পসন্দনীয় (মুসনাদে আহমাদ, হা/২০১৬৬; তিরমিযী, হা/২৮১০; নাসাঈ, হা/১৮৯৬; ইবনু মাজাহ হা/৩৫৬৭; মিশকাত, হা/৪৩৩৭, সনদ ছহীহ)। এছাড়া রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কালো রঙের পোশাকও পরিধান করতেন (আবূ দাঊদ, হা/৪০৭৪; মিশকাত, হা/৪৩৬৪, সনদ ছহীহ)।


প্রশ্নকারী : মেহেদী হাসান সুমন, মোল্লাপাড়া, রাজশাহী।




প্রশ্ন (২২) : কবর ও মসজিদের মাঝে বড় রাস্তা থাকলে সেই মসজিদে ছালাত বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলাদের পেট খোলা না রেখে পেটের নাভীতে অলংকার পরা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : অনেকে রামাযান মাস আসলে তওবা করে, ছালাত আদায় করে এবং ছিয়াম পালন করে। কিন্তু রামাযানের পর সব ছেড়ে দেয়। এদের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা : - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : অনার্স পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা থেকে চার ঘণ্টা। এমতাবস্থায় কিভাবে যোহরের ছালাত আদায় করতে হবে? এই ওজরে কি ছালাত পিছিয়ে আছরের সাথে আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : স্বামী যদি বলে ‘I divorced you' অর্থাৎ ‘আমি তোমাকে ত্বালাক্ব দিলাম’। অতঃপর স্ত্রী যদি বলে বিষয়টি ক্লিয়ার করে দাও। স্বামী যদি বলে দিলামই তো। এভাবে বললে কি ত্বালাক্ব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বাসায় গিয়ে ছাত্রীকে প্রাইভেট পড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হালাল রিযিকের জন্য কোন্ কোন্ আমল করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘ওয়াহদাতুল ওজূদ’ বা সবকিছুতে আল্লাহর উপস্থিতি বলতে কী বুঝায়? এর উপর কোন মুসলিম বিশ্বাস করতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কুরআনে এসেছে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তাহলে দাইয়ূছ ব্যক্তি কেন জান্নাতে যাবে না? তার কী দোষ? এটা কি সাংঘর্ষিক নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কখন রসিকতা করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ড মুনাজাতের ব্যাপারে কী সিদ্ধান্ত দিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ