রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : বাচ্চাদেরকে মাগরিব থেকে এশার মাঝখানে ঘরের মধ্যে রাখাই সুন্নাত। বাইরে বের করা উচিত নয়। রাসূল (ﷺ) বলেছেন, ‘রাত্রি যখন ঘনীভূত হবে অথবা তোমরা যখন সন্ধ্যায় উপনীত হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরে রাখবে। কারণ এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। অতঃপর রাত্রির কিছু অংশ অতিবাহিত হলে তাদের ছেড়ে দিতে পার এবং আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাগুলো বন্ধ করে রাখ। শয়তান কোন বন্ধ দরজা খুলতে পারে না এবং আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের পানির পাত্রের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা তোমাদের বাসনগুলো আবৃত রাখবে, কমপক্ষে তার উপর একটি কাঠিও রেখে দেবে। আর তোমাদের বাতিগুলো নিভিয়ে দেবে’ (ছহীহ বুখারী, হা/৩২৮০,; ছহীহ মুসলিম, হা/২০১২; আবূ দাঊদ, হা/৩৭৩১-৩৭৩৩)। জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন,

لَا تُرْسِلُوْا فَوَاشِيَكُمْ وَصِبْيَانَكُمْ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ فَإِنَّ الشَّيَاطِيْنَ تَنْبَعِثُ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ

‘তোমাদের গৃহপালিত জন্তু এবং সন্তান সন্ততিদেরকে সূর্যাস্তের সময় বের হতে দিবে না যতক্ষণ না এশার কালো অন্ধকার দূরীভূত হয়। কারণ সূর্যাস্তের পর থেকে এশার কালো অন্ধকার অতিবাহিত হওয়া পর্যন্ত শয়তান বিচরণ করতে থাকে’ (ছহীহ মুসলিম, হা/২০১৩)।

ইবনু বাত্তাল (রাহিমাহুল্লাহ) ও আব্দুল্লাহ ইবনে বার্র (রাহিমাহুল্লাহ) বলেন, ‘উক্ত হাদীছ থেকে দু’টি বিষয় প্রকাশিত হয়। ১- উভয় জগতে কল্যাণ প্রাপ্তি ও শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সন্ধ্যা থেকে এশা পর্যন্ত শিশুসন্তান ও জীবজন্তুদের গৃহবন্দী করে রাখতে হবে। কারণ এ সময়ে জিন ও শয়তানেরা মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। ২- রাত্রির প্রারম্ভ থেকে অন্তিম পর্যন্ত, বিশেষ করে নিদ্রা যাওয়ার পূর্বে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে হবে। প্রয়োজন ব্যতীত খোলা অনুচিত’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৫৩৪০৩, ১২৫৯২২, ১২৭১৪১; আল-ইসতিযকার, ৮/৩৬৩; শারহু ছহীহিল বুখারী ইবনে বাত্তাল, ৯/৬৭ পৃ.)।


প্রশ্নকারী : সা‘দ বিন মু‘আয, কুমিল্লা।





প্রশ্ন (২২) : ‘যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি' মর্মে বর্ণিত হাদীছ কি সহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি একটি হিমাগারে চাকরি করি। আমি যদি আমার বন্ধুর আলু বিক্রয় করে দেই। ক্রেতা যদি ক্রয় মূল্য পরিশোধ করার পর আমাকে অতিরিক্ত টাকা দেন তাহলে তা নেওয়া আমার জন্য জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বাংলাদেশী হাজীগণ কোন্ মীক্বাত থেকে ইহরাম বাঁধবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : বিবাহিত পুরুষ কুমারী মেয়ের সাথে যেনা করলে ইসলামী শরী‘আতে তার শাস্তি কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : যুলহিজ্জার চাঁদ উঠলে নখ, চুল কাটা যায় না- এ হুকুম সবার জন্য, না-কি যারা কুরবানী করবে তাদের জন্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আরাফার মাঠে অবস্থানের জন্য কি পবিত্রতা অর্জন করা শর্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : অনেক সময় মানুষের গায়ে পা লাগলে অনেকেই সালাম করে এবং চুমু খায়। এটা শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : গ্রাম বা শহরে বিবাহ অনুষ্ঠানের খাওয়া-দাওয়া শেষে বর/কনে পক্ষকে উপহার দেয়ার চিরাচরিত নিয়মটা ইসলাম কতটুকু সমর্থন করে? সমাজ রক্ষার্থে ঐখানে গিয়ে বাধ্য হয়ে কোন উপহার দিলে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মাসজিদের পার্শ্ব ঘেষে কবরস্থান রয়েছে। জমির মালিককে বললেও কোন গুরুত্ব দিচ্ছে না। পরে কবরস্থান ও মসজিদের মাঝে নেটের বেড়া দিয়েছে। এটা কি যথেষ্ট হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আক্বছা ব্যতীত অন্য কোন মসজিদে ই‘তিকাফ করা যাবে না। এ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): এক ব্যক্তির ব্যবসায়িক পণ্যে যাকাত ওয়াজিব হয়েছে, কিন্তু তার কাছে নগদ অর্থ নেই। এখন সে যাকাতটা কীভাবে পরিশোধ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : হজ্জ করতে গিয়ে সেখান থেকে ব্যবসার উদ্দেশ্যে কোন পণ্য নিয়ে আসা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ