বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
উত্তর : কবরস্থানে উৎপন্ন ফলমূল ও শাকসবজি খাওয়া বা ব্যবহার করা দোষনীয় নয়, যদি তা হালাল হয়। এখানে মতপার্থক্যের মূল কারণ হল- কবরের মাটি পবিত্র না অপবিত্র? অথচ ছহীহ দ্বারা এটিই প্রমাণিত হয় যে, কবরের মাটি পবিত্র। রাসূল (ﷺ) মদীনায় গিয়ে যখন মসজিদে নববী তৈরি করেন তখন সেখানে মুশরিকদের কবর, খেজুর গাছ ও ধ্বংসস্তূপ ছিল। অতঃপর কবরগুলো খনন করে স্থানান্তরিত করা হয়, খেজুর গাছগুলোকে কেটে মসজিদের ক্বিবলাহ বানানো হয় এবং ধ্বংসস্তূপগুলোকে সমান করা হয়’ (নাসাঈ, হা/৭১০)। এই হাদীছ থেকে বুঝা যায় যে, মৃতের মাংস-হাড্ডি অপবিত্র হলেও কবরের মাটি পবিত্র। তাই আল্লাহর রাসূল (ﷺ) সেখানে মসজিদ স্থাপন করেছেন (আরশীফ মুলতাক্বা আহলিল হাদীছ, ৯৫/৪৮৭ পৃ.)। অতএব কবরের মাটিতে উৎপাদিত শাক-সবজি, ফলমূল খাওয়া এবং হালাল প্রাণী বসবাস করলে তার গোশত ভক্ষণ করা বৈধ হবে (সূরা আল-আন‘আম: ১১৯; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২১/৫৩৬ পৃ.)। তবে তাতে কোন ধরনের কল্যাণ-অকল্যাণের ধারণা ও বরকতের আশা করা যাবে না। পক্ষান্তরে সরকারী কবরস্থান হলে, তা ব্যক্তিগতভাবে ভোগ করতে পারবে না। এক্ষেত্রে ওয়াক্বফকৃত কবরস্থানের গাছ ও ফলমূল গোরস্থানের উন্নয়নে বা দরিদ্র অসহায় মানুষদের জন্য ব্যয় করাই অধিক উত্তম।


প্রশ্নকারী : ফরহাদ মোল্লা, ঢাকা।





প্রশ্ন (৩৩) : রাসূল (ﷺ) ফরয ছালাতের পর যে সমস্ত যিকির ও দু‘আ করতেন তা কি সুন্নাত ও নফল ছালাতের পর করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের ইবাদতের নেকি কি পিতা-মাতা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলা এবং তার দিকে তাকানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক বক্তা বলেছেন, যার নিছাব পরিমাণ সম্পদ আছে, তার উপর ফিতরা ওয়াজিব। উক্ত বক্তব্য কি সঠিক? কতটুকু খাবার থাকলে ফিতরা দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : গীবতের গুনাহ থেকে কিভাবে বাঁচব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মেয়ের বিয়ের পরে পিতা তাকে শাসন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : আমি বিবাহিত। কিন্তু স্ত্রীর যৌন চাহিদা পূরণে আমি পুরোপুরি অক্ষম। অনেক চিকিৎসা করেছি। কিন্তু উপকার হয়নি। প্রশ্ন হল- স্ত্রীর যৌনাঙ্গে হাত দিয়ে তার চাহিদা পূরণ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ভয়াবহতা না জেনেই আমি ভুলক্রমে সমকামিতায় লিপ্ত হয়েছি। এখন আমার মনে হয় যে,  আমি আত্মহত্যা করি। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি। সৌভাগ্য তিনটি হলো, দ্বীনদার-নেককার স্ত্রী, ভালো বাসস্থান, ভালো সওয়ারী বা বাহন। আর দুর্ভাগ্য তিনটি হলো, খারাপ স্ত্রী, খারাপ বাসস্থান ও খারাপ সওয়ারী’ (মুসনাদে আহমাদ)। হাদীছটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কারো বিয়েতে যদি ইচ্ছায়-অনিচ্ছায় মোহর না দেয়া হয় তবে পরবর্তীতে স্ত্রীকে মোহর হিসাবে জমি বা টাকা দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : বিয়েতে মেয়েকে কবুল বলাতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : লাল ও হলুদ পোশাক পরিধানের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ