রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মাদরাসায় যাকাতের অর্থ প্রদান করা বা উক্ত অর্থ দিয়ে মাদরাসার নামে জমি ক্রয় করা এবং ছাত্রদের জন্য আবাসিক বা একাডেমিক ভবন নির্মাণ করা যাবে। তবে শর্ত হল উক্ত মাদরাসা সম্পূর্ণ লিল্লাহ হতে হবে। অর্থাৎ সরকারী বেতন বা রাষ্ট্রীয় কোন অনুদান ছাড়াই সাধারণ মানুষের সহযোগিতায় কুরআন ও সুন্নাহ মোতাবেক যে মাদরাসা পরিচালিত হয়; যেখানে কুরআন, হাদীছ, তাফসীর, উছূল, ফিক্বহ, ফারায়েয, বালাগাত, আবরী সাহিত্য ও ব্যাকরণসহ প্রয়োজনীয় ও সময়োপযোগী বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। যেগুলো কোন ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নয় এবং শিরক-বিদ‘আত চর্চার কারখানাও নয়। মূলত এ ধরনের মাদরাসাগুলোতেই প্রকৃত ইলম ও দ্বীন চর্চা হয় এবং  ইসলামকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি অবদান রেখে থাকে। এ ধরনের মাদরাসাগুলোকে যাকাতের ৮টি খাতের মধ্যে ‘ফী সাবীলিল্লাহ’ খাতের অন্তর্ভুক্ত করা হয় (সূরা আত-তওবাহ : ৬০)। এ ব্যাপারে একবিংশ শতাব্দির শ্রেষ্ঠ ফক্বীহ শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন,

আমি মনে করি এ সকল শারঈ ইলম অর্জনকারী অক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য যাকাতের অর্থ ব্যয় করা জায়েয। কারণ দ্বীন প্রতিষ্ঠা লাভ করে জ্ঞান এবং হাতিয়ারের মাধ্যমে। মহান আল্লাহ বলেন, ‘হে নবী! কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হোন। তাদের ঠিকানা জাহান্নাম। সেটা কতই না নিকৃষ্ট স্থান’ (সূরা আত-তাহরীম : ৯)। এটা জানা বিষয় যে, মুনাফিকদের সাথে জিহাদ হচ্ছে ইলম দ্বারা; অস্ত্র দ্বারা নয়। তাই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বই-পুস্তক ক্রয় করার জন্য যাকাতের অর্থ ব্যয় করতে হবে। সে বইগুলো ছাত্রদের ব্যক্তি মালিকানাতেও হতে পারে, আবার আমভাবে গ্রন্থাগারের জন্যও হতে পারে- যেখান থেকে ছাত্ররা বই উঠিয়ে পড়বে আবার ফেরত দেবে। কারণ ছাত্রদের জন্য বই হল জিহাদের মাঠে মুজাহিদদের হাতিয়ারের মত।

অনুরূপভাবে শিক্ষার্থীদের জন্য আবাসিক এবং একাডেমিক ভবন নির্মাণেও যাকাতের অর্থ ব্যয় করা জায়েয। বই ক্রয় এবং ভবন তৈরি উভয় বিষয়ের মাঝে পার্থক্য শুধু এতটুকু যে, কিতাব থেকে একটু বেশি উপকৃত হয়। কিতাব ছাড়া ইলম অনেকটাই অসম্ভব, যা ভবনের সাথে সম্পৃক্ত নয়। তাছাড়া সেখানে যখন গরীব-ইয়াতীম ছাত্ররা থাকবে, তখন সেই গরীব ছাত্র-ছাত্রীদের দারিদ্র্যতার জন্য ভবন নির্মাণে ব্যয় করা যাবে (ফকীর বা দরিদ্র ব্যক্তি ৮টি খাতের একটি)। অনুরূপ অন্যান্য মাদরাসাও নির্মাণ করা যাবে যখন মসজিদে দারস দেয়া সম্ভব হবে না। আল্লাহই সর্বাধিক অবগত (মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসায়েল, ১৮তম খণ্ড, পৃ. ২৫২-২৫৩)। তবে সরকারী বেতনভুক্ত মাদরাসায় যাকাত বা ওশরের টাকা দেয়া যাবে না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৪০২; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৪২০০৫)।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম, গাইবান্ধা।





প্রশ্ন (২০) : আল্লাহ তা‘আলাকে রব হিসাবে মানা বলতে কী বুঝায়? মক্কার কাফেররা কি আল্লাহ তা‘আলাকে রব্ব হিসাবে মেনে নিয়েছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মুক্তাদীরা ফরয ছালাতের জন্য কখন দাঁড়াবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তি বলেন, ছেলে-মেয়ে ও নারী-পুরুষ উভয়ের জন্য বগলের লোম তুলে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তির হজ্জ করার সামর্থ্য আছে। কিন্তু তার অর্থ অন্যের কাছে ধার দেয়া আছে। এখন সে কি আরেকজনের নিকট থেকে টাকা ধার নিয়ে হজ্জ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ‘শেষ নবীর উম্মত হতে চেয়েছেন মূসা (আলাইহিস সালাম)’ কথাটা কি হাদীছ দ্বারা প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মসজিদের শিক্ষাগত ও গঠনমূলক পরিচালনার দিক দিয়ে ইমাম ও মসজিদের কমিটির কী কী দায়িত্ব ও কর্তব্য রয়েছে? মসজিদ ও মাদরাসার কমিটির সদস্যদের কী কী গুণ থাকা আবশ্যক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): এক ব্যক্তির ব্যবসায়িক পণ্যে যাকাত ওয়াজিব হয়েছে, কিন্তু তার কাছে নগদ অর্থ নেই। এখন সে যাকাতটা কীভাবে পরিশোধ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মৃত্যুর প্রস্তুতি স্বরূপ কেউ কাফনের কাপড় কিনে রাখতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : শরী‘আতের আইন মোতাবেক পিতা-মাতার সম্পত্তিতে মেয়ে যতটুকু অংশ প্রাপ্য তা কি বিয়ের ৮/১০ বছর পরে বাবা-মা জীবিত থাকতে নিতে পারবে? আর যদি পিতা-মাতা না দিতে চায়, তাহলে কি তারা গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : তিলাওয়াতে সিজদাহর নিয়ম কী এবং এ জন্য কোন নির্দিষ্ট কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কাদিয়ানীদের বাড়িতে মেহমান হয়ে খাবার খাওয়া যাবে কি? অথবা তাদের দেয়া খাবার খাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফজরের পূর্বে দু’রাক‘আত সুন্নাত ছালাত ও বিতর ছালাত কখনো ছাড়তেন না। প্রশ্ন হল- যদি কেউ ছেড়ে দেন, তাহলে কি তিনি গুনাহাগার হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ