রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : প্রথমতঃ যাকাত একটি ইবাদত এবং ইসলামের রুকনসমূহের মধ্যে একটি অন্যতম রুকন বা খুঁটি। এটি বণ্টন করার জন্য শারী‘আতসম্মত কিছু নির্দিষ্ট খাত আছে, যা মেনে চলা আবশ্যিক। হাসপাতাল প্রতিষ্ঠা করা, হাসপাতালের ডেকোরেশন করা, যন্ত্রপাতি ক্রয় করা যাকাতের খাতের মধ্যে পড়ে না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৩১৬-৩১৭, ৯/২৮৫ ও ৪২৩; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/২৬০-২৬১; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৮/৪৮৪-৪৮৬ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৫২৮১০)।

আল্লাহ তা‘আলা বলেছেন, ‘ছাদাক্বাসমূহ (যাকাত) তো শুধু ফক্বীর, মিসকীন, নিঃস্ব, অভাবগ্রস্তদের জন্য এবং ছাদাক্বাহ (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য এবং যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য এবং দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে (সংগ্রামকারী) এবং (বিপদগ্রস্ত) মুসাফিরের জন্য। এ হল আল্লাহর পক্ষ হতে নির্ধারিত (বিধান)। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়’ (সূরা আত-তাওবাহ: ৬০)।

দ্বিতীয়তঃ যে ব্যক্তি কোন হাসপাতালের ফান্ডে যাকাত প্রদান করেছে সেটি শরী‘আত অনুমোদিত খাতে ব্যয় করা হয়েছে কি-না, তা নিশ্চিত হওয়া খুবই দুষ্কর। হতে পারে সেটা হাসপাতালের ডেকোরেশনের খাতে, হাসপাতাল সম্প্রসারণে, যন্ত্রপাতি ক্রয় করা, কর্মচারীদের বেতন, বোনাস দেয়া কিংবা ধনী-গরীব, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল রোগীর মাঝে বিলিকৃত ঔষধ ক্রয়ের পিছনে ব্যয় করা হয়েছে। রোগ হলেই মানুষ যাকাত গ্রহণ করার হক্বদার হয় না, বরং যাকাত নিতে হলে সে মানুষকে ফকির কিংবা মিসকীন (যার প্রয়োজন পূরণের মত সম্পদ নেই) হতে হবে কিংবা তাকে হাসপাতালের কাছে ঋণী হতে হবে, তখন তাকে যাকাত থেকে এ ঋণ পরিশোধ করার মত অর্থ দেয়া যাবে। অবশ্যই সে রোগীকে মুসলিম হতে হবে। তাই হাসপাতালে যাকাত দিলে সেটি সন্দেহ থেকে মুক্ত নয়। এভাবে যাকাত আদায়কারী কখনোই নিশ্চিত হতে পারেন না যে, তিনি শরী‘আত অনুমোদিত খাতে যাকাত আদায় করেছেন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৬৭৩৮০)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘এ ধরণের ফান্ডে যাকাতের অর্থ প্রদান করাটা আমরা জায়েয মনে করি না। এ ফান্ডের সুবিধাভোগীরা কুরআনুল কারীম নির্ধারিত যাকাতের খাতগুলোর অন্তর্ভুক্ত হবে কি-না সে নিশ্চয়তা ও আস্থা না থাকার কারণে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/৪৩৭-৪৩৮ পৃ.)। তবে হ্যাঁ, যদি এ খাতে যাকাতের কিছু অর্থ প্রদান করা ব্যতীত যাকাত প্রদানকারীর অন্তর প্রশান্ত না হয় তাহলে তিনি নিজে হাসপাতালে গিয়ে রোগীর খোঁজ-খবর নিয়ে তাদের মধ্যে যে রোগী অভাবী, যাচাই-বাছাই করে নিজ হাতে তাকে কিংবা তার অভিভাবককে যাকাতের অর্থ দিতে পারেন, যদি অভিভাবকেরা রোগীর পেছনে খরচ করে থাকে।


প্রশ্নকারী : সাখাওয়াত, নেত্রকোনা।





প্রশ্ন (১৯) : মসজিদের শিক্ষাগত ও গঠনমূলক পরিচালনার দিক দিয়ে ইমাম ও মসজিদের কমিটির কী কী দায়িত্ব ও কর্তব্য রয়েছে? মসজিদ ও মাদরাসার কমিটির সদস্যদের কী কী গুণ থাকা আবশ্যক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ‘কট জমি’ তথা টাকা ফেরত দেয়ার শর্তে জমি বাবদ টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈক ব্যক্তি রাগ সংবরণ করতে না পেরে তার স্ত্রীকে মাঝে মাঝেই এক ত্বালাক্ব দুই ত্বালাক্ব, তিন ত্বালাক বলে উল্লেখ করত। পরক্ষণে আবার স্বাভাবিক হত এবং পূর্বের অবস্থায় সংসার চলত। প্রশ্ন হল, তাদের মাঝে কি তালাক সংঘটিত হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘চুরি হওয়া মাল ছাদাক্বাহস্বরূপ’- কথাটি কি ইসলামসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মানুষ রাতে ঘুমালে শয়তান তার গ্রীবাদেশে তিনটি গিরা দেয়। শয়তানের এই তিনটি গিরা খোলার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কারো নাম পরিবর্তন করে রাখলে তার জন্য নতুন করে আক্বীক্বা করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : জনৈক বক্তা বলেন, আশূরার দিনেই ক্বিয়ামত অনুষ্ঠিত হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রাসূলূল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সন্তান যদি তার পিতা-মাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তখন আল্লাহ তা‘আলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার ‘আমল নামায় একটি কবুলযোগ্য হজ্জের ছওয়াব লিপিবদ্ধ করেন (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/৭৪৭৫; মিশকাত হা/৪৯৪৪; বঙ্গানুবাদ মিশকাত হা/৪৭২৭)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ইমাম নাভীর নিচে বা নাভী বরাবর হাত বাঁধে, সিজদায় দুই হাত কুকুরের মত বিছিয়ে রাখে, সশব্দে আমীন বলে না, রফঊল ইয়াদায়েন করে না, সম্মিলিত মুনাজাত করে ইত্যাদি। এমন ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মসজিদের সামনে কবর আছে এবং কবর ও মসজিদের মাঝে কোন প্রাচীর নেই। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ফজরের ওয়াক্ত পুরো সময় বায়ু বের হয় এমনকি মাঝে মধ্যে ওযূতেও বায়ু বের হয়। অন্য ওয়াক্তে মাঝে মাঝে এমনটি হয়। এখন উক্ত ব্যক্তি কি মা‘যূর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : উঠাবাসা করতে সমস্যা হয় কিন্তু দাঁড়িয়ে থাকতে ও হাঁটতে কোন সমস্যা হয় না। বাজারেও হেঁটে বেড়ানো যায় কিন্তু মসজিদে ছালাতের সময় চেয়ার কিংবা টুলে বসে ছালাত আদায় করতে হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ