রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : মক্কার হারাম এলাকা সুনির্দিষ্ট। হারামের চতুর্দিকে সীমানা-পিলার বসানো আছে এবং পিলারের উপর সাধারণ মানুষের বুঝার জন্য তথ্য লেখা আছে। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মদীনার দিকে মক্কার হারাম এলাকার সীমানা হচ্ছে মক্কা থেকে ৩ মাইল দূরে ‘তানঈমে’র আগে বনী নিফার গোত্রের বাড়িঘরের কাছাকাছি। ইয়ামানের দিকের সীমানা হচ্ছে- মক্কা থেকে ৭ মাইল দূরে ‘আদাত লাবানে’র প্রান্তভাগ। তায়েফের দিকের সীমানা হচ্ছে- মক্কা থেকে ৭ মাইল দূরে আরাফা ময়দানের ‘নামিরা’র নীচুভূমি। ইরাকের দিকের সীমানা হচ্ছে- মক্কা থেকে ৭ মাইল দূরে ‘আল-মুকাত্তা’ নামক স্থানের পাহাড়ি পথ পর্যন্ত। আল-জিয়িরানার দিকের সীমানা হচ্ছে- মক্কা থেকে ৯ মাইল দূরে আব্দুল্লাহ ইবনু খালেদ বংশের গিরিপথ। জেদ্দার দিকের সীমানা হচ্ছে- মক্কা থেকে ১০ মাইল দূরে ‘মুনকাতিউল আ‘শাশ’ নামক স্থান পর্যন্ত’ (আল-মাজমূঊ, ৭/৪৬৩ পৃ.; ফিক্হ বিশ্বকোষ, ১৭/১৮৫-১৮৬ পৃ.)

হারাম এলাকার সীমানা নির্ধারণের এ মতভেদ সম্ভবত মাইলের হাত ও এর প্রকারভেদ নির্ধারণের সাথে সম্পৃক্ত। মাইল গণনা শুরু হবে হাজারে আসওয়াদ থেকে। বর্তমানে হারামের সীমানা বিভিন্ন দিক থেকে মিনারের ন্যায় সুস্পষ্ট পিলারের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এবং পিলারের গায়ে আরবী ও অনারবী ভাষায় এর পরিচয় লেখা আছে (ফিক্বহ বিশ্বকোষ, ৫/২৫৮-২৫৯ পৃ.)। সুতরাং যে জায়গাটি এ পিলারের ভেতরে পড়বে সে স্থানটি মক্কার হারাম এলাকা হিসাবে গণ্য হবে। এ জায়গার ক্ষেত্রে শরী‘আতের বিশেষ বিধানগুলো প্রজোয্য হবে; স্থানটির অফিসিয়াল নাম যেটাই হোক না কেন। আর যে স্থান এ পিলারগুলোর বাইরে পড়বে সে স্থান মক্কার হারাম এলাকার অন্তর্ভুক্ত নয়। হারাম এলাকার কোন হুকুম সে স্থানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এমনকি সে জায়গাটিকে যদি লোকেরা মক্কা বলে ডাকে তবুও অথবা সময়ের ব্যবধানে মানুষ যদি সে স্থানকে মক্কার একটি এলাকা মনে করে তবুও (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৭৭১৮৯)। উল্লেখ্য, এক মাইল সমান ১৮৪৮ মিটার।


প্রশ্নকারী : আব্দুল্লাহ নাফিস, সাতক্ষীরা।





প্রশ্ন (১০) : স্ত্রী প্রচণ্ড রাগী স্বভাবের হওয়ায় ঝামেলা এড়াতে যদি স্বামী কোন ঘটনায় নিজের দোষ না থাকার পরেও নিজেরই ভুল হয়েছে বলে মেনে নেন, তাহলে কি গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মহান আল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর অনুগত্য করা, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের উলিল আমরের আনুগত্য কর’ (সূরা আন-নিসা : ৫৯)। উক্ত আয়াতে وَ اُولِی الۡاَمۡرِ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জনৈক ব্যক্তি অসুস্থতার কারণে রামাযানের দু’টি ছিয়াম রাখতে পারেনি। ক্বাযা করারও সময় পায়নি, মারা গেছে। এই ছিয়ামের কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অনেককে দেখা যায় বিশেষ করে কসাইয়ের দোকানে নিজেকে মুসলিম বলে দাবী করলেও ছালাত আদায় করেন না। এদের দ্বারা যব্হকৃত পশুর গোশত খাওয়া যাবে কি? যদিও বিসমিল্লাহ বলে যব্হ করে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : যে বিয়েতে ছবি তোলা, ভিডিও ও গান বাজনা করা হয় এবং নারী-পুরুষ একাকার হয়ে খানা খায় সেই বিয়েতে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১): ইসলামী রাষ্ট্রে বা ইসলামী (এনজিও) সংস্থার অধীনে যে সমস্ত ওয়াক্বফের সম্পত্তি একত্রিত হয়, পরবর্তীতে ওই সম্পত্তি থেকে বিনিয়োগ করা হলে তাতে কি যাকাত ওয়াজিব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সালাফী মানহাজের আলেমের মুখে শুনেছি হাদীছে এসেছে, নবী (ﷺ) ফজর ছালাত অন্ধকার থাকতেই আদায় করেছেন, ছালাত শেষে একজন আরেকজনকে চিনতে পারত না। ইমাম ছাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ফজরের ছালাত ফর্সা করে আদায় করলে ছওয়াব বেশি হবে। আমরা কোনটাকে প্রাধান্য দিব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক ব্যক্তির জখম ছিল, সে আত্মহত্যা করল। তখন আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করল। কাজেই আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম (ছহীহ বুখারী, হা/১৩৬৪)। প্রশ্ন হল- যেখানে আল্লাহ তা‘আলা জান্নাত হারাম করে দিলেন, সেখানে বলা হয়, ‘সে চিরস্থায়ী জাহান্নামী নয়’। উক্ত বক্তব্যের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কেউ যদি মানত করে ফেলে এবং সেই মানত যদি শিরকের গুনাহের আওতায় পড়ে যায়, সেক্ষেত্রে মানতকারীর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : বর্তমানে ঈদের দিন গান-বাজনা এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় কিংবা পরিবারের সদস্যগণ টিভি-সিনেমার পর্দায় নোংরা চলচ্চিত্র র্দশন করে সময় অতিবাহিত করে। এটি শরী‘আত সম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : বর্তমানে ছোট বাচ্চাদের পোশাক মানেই বিভিন্ন প্রাণীর কার্টুনযুক্ত পোশাক। এরূপ ছবি ও কার্টুনযুক্ত পোশাক বাচ্চাদের পরানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যারা বলেন, নবীজি (ﷺ) হাজির নাযির। তারা দলীল দেয় যে, ‘যখনই যে কেউ আমাকে সালাম করেন তখনই আল্লাহ আমার রূহকে আমার কাছে ফিরিয়ে দেন, যেন আমি তার সালামের উত্তর দিতে পারি’। তাহলে নবী (ﷺ) কি কবরে জীবিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ