বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
উত্তর : আল্লাহর নামসমূহ ও তাঁর গুণাবলী এককভাবে তাঁর সাথেই সম্পৃক্ত, অন্য কারো সাথে তুলনীয় নয়। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে যেভাবে বর্ণিত হয়েছে, ঐভাবেই বিশ্বাস করতে হবে (তাত্বহীরুল জানান ওয়াল ফুরকান, পৃ. ৫৬)। কোন রূপক বা বিকৃত অর্থ করা যাবে না, কোন কল্পিত ব্যাখ্যাও চলবে না।

যেমন আল্লাহ চিরঞ্জীব (সূরা আল-বাক্বারাহ : ২৫৫; আলে ‘ইমরান : ২), তিনি সর্বজ্ঞানী (সূরা আল-বাক্বারাহ : ২৫৫; আল-মুলক : ১৪), তাঁর ক্ষমতা (সূরা আল-ফাতাহ : ২১), তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা (সূরা আশ-শূরা : ১১), তাঁর কথা বলা ও সাক্ষাৎ (সূরা আন-নিসা : ১৬৪; আল-আ‘রাফ : ১৪৩), তাঁর দয়া (সূরা আন-নামল : ৩০), তাঁর ভালোবাসা (সূরা আল-মায়েদাহ : ৫৪), তাঁর চেহারা (সূরা আর-রহমান : ২৭), তাঁর চোখ (সূরা ত্ব-হা : ৩৯), তাঁর দুই হাত (সূরা আছ-ছোয়াদ : ৭৫; আল-মায়েদাহ : ৬৪; আল-মুলক : ১; আল-ফাতহ : ১০), তিনি আরশে সমুন্নত (সূরা ত্ব-হা : ৫; আল-আ‘রাফ : ৫৪; ইউনুস : ৩; আর-রা‘দ : ২; আল-ফুরক্বান : ৫৯; আস-সাজদাহ : ৪; আল-হাদীদ : ৪), তাঁর অবতরণ করা প্রভৃতি সবই মহান আল্লাহর গুণাবলী (ছহীহ বুখারী, হা/১১৪৫; মিশকাত, হা/১২২৩)।

তাই প্রতিটি মুসলিম এগুলো বিষয়ের উপর কোন ধরনের রূপক বা বিকৃত অর্থ ছাড়াই পরিপূর্ণভাবে ঈমান রাখবে এটাই তাওহীদে আসমা ওয়া ছিফাতের দাবী।

প্রশ্নকারী : আমীনুল ইসলাম, ঢাকা।




প্রশ্ন (৫) : যোহরের ছালাতে ইমাম ভুলবশত তাশাহহুদ এর বৈঠক না করে দাঁড়িয়ে যায় মুক্তাদিরা আল্লাহু আকবার বললেও তিনি তাশাহহুদ বৈঠক না করে চার রাক‘আত ছালাত শেষ করে এবং শেষে সাহু সিজদা দিয়ে ছালাত শেষ করে। এমতাবস্থায় ছালাত হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : রামাযান মাসে মৃত ব্যক্তির নামে কুরআন খতম করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ঋতু হতে পবিত্র হওয়ার পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): নগদ অর্থের যাকাত হিসাব করার পদ্ধতি কী? ধরুন আমার কাছে ২ লক্ষ টাকা আছে। এই অর্থের উপর এক বছর অতিবাহিত হয়েছে। এই সম্পদে যাকাতের পরিমাণ কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ইহরাম অবস্থায় নারীরা কিভাবে পর্দা করবে? নারীরা মুখে নিক্বাব পরতে পারবে না- এরকম কোন শর্ত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কোন টাকা বা মূল্যবান বস্তু পাওয়া গেলে কী করা উচিত? অনেকেই বলেন, ফকীরকে বা মসজিদে দিয়ে দিতে। এটি কতটুকু সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘মদ পান করলে ৪০ দিন ছালাত কবুল হয় না’  মর্মে বর্ণিত কথার সত্যতা কতটুকু? আর এ কথা কি ঠিক যে, ‘মদ-গাঁজা সেবন করলে চল্লিশ দিন শরীর অপবিত্র থাকে’?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক মাযহাবী ভাই বলেছে যে, দুই রাক‘আত ছালাত মাযহাবের অনুসরণ ব্যতীত আদায় করা সম্ভব নয়। যেমন, ‘রুকূতে যাওয়ার সময় ইমামের জোরে তাকবীর আর মুছল্লীর আস্তে তাকবীর দেয়া’ মাসয়ালটি মাযহাবের সাহায্য ছাড়া সমাধান করা সম্ভব নয়। কেননা উক্ত মাসয়ালা কুরআন ও হাদীছে কোথায় নেই। প্রশ্ন হল- তার উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ফার্মেসীতে যারা ওষুধ বিক্রয় করে তাদেরকে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হয়। যেমন কোন নির্দিষ্ট কোম্পানির ওষুধ ১০,০০০ হাজার টাকার অর্ডার দিলে/বিক্রয় করলে কোম্পানি থেকে নগদ ২০০০ টাকা অথবা বিভিন্ন আসবাবপত্র উপহার দেয়। আবার অনেক ফার্মেসীর মালিক টাকা বা আসবাবপত্র না নিয়ে সেই সমপরিমাণ ওষুধ নিয়ে নেয়। এগুলো নেয়া জায়েয হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : জনৈক খত্বীব বলেন, মধ্য শা‘বানের রাত্রির দু‘আ ফেরত দেয়া হয় না। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ফিতরা কি ঈদের ছালাতের পূর্বেই বণ্টন করে দিতে হবে? না-কি ঈদের পরেও করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : চিকিৎসার প্রয়োজন হলে কোন নারীর আওরাত কোন পুরুষের সামনে প্রকাশ করার বিধান কী? অনুরূপভাবে কোনো পুরুষের আওরাত কোন নারীর সামনে চিকিৎসার জন্য প্রকাশ করার বিধান কী? আর যদি একজন খ্রিস্টান মহিলা ডাক্তার (নারী চিকিৎসক) এবং একজন মুসলিম পুরুষ ডাক্তার ছাড়া আর কেউ না থাকে, তাহলে কার কাছে চিকিৎসা নেয়া উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ